সিরাজগঞ্জ , শুক্রবার, ০৩ জুলাই ২০২৬
সংবাদ শিরোনাম ::

সিরাজদিখানে ৩ আওয়ামী লীগ নেতা গ্রেপ্তার

মুন্সীগঞ্জের সিরাজদিখানে সন্ত্রাসবিরোধী আইনে দায়ের করা পৃথক মামলায় আওয়ামী লীগের তিন নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ। রোববার উপজেলার বিভিন্ন এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়। পরে বিকেল সাড়ে ৩টার দিকে তাদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
গ্রেপ্তারকৃতরা হলেন, উপজেলার দক্ষিণ আবিরপাড়া গ্রামের মৃত আব্দুস সালামের ছেলে ইয়াহিয়া (৭০), রাজানগর ইউনিয়নের সৈয়দপুর গ্রামের মৃত শরীফ উদ্দিন বেপারীর ছেলে ইঞ্জিনিয়ার গোলাম মাহমুদ (৬২) এবং মালখানগর ইউনিয়ন যুবলীগের সাবেক সভাপতি বাবুল কাজী (৬০)।
পুলিশ সূত্রে জানা যায়, ইয়াহিয়াকে ১৫ আগস্টকে কেন্দ্র করে সন্ত্রাসবিরোধী আইনে দায়ের করা একটি মামলায় গ্রেপ্তার করা হয়েছে। অপরদিকে ইঞ্জিনিয়ার গোলাম মাহমুদ ও বাবুল কাজীকে উপজেলার ইমামগঞ্জ এলাকায় নিষিদ্ধ ঘোষিত সংগঠন যুবলীগের মিছিলকে কেন্দ্র করে দায়ের করা মামলায় গ্রেপ্তার করা হয়।
সিরাজদিখান থানার ওসি (তদন্ত) মো. হাবিবুর রহমান বলেন, “সন্ত্রাসবিরোধী আইনে দায়ের হওয়া মামলার ভিত্তিতে তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে। প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া শেষে তাদের আদালতে পাঠানো হয়েছে।”
এদিকে সৈয়দপুর আব্দুর রহমান স্কুল অ্যান্ড কলেজের সাবেক সভাপতি ইঞ্জিনিয়ার গোলাম মাহমুদের গ্রেপ্তারকে কেন্দ্র করে স্থানীয় বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক মহলে আলোচনা-সমালোচনার সৃষ্টি হয়েছে। তাঁর সমর্থকরা এ ঘটনায় ক্ষোভ প্রকাশ করেছেন বলে জানা গেছে। তবে পুলিশ বলছে, মামলার অভিযোগ ও তদন্তের ভিত্তিতেই আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

মুন্সীগঞ্জে বিয়ের প্রলোভনে নাবালিকা ধর্ষণের অভিযোগে আটক ১

মুন্সীগঞ্জ সদর থানাধীন পঞ্চসার ইউনিয়নে বিয়ের প্রলোভন দেখিয়ে এক নাবালিকাকে (১৪) ধর্ষণের অভিযোগে মোফাজ্জল (৩৮) নামের এক ব্যক্তিকে আটক করেছে পুলিশ।
স্থানীয় জনগণের সহায়তায় অভিযুক্তকে আটক করা হয় এবং প্রাথমিক জিজ্ঞাসাবাদে সে ঘটনার সত্যতা স্বীকার করেছে। এ বিষয়ে মামলা রুজু প্রক্রিয়াধীন।পুলিশ সূত্রে জানা যায়, পঞ্চসার ইউনিয়নের জনৈক এক ব্যক্তির বাড়িতে দীর্ঘদিন ধরে পাশাপাশি কক্ষে ভাড়াটিয়া হিসেবে বসবাস করছিলেন অভিযুক্ত মোফাজ্জল। এই সুবাদে ১৪ বছর বয়সী ওই কিশোরীর সঙ্গে তার সুসম্পর্ক গড়ে ওঠে। এই সুসম্পর্কের সুযোগ নিয়ে মোফাজ্জল বিভিন্ন সময়ে কিশোরীকে বিয়ের প্রলোভন দেখিয়ে তার কক্ষে একাধিকবার ধর্ষণ করে।
ঘটনার সূত্রপাত হয় গত ১৮ মে, ২০২৬ তারিখে। সেদিন রাত ৩টার দিকে মোফাজ্জল যখন কিশোরীকে ধর্ষণ করছিল, তখন ভিকটিমের বাবা-মা বিষয়টি দেখে ফেলেন। তাৎক্ষণিকভাবে অভিযুক্ত মোফাজ্জল কৌশলে ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। দীর্ঘদিন পলাতক থাকার পর গত ৩০ মে, ২০২৬ রাতে স্থানীয় জনগণের সহায়তায় অভিযুক্ত মোফাজ্জলকে ঐ এলাকা থেকে আটক করা হয়।
আটকের পর জিজ্ঞাসাবাদে সে ধর্ষণের ঘটনার সত্যতা স্বীকার করে।ধর্ষক মোফাজ্জল পটুয়াখালী জেলার কলাপাড়া থানার মেলাপাড়া গ্রামের মৃত আকরাম শরীফের ছেলে। এই জঘন্য ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। স্থানীয়রা ধর্ষকের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।

চোট নিয়ে গুঞ্জন থাকলেও নেইমারকে বাদ দিচ্ছে না ব্রাজিল

ব্রাজিলিয়ান তারকা ফরোয়ার্ড নেইমারের চোট নিয়ে যতই গুঞ্জন থাকুক না কেন, তাকে বিশ্বকাপ স্কোয়াড থেকে বাদ দেওয়ার কোনো পরিকল্পনা নেই বলে সাফ জানিয়ে দিয়েছেন সেলেসাওদের প্রধান কোচ কার্লো আনচেলত্তি।

গত শনিবার এক সংবাদ সম্মেলনে নেইমারের কাফ ইনজুরি (পায়ের পেশির চোট) নিয়ে ওঠা সব প্রশ্নকে এক ফুঁৎকারে উড়িয়ে দিয়েছেন এই ইতালিয়ান মাস্টারমাইন্ড।

গত ১৭ মে থেকে ডান পায়ের কাফ ইনজুরির কারণে মাঠের বাইরে আছেন নেইমার। এর আগে ২০২৩ সালের অক্টোবরে এসিএল ইনজুরিতে পড়ার পর থেকে তিনি ব্রাজিলের হয়ে আর কোনো ম্যাচ খেলেননি।

দীর্ঘ বিরতির পর গত সপ্তাহে আনচেলত্তি তাকে বিশ্বকাপের ২৬ সদস্যের চূড়ান্ত স্কোয়াডে ডাকেন। শুরুতে নেইমারের ক্লাব সান্তোস জানিয়েছিল, তার পায়ে সামান্য ফোলা রয়েছে এবং চলতি সপ্তাহের মধ্যেই তিনি ফিট হয়ে উঠবেন।

তবে ব্রাজিল দলে যোগ দেওয়ার পর নতুন পরীক্ষায় দেখা যায়, নেইমারের চোট আসলে ‘গ্রেড-টু’ স্তরের পেশির টান, যার কারণে তাকে আরও দুই থেকে তিন সপ্তাহ মাঠের বাইরে থাকতে হবে।

শনিবারের সংবাদ সম্মেলনে আনচেলত্তির কাছে জানতে চাওয়া হয়েছিল, নেইমারের চোট যে ফোলা নয় বরং ‘গ্রেড-টু’ পর্যায়ের আগে জানলে তিনি তাকে স্কোয়াডে রাখতেন কি না? প্রশ্নের জবাবে স্বভাবসুলভ রসিকতা করে আনচেলত্তি বলেন, ‘আমার দাদার যদি চাকা থাকত, তবে তিনি আস্ত একটা গাড়ি হতেন! আমি যখনই স্কোয়াড ঠিক করেছি, নেইমার সেই ২৬ জনের মধ্যেই ছিল।

ইতালিয়ান এই কোচ পরিষ্কার করেন, নেইমারকে ২৬ সদস্যের দলে নির্বাচন করার পরই কেবল ব্রাজিলিয়ান ফুটবল কনফেডারেশন তার চিকিৎসার দায়িত্ব হাতে নিয়েছে।

আনচেলত্তি পুনর্ব্যক্ত করেন যে, নেইমার ব্রাজিলের বিশ্বকাপ পরিকল্পনার অবিচ্ছেদ্য অংশ। আগামী ১৩ জুন মরক্কোর বিপক্ষে ব্রাজিলের প্রথম ম্যাচে নেইমার খেলতে না পারলেও, গ্রুপ পর্বের পরের ম্যাচগুলোতে তাকে পাওয়ার ব্যাপারে আশাবাদী কোচ।

আনচেলত্তি বলেন, ‘আমরা ভেবেছিলাম সে বিশ্বকাপের প্রথম ম্যাচের আগেই ফিট হয়ে উঠবে। যদি প্রথম ম্যাচে সে ফিট নাও থাকে, তবে দ্বিতীয় ম্যাচের আগেই ফিট হয়ে যাবে। এই ব্যাপারে আমাদের কোনো সন্দেহ নেই।’

তিনি আরও যোগ করেন, ‘আমি স্কোয়াডে কোনো পরিবর্তন করতে যাচ্ছি না। যে ২৬ জন খেলোয়াড় নির্বাচিত হয়েছেন, তারাই বিশ্বকাপে খেলবেন।’

আনচেলত্তি জানান, দলে নেইমারের ভূমিকা কী হবে তা নিয়ে তিনি ইতিমধ্যেই এই ফরোয়ার্ডের সঙ্গে কথা বলেছেন এবং মাঠে ফেরার জন্য নেইমার কঠোর পরিশ্রম করে যাচ্ছেন।

