সিরাজগঞ্জ সদর উপজেলায় ২৯৫ পিস নেশাজাতীয় বুপ্রেনরফিন ইনজেকশনসহ মোছা. শাহনাজ ওরফে সাইনা বেগম (৫০) নামে এক নারী মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে এসআরবি।
মঙ্গলবার (২০ অক্টোবর) দুপুরে সদর থানাধীন তেলকুপি ঈদগাহ মাঠ এলাকায় এই অভিযান চালায় এসআরবি। গ্রেপ্তার শাহনাজ ওরফে সাইনা বেগম জয়পুরহাট জেলার পাঁচবিবি থানার সোনাপুর গ্রামের মৃত ওবিরুলের স্ত্রী।
বুধবার (২১ অক্টোবর) এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানিয়েছে এসআরবি-১২ এর সিনিয়র সহকারি পরিচালক ও অপস অফিসার মো. ফাহাদুজ্জামান আকন্দ।
সংবাদ বিজ্ঞপ্তিতে তিনি উল্লেখ করেন, মঙ্গলবার দুপুরে তেলকুপি ঈদগাহ মাঠ এলাকায় একটি মাদক বিরোধী অভিযান চালিয়ে যাত্রীবাহী বাসে তল্লাশী চালানো হয়। এ সময় ২৯৫ পিস নেশাজাতীয় বুপ্রেনরফিন ইনজেকশনসহ ওই নারী মাদক বিক্রেতাকে গ্রেপ্তার করা হয়েছে।
গ্রেপ্তারকৃত আসামির বিরুদ্ধে সদর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।

নিজস্ব প্রতিবেদক। জনতার কণ্ঠ.কম 



















