পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সাবেক ভিসি ও গাজীপুর কৃষি বিশ্ববিদ্যালয়ের কৃষি সম্প্রসারণ ও গ্রামীণ উন্নয়ন বিভাগের সাবেক অধ্যাপক ড. এ কে এম আব্দুল হান্নান ভূঁইয়া চিকিৎসাধীন অবস্থায় বৃহস্পতিবার ২৭ আগস্ট শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রজিউন)।
তাঁর মৃত্যুতে গভীর শোক জানিয়েছেন পবিপ্রবির ভাইস চ্যাঞ্চেলর প্রফেসর ড. এস. এম. হেমায়েত জাহান। পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ ও প্রকাশনা বিভাগের পরিচালক ড. রাহাত মাহমুদের পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানা গেছে।
বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, সাবেক ভিসির মৃত্যুতে পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের মাননীয় ভাইস- চ্যান্সেলর প্রফেসর ড. এস. এম. হেমায়েত জাহান, প্রো-ভাইস চ্যান্সেলর প্রফেসর ড.এ. বি. এম. সাইফুল ইসলাম ও ট্রেজারার প্রফেসর ড. মোহাম্মদ আতিকুর রহমান পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের পক্ষ হতে গভীর শোক প্রকাশ করেছেন এবং মরহুমের আত্মীয়-স্বজনসহ পরিবারের সকলের নিকট সমবেদনা জ্ঞাপন করেছেন ।
উল্লেখ্য , অধ্যাপক ড. এ কে এম আব্দুল হান্নান ভূঁইয়া পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের প্রথম ভাইস চ্যান্সেলর (২০০২-২০০৪) হিসেবে দায়িত্ব পালন করেন।

প্রেস বিজ্ঞপ্তি 




