১৩ জুন মরক্কোর বিপক্ষে ম্যাচ দিয়ে বিশ্বকাপ অভিযান শুরু করার পর, গ্রুপ পর্বে ব্রাজিলের পরবর্তী দুটি ম্যাচ যথাক্রমে ১৮ জুন হাইতি এবং ২৩ জুন স্কটল্যান্ডের বিপক্ষে।

স্বামীর সঙ্গে ফটোশুটে পূর্ণমা

এবার এক মনোমুগ্ধকর ব্রাইডাল ফটোশুটে হাজির হয়ে ভক্তদের মুগ্ধ করেছেন ঢাকাই সিনেমার জনপ্রিয় চিত্রনায়িকা পূর্ণিমা। সম্প্রতি নিজের সামাজিক মাধ্যমে নতুন একটি ভিডিও প্রকাশ করেন এই নায়িকা যা মুহূর্তেই আলোচনায় চলে আসে নেটদুনিয়ায়।

ভিডিওতে দেখা যায়, হালকা গোলাপি রঙের ঝলমলে ব্রাইডাল পোশাকে সেজেছেন পূর্ণিমা। সঙ্গে মানানসই সবুজ পাথরের গয়না, কপালে টিকলি এবং পরিপাটি মেকআপে তাকে দেখা গেছে যা এনে দিয়েছে এক রাজকীয় আবহ।

কখনও ক্যামেরার দিকে মিষ্টি হাসিতে তাকিয়ে, কখনও ওড়না হাতে খেলাচ্ছলে পোজ দিয়ে নিজের সৌন্দর্যের দ্যুতি ছড়িয়েছেন তিনি। ভিডিওতে দেখা যায়, পূর্ণিমা তার স্বামী আশফাকুর রহমানের সঙ্গে যুগলবন্দি হয়ে রোম্যান্টিক স্টাইলে পোজ নিচ্ছেন। চারপাশে ছড়ানো হচ্ছে গোলাপ ফুলের পাপড়ি। স্বামীর কাঁধে মাথা রেখে চোখ বন্ধ করে থাকা পূর্ণিমার সেই মুহূর্ত বিশেষভাবে নজর কেড়েছে ভক্তদের।

ভিডিওটি প্রকাশের পর মন্তব্যের ঘরে প্রশংসার বন্যা বয়ে যায়। পূর্ণিমার চিরযৌবনা রূপ লাবণ্য নিয়ে এক নেটিজেন লেখেন, ‘হিরোইন কখনো বুড়ো হয় না। কেননা তারা মন থেকেই নিজের সৌন্দর্যকে অটুট রাখার সর্বোচ্চ চেষ্টা করে।’ আরেকজনের মন্তব্য, ‘পূর্ণিমা কি কখনো বুড়ি হবে না?’ আরেকজনের ভাষ্য, ‘ছোটবেলায় যেমন দেখেছি, এখন দেখি তার থেকে বয়স আরও কমে গেছে। চোখ ফেরানো যাচ্ছে না।’

আবার স্বামীর সঙ্গে পূর্ণিমার এমন রোম্যান্টিক পোজ দেখে একজন মজা করে লিখেছেন, ‘আপা, দুলাভাইরে দিয়ে একটা রোম্যান্টিক ছবি বানাতে পারেন।’

উল্লেখ্য, দুই দশকেরও বেশি সময় ধরে বাংলা চলচ্চিত্রে অভিনয় করে আসছেন পূর্ণিমা। অভিনয়ের পাশাপাশি তার রূপ সৌন্দর্যও বরাবরই দর্শকদের আলোচনার কেন্দ্রে থাকে। তিন প্রজন্মের নায়িকা হিসেবে পরিচিত এই অভিনেত্রীকে ভক্তরা ‘চিরযৌবনা’ বলেও অভিহিত করেন। সময়ের সঙ্গে বয়স বাড়লেও, পূর্ণিমার সৌন্দর্যের আবেদন যেন এখনো আগের মতোই অটুট।

শেখ হাসিনা ভ্যানিটি ব্যাগে করে পদত্যাগপত্র নিয়ে গেছেন: মতিউর রহমান চৌধুরী

শেখ হাসিনা তার পদত্যাগপত্র ভ্যানিটি ব্যাগে করে নিয়ে গেছেন বলে জানিয়েছেন দৈনিক মানবজমিনের সম্পাদক মতিউর রহমান চৌধুরী।

রোববার (৩১ মে) দুপুরে ইউটিউবভিত্তিক প্লাটফর্ম দি পোস্টে তিনি এ তথ্য জানান। মতিউর রহমান চৌধুরী বলেন, শেখ হাসিনা পদত্যাগ করে যেতে চেয়েছিলেন, কিন্তু তিনি পারেননি। তিনি (শেখ হাসিনা) একটি পদত্যাগপত্র লিখেছিলেন, তিন পৃষ্ঠা।

সেই তিন পৃষ্ঠার কাগজ তিনি জমা দিয়ে যেতে পারেন নাই। তার ভ্যানেটি ব্যাগে করে সেটি নিয়ে গেছে। এটা হল ভেতরের খবর।
মতিউর রহমান চৌধুরী বলেন, বিটিভির একজন স্টাফ তার (শেখ হাসিনা) এটা (পদত্যাগপত্র) টাইপ করার কথা ছিল, করতে পারে নাই, সময় হয় নাই।

শেখ হাসিনা দেশের জন্য কি কি করেছেন সব লিখে শেষে লিখেছিলেন যে, আমি এই কারণে পদত্যাগ করতে চাচ্ছি। কিন্তু তিনি দিতে পারেন নাই।

কারণ চারদিকে মানুষজন গণভবনের কাছাকাছি চলে আসে। তখন আর্মির ওয়াকিটকি থেকে বারবার খবর আসছিল। তারা (আর্মি) সবাই বলছে যে আপনার আর সময় নাই, যেতে হবে। তখন আবার ব্যাগটাও চেয়ারের ওপর রেখে গেছেন। যখন গাড়িতে উঠবেন ওই সময় আর্মির একজন বিগ্রেডিয়ারকে বলছেন যে, আমার ব্যাগটা নিয়ে আসো।

নেত্রকোনায় বাসচাপায় প্রাণ গেল মা-মেয়েসহ তিন ইজিবাইক যাত্রীর

নেত্রকোনায় বাস চাপায় মা-মেয়েসহ ইজিবাইকের ৩ যাত্রী নিহত হয়েছেন। রোববার (৩১ মে) বেলা সাড়ে ১১টার দিকে সদরের নেত্রকোনা-ময়মনসিংহ মহাসড়কের চল্লিশা নামক স্থানে এই দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন- সদরের রৌহা ইউনিয়নের নূর জাহান (৪৫), তার মেয়ে স্মৃতি আক্তার (১৫) এবং আরও এক অজ্ঞাত শিশু।

প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা যায়, ময়মনসিংহ থেকে নেত্রকোনাগামী মহুয়া পরিবহনের একটি দ্রুতগতির বাস চল্লিশা বাইপাস মোড়ে যাত্রীবাহী ইজিবাইককে চাপা দেয়। এতে ঘটনাস্থলে মা-মেয়েসহ ইজিবাইকের ৩ যাত্রী নিহত ও ৫ যাত্রী গুরুতর আহত হয়।

স্থানীয় লোকজন আহতদের উদ্ধার করে দ্রুত নেত্রকোনা সদর হাসপাতালে নেন। সেখানে জরুরি বিভাগের ডাক্তার প্রাথমিক চিকিৎসার দিয়ে উন্নত চিকিৎসার জন্য নিহত নূর জাহানের স্বামী আইনুল হকসহ পাঁচজনকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন।

এ ব্যাপারে জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) হাফিজুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, পুলিশ ঘটনাস্থলে রয়েছে, লাশের সুরতহাল প্রতিবেদন তৈরি করার পর পরবর্তী আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

সড়ক দুর্ঘটনা পর উত্তেজিত জনতা রাস্তা অবরোধ করে বিক্ষোভ শুরু করে। এতে সড়কে সব ধরনের যান চলাচল বন্ধ হয়ে যায়। খবর পেয়ে সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা আব্দুল্লাহ আল বাকিউল বারী ঘটনাস্থলে গিয়ে স্পিডব্রেকারসহ গোল চত্বর নির্মাণের আশ্বাস দিলে স্থানীয়রা অবরোধ তুলে নেয়। ফলে যান চলাচল স্বাভাবিক হয়।

আসিফ-হাসনাতকে মোস্তাক মিয়ার চ্যালেঞ্জ

আসিফ মাহমুদ ও হাসনাত আব্দুল্লাহ ‘প্রকল্পের নামে’ জেলা পরিষদের মাধ্যমে দুটি উপজেলার জন্য ২৫ কোটি টাকা নিয়েছেন বলে দাবি করে কুমিল্লা জেলা পরিষদের প্রশাসক মো. মোস্তাক মিয়া তরুণ দুই এনসিপি নেতাকে চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছেন। তিনি বলেন, ‘ওরা যে টাকাটা নিয়েছে, পারলে বলুক নেয় নাই।’

রোববার (৩১ মে)  জাতীয় দৈনিক কালবেলাকে দেওয়া এক প্রতিক্রিয়ায় নিজের আগের বক্তব্যের ব্যাখ্যা দিয়েছেন তিনি।

মো. মোস্তাক মিয়া বলেন, তারা দুটি উপজেলায় প্রকল্পের নামে যথাক্রমে ১৫ কোটি ও ১০ কোটি টাকা নিয়েছেন। একই সময়ে পাশের অন্য উপজেলাগুলোতে ১০ লাখ, ১৫ লাখ করে টাকা গেছে। এটা তো বৈষম্য। আমি সেই বৈষম্যের কথাই বলতে চেয়েছি।

