সিরাজগঞ্জ , শুক্রবার, ০৮ মে ২০২৬
সংবাদ শিরোনাম ::
Logo মমতাকে অব্যাহতি দিয়ে ভেঙে দেওয়া হলো পশ্চিমবঙ্গের মন্ত্রিসভা Logo কবিগুরুর জন্মবার্ষিকী উদযাপনে প্রস্তুত শাহজাদপুরের কাছারিবাড়ি Logo নিকার অনুমোদন: ভূল্লী উপজেলা গঠনে জনসাধারণের উচ্ছ্বাস Logo ধর্ষণ মামলায় নির্দোষ ইমাম জেলে, ডিএনএ পরীক্ষায় বেরিয়ে এলো আসল তথ্য Logo অবৈধভাবে গড়ে উঠা স্থাপনা দখলমুক্ত হবে: পানি সম্পদ মন্ত্রী Logo বিদ্যুৎ মূল্যবৃদ্ধি নিয়ে এখনো চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি: বিদ্যুৎমন্ত্রী Logo  বৈদ্যুতিক সরঞ্জাম ও ট্রান্সফরমার চোর চক্রের ৯ সদস্য গ্রেফতার Logo মাদক সেবনের দায়ে কারাদণ্ড, কলেজ ছাত্রদল সভাপতি বহিষ্কার Logo মাসুদ উদ্দিনকে জুলাই হত্যা মামলায় গ্রেপ্তার দেখিয়েছেন ট্রাইব্যুনাল Logo ইসরায়েলকে হুমকি দিলে কঠিন পরিণতি: নেতানিয়াহুর হুঁশিয়ারি

সালেহা পাগলীর ঘরে আরও এক বস্তা টাকা !

  • রিপোর্টার:
  • আপডেট টাইম : ০৪:০৮:০০ অপরাহ্ন, শনিবার, ১১ অক্টোবর ২০২৫
  • 64

নিজস্ব প্রতিবেদক। জনতার কণ্ঠ.কম

সিরাজগঞ্জের সালেহা পাগলী নামে সেই ভিখারীর ঘরে আরও এক বস্তা টাকা উদ্ধার হয়েছে। শনিবার (১১ অক্টোবর) সকালে রায়পুর ১নং মিলগেটে শ্রমিকদের পরিত্যক্ত কোয়ার্টারের বারান্দায় আরও এক বস্তা টাকা উদ্ধার করে স্থানীয়রা।

এ নিয়ে সালেহার ঘর থেকে তিন বস্তা টাকা উদ্ধার হলো। সালেহা মাছুমপুর মহল্লার মৃত আব্দুস সালামের স্ত্রী। তিনি এলাকায় সালে পাগলী নামে পরিচিত।

স্থানীয় ওয়ার্ড যুবদলের সাংগঠনিক সম্পাদক রাসেল শেখ জানান, আজ সকালে ভিখারী সালেহার পরিত্যক্ত ঘরের বারান্দার নীচ থেকে আরও একটি টাকার বস্তা দেখা যায়। গণনা করে সেখানে ৪৭ হাজার ৮২৬ টাকা পাওয়া গেছে।

এর আগে বৃহস্পতিবার (৯ অক্টোবর) দুপুরের দিকে একই স্থানে ২ বস্তা টাকার সন্ধান পায় স্থানীয়রা। ওইদিন সন্ধ্যা পর্যন্ত ৭ জন লোক প্রায় ৫ ঘণ্টা গণনা করে ১ লাখ ২৬ হাজার ২৫৩ টাকা পায়। পরে পুলিশের উপস্থিতিতে টাকাগুলো সালেহা পাগলীর মেয়ে স্বপ্না খাতুনকে দেওয়ার জন্য স্থানীয় এক মুরুব্বীর জিম্মায় রাখেন।

সিদ্দিক হোসেন নামে স্থানীয় এক বাসিন্দা জানান, ওনার মা-বাবা দুজনেই ভিক্ষা করেছে। তিনিও ছোটবেলা থেকেই ভিক্ষা করেন। প্রায় ৪০ বছর ধরে ভিক্ষা করে ওই টাকা জমিয়েছেন তিনি।

সালেহা বেগমের মেয়ে স্বপ্না খাতুন বলেন, আমার মা পাগলা টাইপের। জায়গায় জায়গায় ঘুরে টাকা-পয়সা পাইছে, সেগুলো পোটলা করে রেখেছে। আমাদের কাউকে বলে নাই। আমাদের কোন কথা ভালমতো শোনে নাই। নিজে যেটা বুঝেছে সেটাই। সারাদিন আলে ডালে থেকে রাতে মিলগেইটের বারান্দায় ঘুমিয়েছে।

কমেন্ট লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার তথ্য গুলো সংরক্ষণ করে রাখুন

লেখক সম্পর্কে তথ্য

জনপ্রিয় সংবাদ

মমতাকে অব্যাহতি দিয়ে ভেঙে দেওয়া হলো পশ্চিমবঙ্গের মন্ত্রিসভা

সালেহা পাগলীর ঘরে আরও এক বস্তা টাকা !

আপডেট টাইম : ০৪:০৮:০০ অপরাহ্ন, শনিবার, ১১ অক্টোবর ২০২৫