সিরাজগঞ্জ , শনিবার, ০৭ নভেম্বর ২০২৬

সামাজিক যোগাযোগমাধ্যমে ছবি ও কণ্ঠ ব্যবহার করে মোটরসাইকেল ছিনতাই, ৬ ঘণ্টায় গ্রেপ্তার ২

নওগাঁর বদলগাছীতে সামাজিক যোগাযোগমাধ্যমে নারীদের ছবি ও কণ্ঠ ব্যবহার করে প্রতারণার মাধ্যমে মোটরসাইকেল ছিনতাইয়ের অভিযোগে দুই যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। ঘটনার ছয় ঘণ্টার মধ্যে অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তারের পাশাপাশি ছিনতাই হওয়া মোটরসাইকেলটিও উদ্ধার করা হয়েছে।

মঙ্গলবার (২৭ অক্টোবর) বিষয়টি নিশ্চিত করেছেন নওগাঁর পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলাম।

পুলিশ সূত্রে জানা যায়, গত সোমবার (২৬ অক্টোবর) সন্ধ্যা ৬টার দিকে বদলগাছী উপজেলার মথুরাপুর ইউনিয়নের হাটশাপিলা এলাকায় এ ঘটনা ঘটে।

গ্রেপ্তার দুজন হলেন উপজেলার মিঠনের ছেলে মো. সিয়াম (১৮) ও জাহাঙ্গীর আলমের ছেলে মো. রহিত (১৮)। তাঁরা দুজনই স্থানীয় বাসিন্দা।

ছিনতাইয়ের শিকার হুমায়ন কবির উপজেলার আধাইপুর ইউনিয়নের পরমান্দপুর গ্রামের বাসিন্দা। তিনি পেশায় একজন রাজমিস্ত্রি।

পুলিশ সূত্রে জানা যায়, সামাজিক যোগাযোগমাধ্যমে গ্রেপ্তার দুই যুবকের সঙ্গে পরিচয় হয় হুমায়ন কবিরের। তাঁদের ডাকে সোমবার বিকেলে পাহাড়পুরে কাজ শেষে বাড়ি ফেরার পথে চারা গাছ কেনার জন্য মথুরাপুরের জাবারীপুর হাটে যান তিনি। সেখানে সিয়াম ও রহিত বিভিন্ন অজুহাতে তাঁকে কৌশলে হাটশাপিলা এলাকায় নিয়ে যান। পরে তাঁদের আরও কয়েকজন সহযোগী সেখানে জড়ো হন বলে অভিযোগ রয়েছে।

একপর্যায়ে হুমায়ন কবিরকে রাস্তার পাশে নিয়ে মারধর করা হয়। এ সময় তাঁর চিৎকারে আশপাশের লোকজন এগিয়ে আসার আগেই অভিযুক্তরা তাঁর মোটরসাইকেল, মুঠোফোন ও নগদ টাকা নিয়ে পালিয়ে যান। এ ঘটনায় ভুক্তভোগী বদলগাছী থানায় মামলা করেন।

পরে পুলিশ অভিযান চালিয়ে ছিনতাই হওয়া মোটরসাইকেলটি উদ্ধারসহ সিয়াম ও রহিতকে গ্রেপ্তার করে।

পুলিশের জিজ্ঞাসাবাদে গ্রেপ্তার দুজনের বিষয়ে আরও তথ্য পাওয়া গেছে বলে জানিয়েছেন সংশ্লিষ্ট কর্মকর্তারা। তাঁদের বিরুদ্ধে অভিযোগ, তাঁরা সামাজিক যোগাযোগমাধ্যমে নারীদের ছবি ও কণ্ঠ ব্যবহার করে ছেলেদের আকৃষ্ট করতেন। পরে সুযোগ বুঝে বিভিন্ন ব্যক্তির কাছ থেকে টাকা হাতিয়ে নিতেন।

এ ধরনের প্রতারণা থেকে সবাইকে সতর্ক থাকার পরামর্শ দিয়েছেন পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলাম।

ভুক্তভোগী হুমায়ন কবির বলেন, “পাহাড়পুরে কাজ শেষে বাড়ি ফিরছিলাম। চারা গাছ কেনার জন্য জাবারীপুর বাজারে গেলে সিয়াম ও রহিত আমার পিছু নেন। পরে বাজারের পাশে নিয়ে আমাকে মারধর করে মোটরসাইকেল কেড়ে নেন। তাঁরা আমার কাছে আরও দুই লাখ টাকা দাবি করেন। আমাকে হাত-পায়ে অনেক মারধর করা হয়েছে। কোনোভাবে সেখান থেকে বের হয়ে আসি। তাঁরা সংখ্যায় ছয়-সাতজন ছিলেন।”

বদলগাছী থানার উপপরিদর্শক (এসআই) মো. জিয়াউর রহমান জিয়া বলেন, অভিযোগ পাওয়ার পর ছয় ঘণ্টার মধ্যে অভিযান চালিয়ে দুজনকে গ্রেপ্তার করা হয়েছে। এ ঘটনায় আরও কয়েকজনের সংশ্লিষ্টতা রয়েছে। তাঁদের গ্রেপ্তারে অভিযান চলছে।

বদলগাছী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাবিবুর রহমান বলেন, ভুক্তভোগীর অভিযোগ পাওয়ার সঙ্গে সঙ্গেই পুলিশ তদন্ত শুরু করে। পরে অভিযুক্তদের শনাক্ত করে মোটরসাইকেল উদ্ধারসহ দুজনকে গ্রেপ্তার করা হয়। এ ঘটনায় থানায় মামলা হয়েছে। গ্রেপ্তার ব্যক্তিদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

কমেন্ট লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার তথ্য গুলো সংরক্ষণ করে রাখুন

লেখক সম্পর্কে তথ্য

জনপ্রিয় সংবাদ

সামাজিক যোগাযোগমাধ্যমে ছবি ও কণ্ঠ ব্যবহার করে মোটরসাইকেল ছিনতাই, ৬ ঘণ্টায় গ্রেপ্তার ২

আপডেট টাইম : ০৪:৪৭:০৬ অপরাহ্ন, মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