তিনি আরও বলেন, আমাদের জেলা পরিষদের মাধ্যমে প্রকল্পের নামে ১৫ কোটি মুরাদনগরে এবং দেবীদ্বারে ১০ কোটি টাকা উনারা নিয়ে গিয়েছেন। তারা বলুক যে তারা এই টাকা নেননি। তারা আমাদের জেলা পরিষদের মাধ্যমে এটা নিয়েছে।

উনারাই বৈষম্যের সৃষ্টি করেছেন দাবি করে মো. মোস্তাক মিয়া বলেন, ওই সময় অন্যান্য উপজেলায়- তিতাস ও মনোহরগঞ্জসহ বিভিন্ন উপজেলায় ১০ লাখ ১৫ লাখ ১৮ লাখ, কোথাও ২৬ লাখ; এ রকম করে বরাদ্দ হয়েছে। কিন্তু দুইটি উপজেলায় এডিবি এবং আমাদের নিজস্ব তহবিলের টাকা ১৫ কোটি আরেক যায়গায় ১০ কোটির মতো টাকা তারা নিয়ে গিয়েছে।

 ‍সূত্র কালবেলা

মুন্সীগঞ্জে জমি দখলকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ

মুন্সীগঞ্জের গজারিয়া উপজেলার বাউশিয়া ইউনিয়নের পুড়াচক বাউশিয়া গ্রামে জমি দখলকে কেন্দ্র করে দুপক্ষের সংঘর্ষে চারজন আহত হওয়ার খবর  পাওয়া গেছে।
ভুক্তভোগী পক্ষ থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন। জমিটির মালিকানা নিয়ে আদালতে বর্তমানে একটি দেওয়ানি মোকাদ্দমা চলমান রয়েছে।
শনিবার (৩০ মে) এই সংঘর্ষের ঘটনা ঘটে। সংঘর্ষে আহতরা হলেন আবু কালাম (৫৬), তার ভাই জাহাঙ্গীর আলম (৪৮), ভাতিজা পারভেজ (২৪) এবং পাখি আক্তার (৪২)। তারা স্থানীয় ফার্মেসি থেকে প্রাথমিক চিকিৎসা নিয়েছেন।
ভুক্তভোগী আবু কালাম জানান, বাউশিয়া ইউনিয়নের পুড়াচক বাউশিয়া মৌজায় তাদের পৈত্রিক ১.২৫ শতাংশ জমি দীর্ঘ সময় ধরে তারা শান্তিপূর্ণভাবে ভোগদখল করে আসছেন। শনিবার সকালে প্রতিবেশী আলাউদ্দিন, সালাউদ্দিন, ইসমাইল, মানিক মিয়া ও তাছলিমা বেগমসহ স্থানীয় একটি প্রভাবশালী চক্র কোনো প্রকার কাগজপত্র ছাড়াই জোরপূর্বক ওই জমিতে বেড়া দিয়ে তা জবরদখলের চেষ্টা চালায়। এ সময় তারা বাধা দিতে গেলে অভিযুক্তরা তাদের ওপর হামলা চালিয়ে এলোপাতাড়ি মারধর করেন।
খবর নিয়ে জানা যায়, উক্ত জমির মালিকানা নিয়ে মুন্সীগঞ্জ সিনিয়র সহকারী জজ আদালতে একটি দেওয়ানি মামলা চলমান রয়েছে। মামলাটিতে আলাউদ্দিন গংরা বাদী হিসেবে অন্তর্ভুক্ত রয়েছেন। বাদীপক্ষের দাবি অনুযায়ী বিগত এসএ ও আরএস রেকর্ডে তাদের ওয়ারিশদের নাম ভুলবশত অন্তর্ভুক্ত হয়নি যা সংশোধন হওয়া প্রয়োজন। তবে বিবাদীপক্ষের দাবি, বাদীপক্ষ যে ওয়ারিশসূত্রে মালিকানা দাবি করছেন তার স্বপক্ষে তারা আদালতে কোনো প্রমাণ দাখিল করতে ব্যর্থ হয়েছেন। অভিযোগ রয়েছে আদালত থেকে ডিক্রি পাওয়ার আগেই দেওয়ানি মামলার বাদীপক্ষ জমিটি জবরদখলের চেষ্টা চালায়।
এ বিষয়ে অভিযুক্তদের বক্তব্য জানতে রবিবার সকালে তাদের বাড়িতে যোগাযোগ করা হলে কাউকে পাওয়া যায়নি। স্থানীয়রা জানান, ঘটনার পর থেকেই অভিযুক্তরা বাড়ি ছেড়ে আত্মগোপনে রয়েছেন।

হাকিমপুর উপজেলা জামায়াতে ইসলামীর ঈদ পুনর্মিলনী

দিনাজপুরের হাকিমপুর হিলিতে উপজেলা জামায়াতে ইসলামীর উদ্যোগে পবিত্র ঈদুল আযহা পরবর্তী ঈদ পুনর্মিলনী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
রোববার (৩১ মে) সকাল ১১টায় পৌর শহরের মাঠপাড়ায় দলীয় কার্যালয়ে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়। ​উপজেলা জামায়াতের আমির ও দলীয় মনোনীত ভাইস চেয়ারম্যান প্রার্থী মোঃ আমিনুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন দিনাজপুর জেলা জামায়াতের সেক্রেটারি মুহাদ্দিস ডক্টর এনামুল হক।
অনুষ্ঠানে উপস্থিত নেতৃবৃন্দ মোঃ সাইদুল ইসলাম সৈকত (জেলা সহকারী সেক্রেটারি ও উপজেলা চেয়ারম্যান প্রার্থী) মাওলানা তাজুল ইসলাম (সাবেক উপজেলা আমীর) মীর শহীদ (পৌর মেয়র প্রার্থী, মোঃ সবিরুল ইসলাম (আলিহাট ইউপি চেয়ারম্যান প্রার্থী) এছাড়াও উপজেলা জামায়াতে ইসলামী ও সহযোগী সংগঠনের বিভিন্ন স্তরের নেতাকর্মীবৃন্দ উপস্থিত ছিলেন।
সভায় বক্তারা ত্যাগের মহিমায় উদ্বুদ্ধ হয়ে দলীয় কার্যক্রমকে আরও গতিশীল করার আহ্বান জানান। প্রধান অতিথির বক্তব্যে ডক্টর এনামুল হক বিগত জাতীয় সংসদ নির্বাচনের প্রসঙ্গ টেনে দলীয় নেতা-কর্মীদের ভূমিকার প্রশংসা করেন এবং জাতীয় সংসদে প্রধান বিরোধী দলের ভূমিকা নিয়ে আলোচনা করেন। একই সাথে আগামী স্থানীয় সরকার নির্বাচনে জামায়াত মনোনীত প্রার্থীদের বিজয়ী করতে নেতা-কর্মীদের নিজ নিজ অবস্থান থেকে কাজ করার নির্দেশনা দেওয়া হয়।
অনুষ্ঠানে ছাত্র-জনতার আন্দোলনের মাধ্যমে অর্জিত নতুন বাংলাদেশের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করা হয় এবং সবশেষে উপস্থিত সবার মাঝে মিষ্টি বিতরণ করা হয়।

বেগমগঞ্জে তরুণকে পিটিয়ে হত্যা, অভিযুক্তদের বাড়িতে অগ্নিসংযোগ

নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলার শরীফপুর ইউনিয়নের খানপুর গ্রামে জোবায়ের হোসেন ওরফে রাকিব (২৩) নামে এক তরুণকে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে। এ ঘটনায় এলাকায় চরম উত্তেজনা বিরাজ করছে। হত্যাকাণ্ডের প্রতিবাদে ক্ষুব্ধ স্থানীয়রা অভিযুক্তদের কয়েকটি বাড়িতে হামলা ও অগ্নিসংযোগ করেছে বলে জানা গেছে।
শনিবার (৩০ মে) রাত সাড়ে ৯টার দিকে উপজেলার প্রাক-মুন্সিরহাট বাজার সংলগ্ন এলাকায় এ ঘটনা ঘটে। নিহত রাকিব শরীফপুর ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের খানপুর গ্রামের ভোলা গাজীবাড়ির সৌদি আরবপ্রবাসী মো. হানিফের ছেলে। তিনি স্থানীয় একটি দোকানে কর্মচারী হিসেবে কাজ করতেন।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, কয়েকদিন আগে প্রাক-মুন্সিরহাট বাজারে দুই স্বর্ণকারের মধ্যে বিরোধকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে উত্তেজনা সৃষ্টি হয়। ওই সময় রাকিব উভয় পক্ষকে শান্ত থাকার এবং বাজারে কোনো ধরনের বিশৃঙ্খলা না করার অনুরোধ করেন। এতে একটি পক্ষ তার ওপর ক্ষুব্ধ হয়ে ওঠে বলে অভিযোগ রয়েছে।
শনিবার রাতে বিরোধ মীমাংসার লক্ষ্যে দুই পক্ষের লোকজন বাজারে জড়ো হলে পুনরায় উত্তেজনাকর পরিস্থিতির সৃষ্টি হয়। এ সময় কয়েকজন দোকানি রাকিবকে বাড়িতে চলে যাওয়ার পরামর্শ দেন। পরে তিনি ছোট ভাই রিমনকে সঙ্গে নিয়ে বাড়ির উদ্দেশ্যে রওনা হন।
পথিমধ্যে একদল দুর্বৃত্ত তাদের পথরোধ করে লাঠিসোঁটা ও রড নিয়ে হামলা চালায়। হামলাকারীরা রড দিয়ে রাকিবকে এলোপাতাড়ি মারধর করলে তিনি গুরুতর আহত হন। ভাইকে রক্ষা করতে গেলে রিমনও হামলার শিকার হন।
স্থানীয়দের সহায়তায় আহত রাকিবকে উদ্ধার করে নোয়াখালী জেনারেল হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
এদিকে রাকিব হত্যার ঘটনায় এলাকায় ব্যাপক ক্ষোভের সৃষ্টি হয়। স্থানীয়দের দাবি, হত্যাকাণ্ডে জড়িত সন্দেহভাজনদের কয়েকটি বাড়িতে হামলা ও অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। তবে এ বিষয়ে প্রশাসনের পক্ষ থেকে বিস্তারিত তথ্য যাচাই-বাছাই করা হচ্ছে।
বেগমগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শামসুজ্জামান বলেন, “রাতের আঁধারে রাকিবের ওপর হামলার ঘটনা ঘটেছে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায়। ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্ত করে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে।”
পুলিশ ইতোমধ্যে ঘটনাটির তদন্ত শুরু করেছে। নিহতের পরিবারের সদস্যরা দ্রুত হত্যাকারীদের গ্রেপ্তার এবং দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।

