সিরাজগঞ্জ , সোমবার, ২৩ নভেম্বর ২০২৬
সংবাদ শিরোনাম ::
Logo ১৮ দিনে পোশাক খাতে ক্ষতি ৫ হাজার কোটি টাকা: বিজিএমইএ Logo রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ে বরেন্দ্র ছাত্র কল্যাণ সমিতির নতুন কমিটি ঘোষণা Logo পাঠ্যপুস্তক বিতরণ শেষ না হওয়া পর্যন্ত নোট-গাইড ছাপা বন্ধ Logo সোমবার ৯ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায় Logo নিজ বাসায় ৪০ কিলোওয়াট সোলার প্যানেল স্থাপন করলেন বিদ্যুৎমন্ত্রী Logo ২২ বছর পর সুনামগঞ্জ যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান Logo হঠাৎ হালুয়াঘাট থানায় আগুন Logo কামারখন্দে প্রবাসীর বাড়ির চারপাশে কাঁটাতারের বদলে বাঁশ-কাঁটার বেড়া, অবরুদ্ধ পরিবার Logo নিলামে ৪ লাখ টাকার বেশি দামে বিক্রি হলো প্রথম মার্কিন প্রেসিডেন্টের চুল Logo নতুন মজুরি বোর্ডে শ্রমিকদের প্রত্যাশা পূরণের আশ্বাস শ্রমমন্ত্রীর

সিংড়ায় বিনামূল্যে চিকিৎসাসেবা পেলেন প্রায় ২ হাজার রোগী

নাটোরের সিংড়ায় বেসরকারি স্বেচ্ছাসেবী সংগঠন পুন্ডুরী ‘চেঞ্জ ফাউন্ডেশন’ ও ‘সাহিক’-এর যৌথ উদ্যোগে প্রায় ২ হাজার নাক, কান ও গলা (ইএনটি) রোগীকে বিনামূল্যে চিকিৎসাসেবা দেওয়া হয়েছে।

শনিবার (২১ নভেম্বর) উপজেলার কলম ইউনিয়নের পুন্ডুরী গ্রামে চেঞ্জ ফাউন্ডেশনের কার্যালয় চত্বরে আয়োজিত দুই দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্পের সমাপনী দিনে এ তথ্য জানানো হয়। গত শুক্রবার থেকে শুরু হওয়া এ ক্যাম্পে আশপাশের প্রায় ১৪টি গ্রামের রোগীরা বিনামূল্যে চিকিৎসাসেবা গ্রহণ করেন।

চেঞ্জ ফাউন্ডেশনের সভাপতি মো. জুয়েল হোসেন জানান, স্থানীয় সাধারণ মানুষের দোরগোড়ায় স্বাস্থ্যসেবা পৌঁছে দেওয়া এবং নাক, কান ও গলাজনিত বিভিন্ন সমস্যায় আক্রান্ত রোগীদের প্রয়োজনীয় চিকিৎসাপত্র ও ওষুধ সরবরাহের লক্ষ্যে এ উদ্যোগ নেওয়া হয়েছে। দুই দিনব্যাপী এ কার্যক্রমে প্রায় ২ হাজার রোগীকে চিকিৎসাসেবা দেওয়া হয়েছে।

তিনি আরও জানান, ২০১১ সাল থেকে চেঞ্জ ফাউন্ডেশনের উদ্যোগে বিভিন্ন সামাজিক ও মানবিক সেবামূলক কার্যক্রম পরিচালিত হচ্ছে। ভবিষ্যতেও এ ধরনের জনকল্যাণমূলক কার্যক্রম অব্যাহত রাখার প্রত্যাশা ব্যক্ত করেন তিনি।

জনতার কণ্ঠ/পিআর

কমেন্ট লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার তথ্য গুলো সংরক্ষণ করে রাখুন

লেখক সম্পর্কে তথ্য

জনপ্রিয় সংবাদ

১৮ দিনে পোশাক খাতে ক্ষতি ৫ হাজার কোটি টাকা: বিজিএমইএ

সিংড়ায় বিনামূল্যে চিকিৎসাসেবা পেলেন প্রায় ২ হাজার রোগী

আপডেট টাইম : ০৫:৩০:১৪ অপরাহ্ন, শনিবার, ২১ নভেম্বর ২০২৬