সিরাজগঞ্জ , রবিবার, ০১ নভেম্বর ২০২৬
সংবাদ শিরোনাম ::
Logo পরাজিত শক্তির সঙ্গে জামায়াতের গোপন যোগাযোগ রয়েছে: রিজভী Logo শরীয়তপুর কৃষি বিশ্ববিদ্যালয় সদরে স্থাপনের দাবিতে মশাল মিছিলে জনতার ঢল Logo আগৈলঝাড়ায় নতুন কুঁড়ি স্পোর্টসের ইউনিয়ন পর্যায়ের বাছাই উদ্বোধন Logo আগৈলঝাড়ায় যুব দিবস উদ্‌যাপন, ১০ উদ্যোক্তা পেলেন ঋণের চেক Logo শ্রমিক বিক্ষোভের মধ্যে গাজীপুর-সাভারের ১৭৭ কারখানায় ছুটি ঘোষণা Logo হিলিতে নানা আয়োজনে জাতীয় যুব দিবস পালিত Logo নওগাঁর প্রবীণ সাংবাদিক বিশ্বজিৎ সরকার মনির মৃত্যু, দাহ সম্পন্ন Logo বিজিবি-ডিএনসির যৌথ অভিযানে ইয়াবা জব্দ Logo এক বছরের মধ্যে সলঙ্গাকে উপজেলা করার আশ্বাস এমপি ভিপি আয়নুল হকের Logo নওগাঁয় ২৪ কেজি গাঁজাসহ গ্রেপ্তার ৪, চোরাই ভ্যানসহ বাবা-ছেলে আটক; উদ্ধার ৫১৭ মোবাইল

আগৈলঝাড়ায় যুব দিবস উদ্‌যাপন, ১০ উদ্যোক্তা পেলেন ঋণের চেক

‘দক্ষ যুব গড়বে দেশ, সবার জন্য বাংলাদেশ’ প্রতিপাদ্যকে সামনে রেখে বরিশালের আগৈলঝাড়ায় জাতীয় যুব দিবস-২০২৬ পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি, আলোচনা সভা ও যুব ঋণের চেক বিতরণ করা হয়।

রোববার (১ নভেম্বর) সকালে উপজেলা প্রশাসন ও যুব উন্নয়ন অধিদপ্তরের আয়োজনে উপজেলা পরিষদ চত্বর থেকে একটি বর্ণাঢ্য র‍্যালি বের করা হয়। র‍্যালিটি উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে একই স্থানে এসে শেষ হয়।

পরে উপজেলা পরিষদ হলরুমে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নিরুপম মজুমদারের সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

সভায় বক্তব্য দেন উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মো. রফিকুল ইসলাম সরদার, উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত আহ্বায়ক শিকদার হাফিজুল ইসলাম, সদস্যসচিব মোল্লা বশির আহম্মেদ পান্না, বীর মুক্তিযোদ্ধা মোসাদ্দেক হোসেন মন্টু, উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক শাহ মো. বখতিয়ার ও আবুল হোসেন মোল্লা এবং উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক হাবিবুর রহমান মুন্সিসহ অন্যরা।

বক্তারা বলেন, দেশের বিশাল যুবশক্তিকে দক্ষ মানবসম্পদে রূপান্তর করতে না পারলে কাঙ্ক্ষিত উন্নয়ন সম্ভব নয়। যুবসমাজকে বেকারত্ব থেকে বের করে স্বাবলম্বী করে তুলতে যুব উন্নয়ন অধিদপ্তর বিভিন্নমুখী প্রশিক্ষণ ও সহজ শর্তে ঋণ সহায়তা প্রদান করে আসছে। এ সময় যুবসমাজকে মাদকমুক্ত থেকে দেশ গঠনে অগ্রণী ভূমিকা পালনের আহ্বান জানান তাঁরা।

আলোচনা সভা শেষে যুব উন্নয়ন অধিদপ্তরের উদ্যোগে ১০ জন সফল যুব উদ্যোক্তার মধ্যে মোট ১০ লাখ ৭৫ হাজার টাকার ঋণের চেক বিতরণ করা হয়। হাঁস-মুরগির খামার, মৎস্য চাষ ও গাভি পালন প্রকল্পের আওতায় এসব ঋণ দেওয়া হয়।

জনতার কণ্ঠ/জেডএইচ

কমেন্ট লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার তথ্য গুলো সংরক্ষণ করে রাখুন

লেখক সম্পর্কে তথ্য

জনপ্রিয় সংবাদ

পরাজিত শক্তির সঙ্গে জামায়াতের গোপন যোগাযোগ রয়েছে: রিজভী

আগৈলঝাড়ায় যুব দিবস উদ্‌যাপন, ১০ উদ্যোক্তা পেলেন ঋণের চেক

আপডেট টাইম : ০৭:০২:৪৪ অপরাহ্ন, রবিবার, ১ নভেম্বর ২০২৬