লেবাননের নাবাতিয়েহ শহর ঘিরে ফেলছে ইসরায়েলি বাহিনী

দক্ষিণ লেবাননের অন্যতম গুরুত্বপূর্ণ শহর নাবাতিয়েহর চারপাশ ইসরায়েলি বাহিনী ঘিরে ফেলার অবস্থানে পৌঁছেছে বলে দাবি করেছে দেশটির একাধিক সামরিক ও সংবাদ সূত্র। এর ফলে অঞ্চলে নতুন করে তীব্র সামরিক উত্তেজনা সৃষ্টি হয়েছে।

সামরিক সূত্রের বরাতে জানা গেছে, ২০০৬ সালের পর প্রথমবারের মতো ইসরায়েলি সেনারা লিতানি নদী অতিক্রম করেছে। ইসরায়েল এই নদীকে তাদের অঘোষিত ‘বাফার জোন’র সীমা হিসেবে বিবেচনা করে আসছিল।

বর্তমানে ইসরায়েলি বাহিনী নাবাতিয়েহ শহরের উপকণ্ঠে অবস্থান করছে বলে জানা গেছে। দক্ষিণ লেবাননের অর্থনৈতিক ও সাংস্কৃতিক কেন্দ্র হিসেবে পরিচিত এই শহরটি হিজবুল্লাহ-প্রভাবিত শিয়া জনগোষ্ঠীর একটি গুরুত্বপূর্ণ এলাকা হিসেবে বিবেচিত।

আল জাজিরার এক প্রতিবেদনে বলা হয়েছে, ইসরায়েল শহরটি ঘিরে ফেলার প্রস্তুতি নিচ্ছে এবং হিজবুল্লাহর প্রতিরক্ষা বলয় ভেঙে অগ্রসর হচ্ছে। এতে দক্ষিণ ও পশ্চিম লেবাননের মধ্যে যোগাযোগ বিচ্ছিন্ন হওয়ার আশঙ্কা তৈরি হয়েছে।

লেবাননের সেনাবাহিনীর এক বিবৃতিতে বলা হয়, নাবাতিয়েহর কাছে একটি গাড়িতে হামলার ঘটনায় দুই সেনা গুরুতর আহত হয়েছে।

একই অঞ্চলের জেবশিত গ্রামে ইসরায়েলি ড্রোন হামলায় একজন প্যারামেডিক নিহত এবং চারজন আহত হয়েছেন বলে লেবাননের জাতীয় সংবাদ সংস্থা (এনএনএ) জানিয়েছে। হামলায় একটি হাসপাতালও ক্ষতিগ্রস্ত হয়েছে।

এছাড়া বেউফোর্ট দুর্গের কাছে ইসরায়েলি বিমান ও গোলাবর্ষণের ঘটনা ঘটেছে বলে জানানো হয়েছে। ঐতিহাসিক এই দুর্গটি ২০০০ সাল পর্যন্ত ইসরায়েলি বাহিনীর নিয়ন্ত্রণে ছিল।

হিজবুল্লাহ দাবি করেছে, তারা ইসরায়েলের কিরিয়াত শমোনা শহরে রকেট হামলা চালিয়েছে। এছাড়া দক্ষিণ লেবাননের বিভিন্ন স্থানে ইসরায়েলি সেনাদের ওপর হামলা চালিয়ে তাদের পিছু হটতে বাধ্য করা হয়েছে।

সংগঠনটি আরও দাবি করেছে, তারা ইয়োহমোর আল-শাকিফ এলাকায় একটি ইসরায়েলি সামরিক যান ধ্বংস করেছে এবং নাকুরা ও নাহারিয়া অঞ্চলে ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে।

ইসরায়েল দক্ষিণ লেবাননের অন্তত ১০টি গ্রামে সরিয়ে নেওয়ার নির্দেশ জারি করেছে। ফলে হাজার হাজার মানুষ ঘরবাড়ি ছেড়ে নিরাপদ আশ্রয়ের সন্ধানে ছুটছে।

লেবাননের কর্মকর্তাদের মতে, যুদ্ধ পরিস্থিতিতে ইতিমধ্যে প্রায় ১২ লাখ মানুষ বাস্তুচ্যুত হয়েছে, যা দেশের জনসংখ্যার একটি বড় অংশ। অনেক পরিবার আত্মীয়দের বাড়িতে আশ্রয় নিচ্ছে, আবার অনেকে খোলা জায়গা ও অস্থায়ী শিবিরে বসবাস করছে।

লেবাননের প্রধানমন্ত্রী নাওয়াফ সালাম এই পরিস্থিতিকে ‘বিপজ্জনক ও নজিরবিহীন’ বলে অভিহিত করেছেন। তিনি অবিলম্বে যুদ্ধবিরতির আহ্বান জানান এবং বলেন, সামরিক চাপ লেবাননের নিরাপত্তা নিশ্চিত করতে পারবে না।

লেবাননের প্রেসিডেন্ট জোসেফ আউন এবং যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিওর মধ্যে ফোনালাপে বর্তমান যুদ্ধবিরতি বাস্তবায়নের গুরুত্ব তুলে ধরা হয়েছে। এর আগে ওয়াশিংটনে ইসরায়েল ও লেবাননের কর্মকর্তাদের মধ্যে আলোচনা অনুষ্ঠিত হয়, যেখানে স্থায়ী যুদ্ধবিরতির সম্ভাবনা নিয়ে কথা হয় বলে জানা গেছে।

গত শুক্রবার ইসরায়েলি বিমান হামলায় দক্ষিণ লেবাননে অন্তত ১৪ জন নিহত হয়। বিশ্লেষকদের মতে, দক্ষিণ লেবাননে ইসরায়েলি সামরিক অভিযান ও হিজবুল্লাহর পাল্টা আক্রমণ পরিস্থিতিকে আরও জটিল করে তুলছে। যদিও একটি অঘোষিত যুদ্ধবিরতি কার্যকর রয়েছে বলে দাবি করা হয়; তবে উভয় পক্ষের সামরিক কর্মকাণ্ড তা বারবার লঙ্ঘন করছে।

