সিরাজগঞ্জ , বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬

সিংড়ায় এড. মুন্টু ও শামীম আল রাজির স্মরণে ফুটবল টুর্নামেন্টের শুভ উদ্বোধন

নাটোরের সিংড়ায় জাকজমকপূর্ণ আয়োজনের মধ্য দিয়ে ফুটবল টুর্নামেন্টের শুভ উদ্বোধন করা হয়েছে। নাটোর-৩ (সিংড়া) আসনের সংসদ সদস্য আলহাজ্ব অধ্যক্ষ আনোয়ারুল ইসলাম আনু প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এ টুর্নামেন্টের উদ্বোধন ঘোষণা করেন।

​বৃহস্পতিবার (১৩ আগস্ট) বিকেল ৪টায় উপজেলা ৩নং ইটালী ইউনিয়নের ইন্দ্রাসন সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে ইন্দ্রাসন যুব সমাজের উদ্যোগে এ ফুটবল টুর্নামেন্টের আয়োজন করা হয়।

​সিংড়া উপজেলা বিএনপির সাবেক সভাপতি মরহুম অ্যাডভোকেট মজিবুর রহমান মুন্টু এবং পৌর বিএনপির সাবেক সভাপতি ও সাবেক পৌর মেয়র মরহুম শামীম আল রাজির স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে এ টুর্নামেন্টের আয়োজক ইন্দ্রাসন যুব সমাজ।

​আয়োজকরা জানান, ৯০-এর দশক থেকে শুরু করে প্রায় ৩০-৩৫ বছর ধরে এই দুই কৃতি সন্তান ৩নং ইটালী ইউনিয়নসহ সমগ্র উপজেলায় বিএনপির নেতৃত্বে অনন্য ভূমিকা রেখেছেন। তাঁদের স্মরণীয় করে রাখতেই গ্রামীণ যুবসমাজকে ক্রীড়ামুখী করার এ প্রয়াস।

​উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আব্দুল্লাহ আল রিফাতের সভাপতিত্বে এবং সাংবাদিক এম এ করিমের সুনিপুণ সঞ্চালনায় উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সদস্য সচীব অধ্যাপক শারফুল ইসলাম বুলবুল, পৌর বিএনপির আহবায়ক সাখাওয়াত হোসেন সাখা, উপজেলা ডায়াবেটিস সমিতির সাধারণ সম্পাদক মিলন হোসেন মাষ্টার, উপজেলা ছাত্রদলের আহবায়ক মো.শাহাদত হোসেন মিন্টু।

​এছাড়া স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও ক্রীড়ামোদী দর্শকবৃন্দ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

প্রধান অতিথি সংসদ সদস্য আলহাজ্ব অধ্যক্ষ আনোয়ারুল ইসলাম আনু বলেন,
​”মরহুম অ্যাডভোকেট মজিবুর রহমান মুন্টু ও মরহুম শামীম আল রাজি সিংড়ার রাজনীতি ও সামাজিক উন্নয়নে চিরস্মরণীয় হয়ে থাকবেন। তাঁদের স্মরণে ইন্দ্রাসন যুব সমাজের এই খেলার আয়োজন সত্যিই প্রশংসনীয়। খেলাধুলা যুবসমাজকে মাদক ও অপসংস্কৃতি থেকে দূরে রেখে সুস্বাস্থ্য এবং শৃঙ্খলা বজায় রাখতে সাহায্য করে। গ্রামীণ ফুটবলকে আবার প্রাণবন্ত করে তুলতে আমাদের এ ধরনের আয়োজন অব্যাহত রাখতে হবে।”

কমেন্ট লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার তথ্য গুলো সংরক্ষণ করে রাখুন

লেখক সম্পর্কে তথ্য

জনপ্রিয় সংবাদ

সিংড়ায় এড. মুন্টু ও শামীম আল রাজির স্মরণে ফুটবল টুর্নামেন্টের শুভ উদ্বোধন

আপডেট টাইম : ০৭:৫০:০৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৩ অগাস্ট ২০২৬