সিরাজগঞ্জ জেলা মোটর শ্রমিক ইউনিয়নের ত্রি-বার্ষিক নির্বাচনে উৎসাহ উদ্দীপণার সঙ্গে মনোনয়ন পত্র জমা দিয়েছেন প্রার্থীরা। ১৫টি পদের বিপরীতে মনোনয়ন জমা পড়েছে ৬২টি। এর মধ্যে সভাপতি পদে ৮ জন ও সাধারণ সম্পাদক পদে ৫ প্রার্থী মনোনয়নপত্র জমা দিয়েছেন।
বৃহস্পতিবার সকাল থেকে বিকেল ৫টা পর্যন্ত এম এ মতিন বাস টার্মিনালে জেলা মোটর শ্রমিক ইউনিয়ন কার্যালয়ে মনোনয়নপত্র জমা দেন প্রার্থীরা। নির্বাচন পরিচালনা কমিটির চেয়ারম্যান মোনায়েস খান কাবুল এই মনোনয়নপত্র গ্রহণ করেন।
এ সময় নির্বাচন পরিচালনা কমিটির সদস্য হাজী মো. শামছুল আলম, মো. আয়নাল হক, মো. মামুন, মো. স্বপন শেখ, মো. আব্দুল্লাহ সেখ ও মো. আব্দুস ছালাম উপস্থিত ছিলেন।
নির্বাচনে ১৫টি পদের বিপরীতে ৬২টি মনোনয়নপত্র জমা পড়েছে। এর মধ্যে সভাপতি পদে ৮, কার্যকরী সভাপতি ২, সহ-সভাপতি ৩, সাধারণ সম্পাদক ৫, যুগ্ম সম্পাদক ৩, সহ সাধারণ সম্পাদক ৪, সাংগঠনিক সম্পাদক ৪, কোষাধ্যক্ষ ৩, সড়ক সম্পাদক ৩ দপ্তর সম্পাদক ৪, সমাজকল্যাণ সম্পাদক ৩, ক্রীড়া সম্পাদক ২, সাংস্কৃতিক সম্পাদক ৪, প্রচার সম্পাদক ২ ও সদস্য পদে ১১ জন প্রার্থী মনোনয়নপত্র জমা দিয়েছেন।
আগামি ৬ নভেম্বর শহরের ভিক্টোরিয়া উচ্চ বিদ্যালয়ে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। নির্বাচন সুষ্ঠভাবে সম্পন্ন করতে সকলের সহযোগীতা চেয়েছেন নির্বাচন পরিচালনা কমিটির চেয়ারম্যান মোনায়েস খান কাবুল।

নিজস্ব প্রতিবেদক। জনতার কণ্ঠ.কম। 



