বৈদ্যুতিক খুঁটির জন্য গাছ কাটা হতে পারে পাকড় গাছ: উদ্বিগ্ন স্থানীয়রা

সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলার অত্যন্ত ব্যস্ত ও জনবহুল জয়ানপুর সড়কের অংশবিশেষে চলছে বিদ্যুতায়নের কাজ। তবে এই উন্নয়ন কর্মকাণ্ড ঘিরেই দানা বাঁধছে তীব্র অসন্তোষ। অভিযোগ উঠেছে, গ্রামীণ এই সড়কটির দীর্ঘদিনের সবুজায়নকে ধ্বংস করে পরিবেশের ভারসাম্য নষ্টের আয়োজন চলছে।
ইতিমধ্যেই জয়েনপুর চৌরাস্তা থেকে (ইটভাটা মোড়) ফজর আলীর বাড়ি পর্যন্ত সড়কের পাশে ১০টি বিদ্যুতের খুঁটি স্থাপন করা হয়েছে, যার ধারাবাহিকতায় এবার জয়েনপুর চৌরাস্তায়   (ইটভাটা মোড়) কাটতে হবে একটি বিশাল আকৃতির পাকড় গাছ। আর এই গাছটি কাটার পরিকল্পনাকে কেন্দ্র করে স্থানীয় বাসিন্দা ও কৃষি শ্রমিকদের মাঝে চরম ক্ষোভের সৃষ্টি হয়েছে।
শনিবার বিকেলে (৩০মে) সরে জমিন গিয়ে দেখা যায়, রায়গঞ্জের জয়ানপুর সড়কের দুই পাশে রয়েছে অসংখ্য গাছ, যা দীর্ঘ বছর ধরে এই অঞ্চলের প্রাকৃতিক সৌন্দর্য ও শীতল পরিবেশ বজায় রেখেছে। বিশেষ করে এই সড়কে রয়েছে বিশাল আকৃতির একটি পাকড় গাছ ।গাছটি কেবল একটি গাছ নয়, বরং স্থানীয় খেটে খাওয়া মানুষের একমাত্র আশ্রয়স্থল।
মাঠে কাজ করা আব্দুল মালেকসহ একাধিক শ্রমিক ক্ষোভ ও আক্ষেপ  করে বলেন ,”তীব্র গরমে মাঠে কাজ করতে করতে যখন আমরা ক্লান্ত হয়ে পড়ি, তখন এই পাকড় গাছের নিচে এসে বুক ভরে নিঃশ্বাস নিই। একটু বিশ্রাম নিয়ে আবার কাজে ফিরি। এই গাছটি কেটে ফেলা হলে আমাদের মাথা গোঁজার কোনো ছায়া থাকবে না। আমাদের মতো গরিব শ্রমিকদের চরম ভোগান্তির শিকার হতে হবে।”
স্থানীয়রা বিদ্যুতের খুটি বসানোর সময় পরিবেশ রক্ষা করে বিকল্প উপায়ে বিদ্যুতায়নের দাবি জানালেও তাতে খুব একটা সাড়া মেলেনি। নাম প্রকাশে অনিচ্ছুক ফজর আলীর পুত্রবধূ বলেন, এই বিদ্যুতের লাইন করতে হলে একদিকে রাস্তার গাছ কাটতে হবে অন্যদিকে আমাদের বাড়ির উপর দিয়ে লাইন নিতে হবে। এজন্য আমার শ্বশুর লাইন করতে বাধা দিয়েছে। কিন্তু পল্লী বিদ্যুৎ অফিস  তারা সবুজায়ন বা গাছ কর্তন করে হলেও এই এলাকায় বিদ্যুতায়নের কাজ সম্পন্ন করতে এখনো বদ্ধপরিকর।
ধানগড়া ইউনিয়নের ৮নম্বর ওয়ার্ড এর সদস্য পদপ্রার্থী আমিনুল ইসলাম তালুকদার বলেন, উন্নয়নের নামে প্রকৃতির এমন অবক্ষয় মেনে নিতে পারছেন না স্থানীয় সচেতন মহল ও সাধারণ মানুষ। তার মতে, বিদ্যুৎ অবশ্যই প্রয়োজন, কিন্তু একটি অঞ্চলের ফুসফুসখ্যাত বিশাল আকৃতির গাছ কেটে পরিবেশ ধ্বংস করে এই উন্নয়ন কতটা যুক্তিযুক্ত, তা নিয়ে বড় প্রশ্ন দেখা দিয়েছে।
আটঘরিয়া গ্রামের পাপ্পু চন্দ্র বলেন, পরিবেশের ক্ষতি না করেও বিকল্প নকশায় বিদ্যুৎ লাইন নেওয়া সম্ভব । এজন্য বিদ্যুৎ অফিসকে বিকল্প ডিজাইন করতে হবে। মাদ্রাসা শিক্ষক হাফেজ মোহাম্মদ আশরাফুল ইসলাম বলেন, এই গাছ কাটার সিদ্ধান্ত বাতিল না হলে আগামীতে আরও বড় ধরনের সামাজিক অসন্তোষ তৈরি হতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। প্রকৃতি ও মানুষের জীবন-জীবিকার মেলবন্ধন রক্ষা করে পল্লী বিদ্যুৎ কর্তৃপক্ষ কোনো পরিবেশবান্ধব সমাধান খুঁজে বের করবে কি না, এখন সেটিই দেখার বিষয়।
সিরাজগঞ্জ পল্লী বিদ্যুৎ সমিতি ১ এর ভুইয়াগাতী জোনাল অফিসের উপ-মহাব্যবস্থাপক (ডিজিএম) মোঃ নেজামুল ইসলাম  বলেন, বিষয়টি আমার জানা নেই। পরিবেশের জন্য সবুজায়ন অবশ্যই প্রয়োজন রয়েছে।ঘটনাস্থল পরিদর্শন করে আপনাদের জানানো হবে। সরেজমিন পরিদর্শন করে নকশায় ত্রুটি থাকলে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

হোসেনপুরে রিইউনিয়ন ক্লাবের ঈদ পুনর্মিলনীতে ক্রিকেটারদের মিলনমেলা

‎কিশোরগঞ্জের হোসেনপুর উপজেলায় ঈদ পুনর্মিলনী উপলক্ষে রিইউনিয়ন ক্লাবের দিনব্যাপী ক্রিকেটারদের মিলনমেলা উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে।
‎শনিবার (৩০ মে) হোসেনপুর স্টেডিয়ামে আয়োজিত এ অনুষ্ঠানে উপজেলার সাবেক ও বর্তমান ক্রিকেটারদের অংশগ্রহণে প্রাণবন্ত পরিবেশের সৃষ্টি হয়।
‎২০১৭ সালে প্রতিষ্ঠিত রিইউনিয়ন ক্লাব প্রতিষ্ঠালগ্ন থেকেই প্রতি পবিত্র ঈদুল আজহার পর ক্রিকেটারদের নিয়ে পুনর্মিলনীর আয়োজন করে আসছে। সেই ধারাবাহিকতায় এবারও আয়োজন করা হয় দিনব্যাপী এ মিলনমেলার, যেখানে হোসেনপুরের প্রায় ৮০ জনেরও বেশি ক্রিকেটার ও সদস্য অংশগ্রহণ করেন।
‎অনুষ্ঠানটি সঞ্চালনা করেন আহমেদ আরফিন। আয়োজনের অন্যতম আকর্ষণ ছিল ক্রিকেট টুর্নামেন্ট, সৌহার্দ্য বিনিময়, আড্ডা এবং কাচ্চি ভোজন।
‎অংশগ্রহণকারী খেলোয়াড়ের সংখ্যা বেশি হওয়ায় এবারের টুর্নামেন্টে চারটি দলে বিভক্ত করা হয়। দলগুলো হলো— Reunion A, Reunion B, Reunion C এবং Reunion D। ‎চার দলের অংশগ্রহণে দুটি প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ম্যাচ অনুষ্ঠিত হয়। এতে Reunion A এবং Reunion C জয়লাভ করে।
‎আয়োজকরা জানান, “রিইউনিয়ন” শব্দের অর্থই হলো পুনর্মিলন বা একত্রিত হওয়া। ক্লাবটির মূল লক্ষ্য হলো সদস্যদের মধ্যে পারস্পরিক সম্পর্ক আরও দৃঢ় করা এবং এমন একটি বন্ধুত্বপূর্ণ কমিউনিটি গড়ে তোলা, যেখানে সবাই সবার শারীরিক, মানসিক ও আর্থিক সংকটে পাশে দাঁড়াবে।
‎অনুষ্ঠানে রিইউনিয়ন ক্লাবের সম্মানিত অতিথি ও উপদেষ্টা মণ্ডলীর সদস্যরা উপস্থিত ছিলেন। উপদেষ্টাদের মধ্যে ছিলেন সাফায়াতুল হাসান সম্রাট, শরিফ আহমেদ, টুটুল মৃধা, সৌকত হোসাইন, আল আমিন অপু, মো: বদরুল আলম কিরণ, বিপুল আলম চৌধুরী, আনোয়ারুল হক সোহাগ অন্যান্যরা।
‎অংশগ্রহণকারীরা বলেন, এই আয়োজন শুধু ক্রিকেট খেলার মধ্যেই সীমাবদ্ধ নয়; বরং এটি পুরোনো বন্ধু, সতীর্থ ও সহযোদ্ধাদের একত্রিত হওয়ার একটি অনন্য প্ল্যাটফর্ম। এমন আয়োজন পারস্পরিক সৌহার্দ্য, ভ্রাতৃত্ববোধ ও সামাজিক বন্ধনকে আরও সুদৃঢ় করে।
‎ক্রিকেটপ্রেমীদের মতে, রিইউনিয়ন ক্লাবের এই ব্যতিক্রমধর্মী উদ্যোগ হোসেনপুরের ক্রীড়াঙ্গনে ইতিবাচক প্রভাব ফেলছে এবং নতুন প্রজন্মের খেলোয়াড়দের জন্যও অনুপ্রেরণার উৎস হয়ে উঠেছে।

২৫ কোটি টাকা নেওয়ার কথা স্বীকার করে যা বললেন আসিফ-হাসনাত

কুমিল্লা জেলা পরিষদ থেকে আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া ১৫ কোটি টাকা এবং হাসনাত আব্দুল্লাহ ১০ কোটি টাকা নিয়েছেন- জেলা পরিষদের প্রশাসক মো. মোস্তাক মিয়ার এমন মন্তব্য প্রকাশের পর সামাজিক যোগাযোগমাধ্যম ও রাজনৈতিক অঙ্গনে ব্যাপক আলোচনা-সমালোচনা শুরু হয়। তবে অভিযোগের জবাবে পৃথকভাবে নিজেদের অবস্থান ব্যাখ্যা করেছেন আসিফ মাহমুদ ও হাসনাত আব্দুল্লাহ।

শনিবার (৩০ মে) রাতে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে প্রকাশিত এক ভিডিও বার্তায় আসিফ মাহমুদ বলেন, বিভিন্ন গণমাধ্যমে এমনভাবে বিষয়টি উপস্থাপন করা হয়েছে যেন তিনি ও হাসনাত ব্যক্তিগতভাবে অর্থ গ্রহণ করেছেন। অথচ বাস্তবে এটি ছিল স্থানীয় সরকার বিভাগের বিশেষ উন্নয়ন বরাদ্দ।

তার ভাষায়, কোনো উন্নয়ন প্রকল্পের জন্য সরকারি বরাদ্দকে ব্যক্তিগতভাবে টাকা নিয়ে যাওয়ার সঙ্গে তুলনা করা যেমন অযৌক্তিক, তেমনি মানহানিকরও। উদাহরণ হিসেবে তিনি বলেন, রাষ্ট্রীয় বাজেট অনুমোদনের অর্থ এই নয় যে সরকারপ্রধান ব্যক্তিগতভাবে সেই অর্থ গ্রহণ করছেন। একইভাবে কোনো এলাকায় উন্নয়ন বরাদ্দ দেওয়া মানেই সংশ্লিষ্ট ব্যক্তি সেই অর্থ নিজের কাছে নিয়েছেন, এমন ব্যাখ্যা সঠিক নয়।

আসিফ মাহমুদ জানান, স্থানীয় সরকার বিভাগ ও সমবায় মন্ত্রণালয়ের বাজেটের একটি অংশ ‘বিশেষ বরাদ্দ’ হিসেবে বিভিন্ন উন্নয়ন প্রকল্পে দেওয়া হয়। এই বরাদ্দ মন্ত্রী, প্রতিমন্ত্রী, উপদেষ্টা বা সচিবের অনুমোদনের মাধ্যমে আবেদন ও প্রয়োজনের ভিত্তিতে দেওয়া হয়ে থাকে।

