সিরাজগঞ্জ , শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬

সিএনজিতে এসে গায়ক আসিফের গাড়িতে গুলি, মিলল কার্তুজ

সংগৃহীত ছবি

রাজধানীর মগবাজারে সিএনজিচালিত অটোরিকশায় এসে জনপ্রিয় সংগীতশিল্পী ও বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সাবেক পরিচালক আসিফ আকবরের ব্যক্তিগত গাড়ি লক্ষ্য করে গুলি ছুড়েছে এক দুর্বৃত্ত।

শনিবার (২৪ অক্টোবর) ভোরে এ ঘটনা ঘটে।

এতে কেউ হতাহত হননি। পরে গাড়ির ভেতর থেকে একটি গুলির কার্তুজ উদ্ধার করেছে পুলিশ।
 
শনিবার ভোর আনুমানিক ৪টা ৫০ মিনিটের দিকে হাতিরঝিল থানাধীন মগবাজার থেকে ওয়্যারলেসগামী সড়কের পাশে বিশাল সেন্টার মার্কেটের সামনে ফুটপাতের পার্কিংয়ে এ ঘটনা ঘটে।

পুলিশের প্রাথমিক তথ্যানুযায়ী, বিশাল সেন্টার মার্কেটের সামনে ফুটপাতে পার্কিং করা ছিল আসিফ আকবরের ঢাকা মেট্রো-গ-১৯-২৭৭৭ নম্বরের ব্যক্তিগত গাড়ি।

এ সময় সিএনজিচালিত অটোরিকশায় করে এসে অজ্ঞাতপরিচয় এক ব্যক্তি গাড়িটি লক্ষ্য করে গুলি ছোড়ে।

জাতীয় জরুরি সেবা ৯৯৯-এর মাধ্যমে খবর পেয়ে হাতিরঝিল থানা পুলিশ ঘটনাস্থলে যায়।

পরে আসিফ আকবর ও তার এক বন্ধুর উপস্থিতিতে গাড়ির পেছনের জানালা খুলে ভেতর থেকে একটি গুলির কার্তুজ উদ্ধার করা হয়। জব্দ তালিকা তৈরি করে সেটি জব্দ করে পুলিশ।

পুলিশ জানায়, ঘটনার সময় আসিফ আকবর বিশাল সেন্টার মার্কেটের তৃতীয় তলায় নিজের অফিসে অবস্থান করছিলেন। ফলে গুলির ঘটনায় তিনি অক্ষত রয়েছেন। এ ঘটনায় আসিফ আকবরের ব্যক্তিগত কিংবা পেশাগত কোনো বিরোধের যোগসূত্র রয়েছে কি না, তা এখনও নিশ্চিত হওয়া যায়নি। ঘটনার কারণ জানতে তদন্ত করছে পুলিশ।

তেজগাঁও বিভাগের উপ-পুলিশ কমিশনার মো. ইবনে মিজান বলেন, ঊর্ধ্বতন কর্মকর্তাদের নিয়ে তারা ঘটনাস্থল পরিদর্শন করেছেন। বিশাল সেন্টারের নিচে ফুটপাতে আসিফ আকবরের গাড়িটি পার্কিং করা ছিল। ঘটনার সময় তিনি নিজের অফিসে ছিলেন।

তিনি বলেন, গাড়ি থেকে একটি গুলির খোসা উদ্ধার করা হয়েছে। ঘটনার কারণ জানতে সিসিটিভি ফুটেজ সংগ্রহের কাজ চলছে। কী কারণে গুলির ঘটনা ঘটেছে, তা প্রাথমিকভাবে জানা যায়নি। আসিফ আকবরও এ বিষয়ে কিছু জানাতে পারেননি। গাড়িটি বর্তমানে পুলিশের হেফাজতে রয়েছে।

কমেন্ট লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার তথ্য গুলো সংরক্ষণ করে রাখুন

লেখক সম্পর্কে তথ্য

জনপ্রিয় সংবাদ

সিএনজিতে এসে গায়ক আসিফের গাড়িতে গুলি, মিলল কার্তুজ

আপডেট টাইম : ০২:২৮:৫০ অপরাহ্ন, শনিবার, ২৪ অক্টোবর ২০২৬