সিরাজগঞ্জ , বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬

সাতক্ষীরা কারাগার ভেঙে পালানো দুই আসামি গ্রেপ্তার

২০২৪ সালের ৫ আগস্ট সরকার পতনের পর সাতক্ষীরা জেলা কারাগার ভে‌ঙে পালা‌নো দুই আসা‌মি‌কে গ্রেপ্তার ক‌রে‌ছে পু‌লিশ।

এরা হ‌লেন, সাতক্ষীরার শ্যামনগর উপজেলার শ্রীফলকাটি গ্রামের মৃত মোহাম্মদ গাজীর ছেলে মোজাম গাজী ও নওয়াবেকী গ্রামের আবের গাজীর ছেলে রফিকুল ইসলাম গাজী।

মঙ্গলবার (১১ আগস্ট) রাত সাড়ে ৮টা ও সাড়ে ১০টার দিকে পৃথক অভিযান চা‌লি‌য়ে সাতক্ষীরার শ্যামনগর উপজেলার ঈশ্বরীপুর ইউনিয়নের শ্রীফলকাটি ও আটুলিয়া ইউনিয়নের নওয়াবেঁকী এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়।

পুলিশ জানায়, জেল পলাতক আসামি মোজাম গাজী চেক ডিজঅনারের একটি মামলায় সাজাপ্রাপ্ত হ‌য়ে সাতক্ষীরা কারাগারে ছিলেন।

আরেক আসামি রফিকুল ইসলামেরও চেক ডিজঅনারের অপর একটি মামলায় ১০ মাসের সাজা ও ৯ লাখ ৮০ হাজার টাকা জরিমানা হয়েছিল।

পুলিশের ভাষ্য, ২০২৪ সালের ৫ আগস্ট সরকার পতনের পর সাতক্ষীরা কারাগার ভে‌ঙে পালান তারা।

৫ আগস্টের পর মোজাম ও রফিকুল শ্যামনগরের নিজ নিজ গ্রামে ফেরেন। সেখানে আত্মগোপনে থেকে তারা কৌশলে জীবনযাপন করছি‌লেন।
পুলিশ মঙ্গলবার রাতে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে তাদের গ্রেপ্তার কর‌তে সক্ষম হয়।

শ্যামনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাফিউল ইসলাম পাটোয়ারী বলেছেন, সাতক্ষীরা কারাগার থেকে পালানো দুই আসামিকে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে মঙ্গলবার রাতে গ্রেপ্তার করা হয়েছে। বুধবার সকালে তাদের আদালতে সোপর্দ করা হবে। পাশাপাশি অন্য জেল পলাতক আসামিদের গ্রেপ্তারেও অভিযান চলছে।

প্রসঙ্গত, ২০২৪ সালের ৫ আগস্ট সরকার পতনের পর সাতক্ষীরা কারাগার ভাঙচুর ও লুটপাট করে পালিয়ে যাওয়া ৮৭ বন্দির বিরুদ্ধে ১৫ আগস্ট মামলা করে কারা কর্তৃপক্ষ।

এর মধ্যে ৪৬ বন্দি বিভিন্ন সময়ে আইনশৃঙ্খলা বাহিনীর অভিযানে আটক হলেও ৪১জন গেল দুই বছর পলাতক ছিলেন।

কমেন্ট লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার তথ্য গুলো সংরক্ষণ করে রাখুন

লেখক সম্পর্কে তথ্য

জনপ্রিয় সংবাদ

সাতক্ষীরা কারাগার ভেঙে পালানো দুই আসামি গ্রেপ্তার

আপডেট টাইম : ১১:২২:২৯ পূর্বাহ্ন, বুধবার, ১২ অগাস্ট ২০২৬