তিনি বলেন, জেলা পরিষদ, উপজেলা পরিষদ, ইউনিয়ন পরিষদ, পৌরসভা এবং সিটি করপোরেশনের বিভিন্ন উন্নয়ন কাজে এসব অর্থ ব্যয় করা হয়। বরাদ্দ অনুমোদনের পর সংশ্লিষ্ট জেলার প্রশাসক বা চেয়ারম্যানের নেতৃত্বাধীন কমিটি সিদ্ধান্ত নেয় কোন খাতে অর্থ ব্যয় হবে।

কুমিল্লা জেলা পরিষদের প্রশাসকের বক্তব্যের সমালোচনা করে তিনি দাবি করেন, রাজস্ব খাত ও বিশেষ বরাদ্দ খাতের মধ্যে মৌলিক পার্থক্য রয়েছে। রাজস্ব খাত থেকে কোনো ব্যক্তি বা এলাকার জন্য আলাদা বরাদ্দ নিয়ে যাওয়ার সুযোগ নেই। তিনি আরও বলেন, আলোচিত অর্থের ব্যয়ের সিদ্ধান্ত জেলা পরিষদের সভায় নেওয়া হয়েছে এবং সরকারি ক্রয়বিধি অনুযায়ী ই-টেন্ডারের মাধ্যমে প্রকল্প বাস্তবায়ন করা হয়েছে।

নিজের বক্তব্যের পক্ষে উদাহরণ দিয়ে আসিফ মাহমুদ বলেন, কুমিল্লা জেলা পরিষদের সভার কার্যবিবরণীতেই দেখা যায় যে বিশেষ বরাদ্দের অর্থ সোলার লাইট স্থাপন, কর্মসংস্থান সৃষ্টি, শিক্ষা প্রতিষ্ঠানের আসবাবপত্র ক্রয়, মসজিদ সংস্কারসহ বিভিন্ন উন্নয়ন প্রকল্পে ব্যয়ের সিদ্ধান্ত হয়েছে। ফলে এই অর্থ ব্যক্তিগতভাবে গ্রহণ বা ব্যয়ের কোনো সুযোগ ছিল না।

অন্যদিকে একই বিষয়ে সরাসরি ব্যাখ্যা চান হাসনাত আব্দুল্লাহ। জেলা পরিষদের প্রশাসক মো. মোস্তাক মিয়ার সঙ্গে তার ফোনালাপের একটি অডিও সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশ করা হয়।

ফোনালাপে হাসনাত আব্দুল্লাহ জানতে চান, তার বিরুদ্ধে ‘টাকা খাওয়ার’ অভিযোগ করা হয়েছে কি না। জবাবে মো. মোস্তাক মিয়া বলেন, ‘রাজস্ব খাতসহ সব খাত মিলিয়ে আপনার এলাকায় ১০ কোটি টাকা গেছে। আপনারা বৈষম্যবিরোধী আন্দোলন করেছেন। আপনার উপজেলায় ১০ কোটি টাকা বরাদ্দ হয়েছে, আর আসিফ মাহমুদের এলাকায় ১৫ কোটি টাকা গেছে।’

তিনি আরও বলেন, ‘আপনি টাকা খেয়েছেন, সেটা তো আমি বলিনি। আমি বলেছি, উন্নয়নমূলক কাজের জন্য আপনাদের দুই উপজেলায় মোট ২৫ কোটি টাকা বরাদ্দ দেওয়া হয়েছে। হয়তো আমার বক্তব্য গণমাধ্যমে সঠিকভাবে উপস্থাপিত হয়নি।’

হাসনাত আব্দুল্লাহও দাবি করেন, আলোচিত অর্থ তার ব্যক্তিগত প্রয়োজনে নয়, বরং সংশ্লিষ্ট এলাকার উন্নয়ন প্রকল্প বাস্তবায়নের জন্য বরাদ্দ দেওয়া হয়েছিল।

বিষয়টি নিয়ে আসিফ মাহমুদ বলেন, বরাদ্দ দেওয়া এবং অর্থ ব্যক্তিগতভাবে গ্রহণ করার মধ্যে সুস্পষ্ট পার্থক্য রয়েছে। তিনি আশা প্রকাশ করেন, কুমিল্লা জেলা পরিষদের প্রশাসক তার বক্তব্য আরও পরিষ্কার করবেন। অন্যথায় বিষয়টি আইনি প্রক্রিয়ায়ও যেতে পারে বলে ইঙ্গিত দেন তিনি।

ভিডিও বার্তার শেষাংশে দেশের নাগরিকদের প্রতি আহ্বান জানিয়ে আসিফ মাহমুদ বলেন, কোনো তথ্য বিশ্বাস বা প্রচার করার আগে তা যাচাই করা উচিত। একই সঙ্গে তিনি দাবি করেন, তাদের পক্ষ থেকে সর্বোচ্চ স্বচ্ছতা বজায় রাখার চেষ্টা করা হচ্ছে এবং প্রয়োজন হলে সংশ্লিষ্ট সব তথ্য জনসম্মুখে তুলে ধরা হবে।

জলঢাকায় হত্যা মামলার ৩ আসামি গ্রেফতার

  • রিপোর্টার:
  • আপডেট টাইম : ১০:১০:১২ পূর্বাহ্ন, রবিবার, ৩১ মে ২০২৬

নীলফামারীর জলঢাকায় মসজিদের মোয়াজ্জিন হত্যার মামলার তিন আসামিকে গ্রেফতার করেছে পুলিশ। দীর্ঘদিন পলাতক থাকার পর ঢাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

পুলিশ সূত্রে জানা যায়, গত ১৯ নভেম্বর ২০২৫ তারিখে জলঢাকা উপজেলার উত্তর দেশীবাই এলাকায় জমিজমা সংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে সংঘর্ষের ঘটনা ঘটে। এ সময় স্থানীয় মসজিদের মোয়াজ্জিন ফরিদুল ইসলাম (৬৫) মারামারি থামাতে গেলে গুরুতর আহত হন। পরে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

এ ঘটনায় নিহতের পরিবারের পক্ষ থেকে জলঢাকা থানায় একটি হত্যা মামলা দায়ের করা হয়। মামলার পর আসামিরা আত্মগোপনে চলে গেলে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়। হত্যাকাণ্ডের প্রতিবাদ ও আসামিদের দ্রুত গ্রেফতারের দাবিতে স্থানীয়রা মানববন্ধনও করেন।

জলঢাকা থানা পুলিশ জানায়, তথ্যপ্রযুক্তির সহায়তা ও গোপন সংবাদের ভিত্তিতে পুলিশের একটি বিশেষ দল রাজধানী ঢাকায় অভিযান পরিচালনা করে এজাহারভুক্ত তিন আসামি— এনামুল হক, হামিদা বেগম ও হাচানুর রহমানকে গ্রেফতার করে।

গ্রেফতারকৃতদের বৃহস্পতিবার আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে বলে জানিয়েছে পুলিশ। মামলার অপর আসামিকে গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে।

জলঢাকায় শ্রমিকনেতা আব্দুর রশিদের পাল্টা সংবাদ সম্মেলন

শ্রমিক নেতা আব্দুর রশিদের বিরুদ্ধে মিথ্যা, বানোয়াট ও ভিত্তিহীন অভিযোগ তুলে একটি মহলের সংবাদ সম্মেলনের তীব্র নিন্দা ও প্রতিবাদে পাল্টা সংবাদ সম্মেলন করেছে জেলা বাস-মিনিবাস শ্রমিক ইউনিয়ন উপ-কমিটি।

শনিবার (৩০ মে) বিকেলে নীলফামারী জেলা বাস-মিনি বাস শ্রমিক ইউনিয়ন উপ -কমিটি জলঢাকা শাখার আয়োজনে মটর শ্রমিক অফিস কার্যালয়ে এ প্রতিবাদ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে ।

এসময় উপস্থিত ছিলেন, নীলফামারী জেলা বাস-মিনি বাস শ্রমিক ইউনিয়নের নেতাকর্মী ও জলঢাকা বাস-মিনিবাস শ্রমিক ইউনিয়ন উপ কমিটির নেতৃবৃন্দ ও সদস্যগন ।

সংবাদ সম্মেলনে বাস-মিনিবাস শ্রমিক ইউনিয়ন উপ-কমিটি জলঢাকা শাখার সাধারণ সম্পাদক আব্দুর রশীদ তার বিরুদ্ধে আনা সব অভিযোগ অস্বীকার করেছেন। তিনি অভিযোগগুলোকে সম্পূর্ণ মিথ্যা, বানোয়াট, ভিত্তিহীন ও উদ্দেশ্যপ্রণোদিত বলে দাবি করেন।

আব্দুর রশীদ বলেন, তিনি দীর্ঘদিন ধরে শ্রমিকদের অধিকার ও কল্যাণে কাজ করে আসছেন। তার সামাজিক ও সাংগঠনিক অবস্থান ক্ষুণ্ণ করার উদ্দেশ্যে একটি মহল পরিকল্পিতভাবে অপপ্রচার চালাচ্ছে। তিনি দাবি করেন, তার বিরুদ্ধে যে অভিযোগ উঠেছে এর সঙ্গে বাস্তবতার কোনো মিল নেই। তিনি আরও বলেন, ব্যক্তি বা সংগঠনের মধ্যে মতবিরোধ থাকতে পারে, তবে মিথ্যা তথ্য উপস্থাপন করে কাউকে হেয় প্রতিপন্ন করার চেষ্টা গ্রহণযোগ্য নয়।

