সিরাজগঞ্জ , শুক্রবার, ০৩ জুলাই ২০২৬
সংবাদ শিরোনাম ::

সিনেমার পোস্টারে আকর্ষণীয় লুকে তানজিন তিশা

দেশ সেরা নায়ক শাকিব খানের হাত ধরে বড়পর্দায় অভিষেক হতে যাচ্ছে ছোটপর্দার অভিনেত্রী তানজিন তিশার। চলতি বছরে মুক্তি প্রতীক্ষিত অ্যাকশন-থ্রিলার ঘরানার ‘সোলজার’ সিনেমায় দেখা যাবে এই অভিনেত্রীকে।

সোমবার (১৭ নভেম্বর) এসেছে সিনেমায় তানজিন তিশার ফার্স্ট লুক পোস্টার।

পোস্টারের কেন্দ্রে দেখা যাচ্ছে তানজিন তিশাকে। তার পরনে সাদা স্লিভলেস টপ, গ্রে-অ্যাশ রঙের প্যান্ট, পেছনে ফিরে তাকানো ভঙ্গি ফুটে উঠেছে শক্তিশালী ও নির্ভীক এক নারীর প্রতিচ্ছবি। চারপাশে ছড়িয়ে থাকা দাবার গুটি ও হাতে ক্যামেরা দেখে অনেকেই মনে করছেন তানজিন তিশার চরিত্রটি হতে যাচ্ছে নির্ভীক ও কৌশলী। এমন লুকে এর আগে কখনো দেখা যায়নি এ অভিনেত্রীকে।

প্রথমবার সিনেমার পোস্টারে তানজিন তিশা

সাকিব ফাহাদের পরিচালনায় শাকিব খান ও তানজিন তিশা ছাড়াও এ সিনেমায় অভিনয় করেছেন তারিক আনাম খান, তৌকীর আহমেদ, জান্নাতুল ফেরদৌস ঐশীসহ অনেকে।

সান মিউজিক অ্যান্ড মোশন পিকচার্স লিমিটেড প্রযোজিত ‘সোলজার’। ঈদ কেন্দ্রিক মুক্তির ধারা ভেঙে সিনেমাটি অন্য সময় মুক্তি দেওয়ার পরিকল্পনার কথা জানিয়েছেন নির্মাতা নিজেই।

কমেন্ট লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার তথ্য গুলো সংরক্ষণ করে রাখুন

লেখক সম্পর্কে তথ্য

জনপ্রিয় সংবাদ

অদম্য পলি রানী: পা দিয়ে লিখেই দিচ্ছে এইচএসসি পরীক্ষা

সিনেমার পোস্টারে আকর্ষণীয় লুকে তানজিন তিশা

আপডেট টাইম : ০৫:৫৭:২৯ অপরাহ্ন, মঙ্গলবার, ১৮ নভেম্বর ২০২৫