তার সম্মানহানির উদ্দেশ্যে একটি মহল সংবাদ সম্মেলন করেছে বলে অভিযোগ করেন তিনি এবং এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান। একই সঙ্গে তিনি সকলকে যাচাই-বাছাই ছাড়া বিভ্রান্তিকর তথ্য প্রচার না করার আহ্বান জানান এবং নিরপেক্ষ তদন্তের মাধ্যমে প্রকৃত সত্য উদঘাটনের দাবি করেন।

আগামি ৪ দিন ঝড়-বৃষ্টি হতে পারে যেসব অঞ্চলে

রোববার (৩১ মে)  থেকে আগামি ৪ দিনে আবহাওয়া অধিদপ্তরের পূর্বাভাসে বলা হয়েছে  চট্টগ্রাম ও সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় এবং রংপুর, রাজশাহী, ময়মনসিংহ, ঢাকা, খুলনা ও বরিশাল বিভাগের দু-এক জায়গায় একই ধরনের বৃষ্টি ও বজ্রবৃষ্টির সম্ভাবনা রয়েছে। চট্টগ্রাম ও সিলেট বিভাগের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে ভারী বর্ষণ হতে পারে। এদিনও সারা দেশে দিন ও রাতের তাপমাত্রা সামান্য বাড়তে পারে।

আবহাওয়া অধিদপ্তরের অফিশিয়াল ওয়েবসাইটে প্রকাশিত আবহাওয়াবিদ তরিফুল নেওয়াজ কবির স্বাক্ষরিত পূর্বাভাস থেকে এসব তথ্য জানা গেছে।

পূর্ভাবাসে আরও উল্লেখ রয়েছে, সোমবার (১ জুন) চট্টগ্রাম ও সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় এবং দেশের অন্যান্য বিভাগের দু-এক জায়গায় দমকা হাওয়াসহ বজ্রবৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে। একইসঙ্গে চট্টগ্রাম ও সিলেট বিভাগের কোথাও কোথাও ভারী বর্ষণ হতে পারে। এদিন দিনের তাপমাত্রা সামান্য কমতে পারে, তবে রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।

মঙ্গলবার (২ জুন) ঢাকা, ময়মনসিংহ, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় এবং রংপুর, রাজশাহী ও খুলনা বিভাগের দু-এক জায়গায় বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এসব বিভাগের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে ভারী বর্ষণ হতে পারে। দিন ও রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।

বুধবার (৩ জুন) একই ধরনের আবহাওয়া বিরাজ করতে পারে। ঢাকা, ময়মনসিংহ, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় এবং রংপুর, রাজশাহী ও খুলনা বিভাগের দু-এক জায়গায় বজ্রসহ বৃষ্টি হতে পারে। পাশাপাশি কয়েকটি এলাকায় ভারী বর্ষণেরও সম্ভাবনা রয়েছে। এদিনও দিন ও রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।

বর্ধিত পাঁচ দিনের পূর্বাভাসে আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, দক্ষিণ-পশ্চিম মৌসুমি বায়ু টেকনাফ উপকূল পর্যন্ত অগ্রসর হতে পারে। এর ফলে দেশে বৃষ্টিপাতের প্রবণতা আরও বাড়তে পারে।

রাজস্ব তহবিল থেকে ২৫ কোটি টাকা নিয়েছেন আসিফ-হাসনাত

কুমিল্লা জেলা পরিষদের প্রশাসক ও বিএনপির কুমিল্লা বিভাগীয় সহ-সাংগঠনিক সম্পাদক মোস্তাক মিয়া অভিযোগ করেছেন, জেলা পরিষদের রাজস্ব খাত থেকে অন্তর্বর্তী সরকারের সাবেক উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া ১৫ কোটি এবং জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ ১০ কোটি টাকা নিয়েছেন।

শনিবার (৩০ মে) বিকেলে কুমিল্লা জেলা শিল্পকলা একাডেমিতে সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের শাহাদাতবার্ষিকী উপলক্ষে আয়োজিত মিলাদ ও আলোচনা সভায় বক্তব্য দিতে গিয়ে তিনি এই অভিযোগ করেন।

মোস্তাক মিয়া বলেন, ‘কুমিল্লা জেলা পরিষদের রাজস্ব খাত থেকে আসিফ মাহমুদ মুরাদনগরে ১৫ কোটি টাকা এবং হাসনাত আবদুল্লাহ দেবিদ্বারে ১০ কোটি টাকা নিয়ে গেছেন। এটি জেলা পরিষদের নিজস্ব অর্থ। যারা সমন্বয়ের রাজনীতির কথা বলতেন, তাদের কর্মকাণ্ডের মধ্যেই সমন্বয়ের অভাব ছিল। অন্তর্বর্তী সরকারের সময়ে তাদের চরিত্র এমনই ছিল।’

তিনি বলেন, ‘বর্তমান সরকার জনগণের ভোটে নির্বাচিত সরকার এবং বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে দেশ পরিচালিত হচ্ছে।’

তিনি দাবি করেন, দেশের অর্থনীতি পুনরুদ্ধারে সরকার কাজ করে যাচ্ছে এবং দায়িত্ব পালনে অবহেলার কারণে ইতিমধ্যে কয়েকজন কর্মকর্তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়েছে।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কৃষি, মৎস্য ও প্রাণিসম্পদমন্ত্রী আমিন উর রশিদ। আরও বক্তব্য দেন কুমিল্লা সিটি করপোরেশনের প্রশাসক ইউসুফ মোল্লা টিপু, সদর উপজেলা বিএনপির সভাপতি রেজাউল করিমসহ স্থানীয় বিএনপির নেতারা।

হরমুজ প্রণালিতে যাহাজ চলাচলে সতর্কবার্তা ইরানের

হরমুজ প্রণালির ওপর নিজেদের পূর্ণ নিয়ন্ত্রণ পুনর্ব্যক্ত করে বাণিজ্যিক ও সামরিক জাহাজগুলোর প্রতি কঠোর সতর্কবার্তা দিয়েছে ইরান। দেশটির সামরিক বাহিনীর কেন্দ্রীয় সদর দপ্তর (খাতাম আল-আম্বিয়া) এ নির্দেশনা জারি করেছে।

শনিবার (৩০ মে) আল জাজিরার লাইভ আপডেটে জানানো হয়, ইরানি গণমাধ্যমে প্রকাশিত এক বিবৃতিতে সদর দপ্তরটি বলেছে, হরমুজ প্রণালির ব্যবস্থাপনা ইরানের সশস্ত্র বাহিনীর পূর্ণ কর্তৃত্বের অধীনে পরিচালিত হচ্ছে। তাই সব বাণিজ্যিক জাহাজ, তেলবাহী ট্যাংকার এবং অন্যান্য নৌযানকে নির্ধারিত রুট অনুসরণ করে চলাচল করতে হবে।

বিবৃতিতে আরও বলা হয়, যাত্রার আগে ইসলামি বিপ্লবী গার্ড বাহিনীর (আইআরজিসি) নৌবাহিনীর অনুমতি গ্রহণ বাধ্যতামূলক। নির্দেশনা না মানলে সংশ্লিষ্ট জাহাজগুলোর নিরাপত্তা মারাত্মক ঝুঁকির মুখে পড়তে পারে বলে সতর্ক করা হয়েছে।

ইরান জানায়, এসব বিধিনিষেধ লঙ্ঘন করলে তার ফলাফল ভয়াবহ হতে পারে।

একই সঙ্গে হরমুজ প্রণালি এলাকায় অবস্থানরত বিদেশি সামরিক বাহিনীগুলোকেও সতর্ক করেছে তেহরান। ইরান স্পষ্টভাবে জানিয়েছে, সামুদ্রিক চলাচল বা প্রণালির ব্যবস্থাপনায় কোনো ধরনের হস্তক্ষেপের চেষ্টা করা হলে তার উপযুক্ত জবাব দেওয়া হবে।

সাংবাদিকদের কাছে ক্ষমা চাইলো আদ্-দ্বীন হাসপাতালে কর্তৃপক্ষ

আদ্-দ্বীন হাসপাতালে ৬ শিশু মৃত্যুর ঘটনায় সংবাদ সংগ্রহে যাওয়া সাংবাদিকদের সঙ্গে দূর্বব্যহারের ঘটনায় ক্ষমা প্রার্থনা করেছেন হাসপাতাল কর্তৃপক্ষ।

শনিবার (৩০) মে রাতে আদ্-দ্বীন ফাউন্ডেশনের পরিচালক (এইচ আর এন্ড কোম্পানি অ্যাফেয়ার্স) তারিকুল ইসলাম মুকুল স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে অনাকাঙ্খিত ওই ঘটনার জন্য ক্ষমা প্রার্থনা করা হয়।

জনতার কণ্ঠ’কে পাঠানো প্রেস বিজ্ঞপ্তিটি পাঠকদের জন্য হুবহু তুলে ধরা হলো।

“ গত ২৭ মে ৬ জন নবজাতক শিশুর দুর্ঘটনাজনিত কারণে মৃত্যু ঘটে। স্বাস্থ্য মন্ত্রণালয় ও স্বাস্থ্য অধিদপ্তরসহ পুলিশ, র‌্যাব ও অন্যান্য কর্তৃপক্ষ হাসপাতাল পরিদর্শন করেন এবং সরকার একটি তদন্ত কমিটি গঠন করেন। বিভিন্ন কর্তৃপক্ষের হাসপাতালে অনাবরত আসা-যাওয়ার সাথে বিপুল সংখ্যক সাংবাদিকের চলাচলে হাসপাতালে কর্মরত সেবা প্রদানকারীগণ কয়েকদিন ধরে মানসিক চাপের মধ্যে সময় কাটাচ্ছেন। এতে করে হাসপাতালে ভর্তিকৃত ও হাসপাতালে বিভিন্ন সেবা গ্রহণ করতে আগত ব্যক্তিদেরও যথেষ্ট অসুবিধা হচ্ছে।

এমতাবস্থায় আজ ৩০ মে মাননীয় স্বাস্থ্য মন্ত্রী উদ্ধর্তন কর্মকর্তাসহ হাসপাতাল পরিদর্শন করেন। মাননীয় মন্ত্রীর হাসপাতাল ত্যাগের পর বিপুল সংখ্যক সাংবাদিক হাসপাতালে প্রবেশের চেষ্টা করেন। হাসপাতালে চিকিৎসাধীন রোগীদের স্বার্থে হাসপাতাল কর্তৃপক্ষ সাংবাদিকদের হাসপাতালে প্রবেশ নিবৃত্ত করার চেষ্টা করেন। হাসপাতালের কর্মীদের সাথে সাংবাদিকদের কথার একপর্যায়ে জনৈক সাংবাদিক হাসপাতালের পরিচ্ছন্ন কর্মীদের ঝাড়ুদার সম্বোধন করলে কর্মীরা অপমাণিত বোধ করে উত্তেজিত হয়ে পড়েন এবং সাংবাদিকদের হাসপাতাল পরিত্যাগে অনুরোধ করেন। উপস্থিত হাসপাতালের ঊর্ধ্বতন কর্তৃপক্ষ হাসপাতালের কর্মীদের নিবৃত্ত করার প্রচেষ্টা গ্রহণ করেন।

আদ্-দ্বীন হাসপাতাল সব সময়ই গণমাধ্যম কর্মীদের সাথে সহযোগিতা করে থাকেন। তারপরেও ৩০ মে’র অনাকাংখিত ঘটনার জন্য আদ্-দ্বীন হাসপাতাল আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করছে এবং প্রত্যাশা করছে যে গণমাধ্যম কর্মীরা হাসপাতাল কর্মীদের অনিচ্ছাকৃত ব্যবহারের জন্য মনে কষ্ট পেলে সেটি ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন।”

মাইক্রোবাস চাপায় প্রাণ গেল যুবকের

মুন্সীগঞ্জের গজারিয়া উপজেলার ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ভিটিকান্দি এলাকায় অজ্ঞাতনামা একটি মাইক্রোবাস চাপায় আশরাফুল আলম ইমন (২৫) নামে এক যুবক নিহত হয়েছেন।
শনিবার (৩০ মে) সন্ধ্যা প্রায় ৭টার দিকে এ দুর্ঘটনা ঘটে। নিহত আশরাফুল আলম ইমন গজারিয়া উপজেলার ইমামপুর ইউনিয়নের রসুলপুর গ্রামের শামসুল হক ভূঁইয়ার ছেলে।
পারিবারিক সূত্রে জানা গেছে, ছোটবেলা থেকেই তিনি পরিবারের সঙ্গে ঢাকার মুগদা এলাকায় বসবাস করতেন।
প্রত্যক্ষদর্শীরা জানান, মহাসড়কের ভিটিকান্দি এলাকায় রাস্তা পারাপারের সময় দ্রুতগতির একটি অজ্ঞাতনামা মাইক্রোবাস তাকে চাপা দিয়ে পালিয়ে যায়। এতে তিনি গুরুতর আহত হন।
দুর্ঘটনার পর স্থানীয়রা দ্রুত তাকে উদ্ধার করে ভবেরচর সরকারি হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল ও হাসপাতালে পৌঁছে প্রয়োজনীয় আইনগত কার্যক্রম শুরু করেছে। তবে দুর্ঘটনাকবলিত মাইক্রোবাসটি শনাক্ত করা সম্ভব হয়নি।

অসহায়দের জন্য সহযোগীতার হাত বাড়িয়ে দেওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর

সামর্থ্য অনুযায়ী অসহায় মানুষের জন্য আমরা সহযোগিতার হাত বাড়িয়ে দিতে নেতাকর্মীদের প্রতি আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। তিনি বলেন, আসুন আমরা শপথ গ্রহণ করি, আমাদের যার যার অবস্থান থেকে আমরা চেষ্টা করব, যাতে সামর্থ্য অনুযায়ী অসহায় মানুষের জন্য সহযোগিতার হাত বাড়িয়ে দিতে পারি। আজকের এই দিনে এটিই হোক আমাদের প্রত্যাশা, এটিই হোক আমাদের সাফল্য।

দলের প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাতবার্ষিকী উপলক্ষে শনিবার (৩০ মে) বিকালে রাজধানীর নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে দুঃস্থদের মধ্যে বস্ত্র ও শুকনো খাবার বিতরণের পর সংক্ষিপ্ত বক্তব্যে তিনি এ আহ্বান জানান।

বিএনপি নেতাকর্মীদের দেশের অসহায় মানুষের পাশে থাকার আহ্বান জানিয়ে তারেক রহমান বলেন, আজকে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাতবার্ষিকী। আপনারা যারা বহুদিন ধরে দলের সাথে জড়িত আছেন, আপনারা জানেন, শহীদ জিয়ার শাহাদাৎ হওয়ার পরে থেকে আমরা চেষ্টা করি এই দিনটিতে অসহায় মানুষের পাশে দাঁড়ানোর জন্য। এই দিনে বিভিন্ন জায়গায় অসহায় মানুষ যারা আছেন, অসুবিধায় যারা আছেন, আমাদের যতটুকু সম্ভব, তাদের জন্য আমরা চেষ্টা করেছি।

প্রধানমন্ত্রী বলেন, আপনাদের কাছে আমার আহ্বান থাকবে, দলের পক্ষ থেকে শুধু নয়, আপনাদের যাদের পক্ষে সম্ভব, ব্যক্তিগত উদ্যোগেও চেষ্টা করবেন অসহায় মানুষের পাশে দাঁড়ানোর জন্য, এটাই শহীদ জিয়ার শিক্ষা।

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ, সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী, যুগ্ম মহাসচিব হাবিব উন নবী খান সোহেল, ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির আহ্বায়ক রফিকুল আলম মজনু, উত্তরের আহ্বায়ক আমিনুল হক, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের প্রশাসক আবদুস সালাম, উত্তরের প্রশাসক শফিকুল আলম মিল্টন, স্বেচ্ছাসেবক দলের সভাপতি এসএম জিলানী, সাধারণ সম্পাদক রাজীব আহসান, সাংগঠনিক সম্পাদক নাজমুল হাসান, ছাত্রদলের সভাপতি রাকিবুল ইসলাম রাকিব, ঢাকা মহানগর শ্রমিক দলের আহ্বায়ক সুমন ভুইয়া, সদস্য সচিব বদরুল আলম সবুজ প্রমুখ উপস্থিত ছিলেন।

রাণীনগরে অনুষ্ঠিত হলো বৃহৎ রানিং উৎসব

যুব সমাজকে মাদক থেকে দূরে রাখতে, নানা সামাজিক মন্দ কাজ থেকে বিরত রাখতে এবং স্বাস্থ্যসচেতন ও ক্রীড়ামুখী জীবনধারায় উদ্বুদ্ধ করার লক্ষ্যে নওগাঁর রাণীনগর উপজেলায় অনুষ্ঠিত হয়েছে বৃহৎ রানিং উৎসব “রাণীনগর ১০ কিমি” (সিজন-২)। শনিবার সকালে রাণীনগর-সাহাগোলা আঞ্চলিক মহাসড়কে রাণীনগর ইয়ুথ ডেভেলপমেন্ট অর্গানাইজেশন (রাইডো)-এর উদ্যোগে এই প্রতিযোগিতাটি অনুষ্ঠিত হয়।

দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসা শত শত রানারের অংশগ্রহণে উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয় এই ব্যতিক্রমী আয়োজন। রাজধানী ঢাকাসহ দেশের প্রায় ৩৫টি জেলা থেকে ৭০০ জন পেশাদার ও অপেশাদার রানার এতে অংশগ্রহণ করেন।

প্রতিযোগিতায় ১০ কিলোমিটার জেনারেল, ৫ কিলোমিটার পুরুষ বিগিনার, ৫ কিলোমিটার মহিলা এবং ১ কিলোমিটার কিডস-এই চারটি ক্যাটাগরিতে দৌড় অনুষ্ঠিত হয়। সকাল ৬টায় প্রতিযোগিতা শুরু হয়। দৌড় শেষে অংশগ্রহণকারীদের জন্য প্রাতঃরাশের ব্যবস্থা করা হয়। পরে সকাল ৮টায় পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

১০ কিলোমিটার জেনারেল ক্যাটাগরিতে চ্যাম্পিয়নকে ৫ হাজার টাকা, প্রথম রানার-আপকে ৪ হাজার, দ্বিতীয় রানার-আপকে ৩ হাজার, তৃতীয় রানার-আপকে ১ হাজার ৫০০ এবং চতুর্থ রানার-আপকে ১ হাজার টাকা পুরস্কার দেওয়া হয়। এছাড়া সেরা ১০ জন রানারকে বিশেষ ক্রেস্ট প্রদান করা হয়।

অন্যদিকে- ৫ কিলোমিটার পুরুষ ও মহিলা ক্যাটাগরিতে চ্যাম্পিয়নদের ৩ হাজার টাকা, প্রথম রানার-আপকে ২ হাজার এবং দ্বিতীয় রানার-আপকে ১ হাজার টাকা করে পুরস্কার দেওয়া হয়। ১ কিলোমিটার কিডস ক্যাটাগরিতে অংশ নেওয়া ৪০ শিশুকে অংশগ্রহণ স্মারক ক্রেস্ট প্রদান করা হয়।

পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন- নওগাঁ-৬ (রাণীনগর-আত্রাই) আসনের এমপি এসএম রেজাউল ইসলাম রেজু।

প্রধান অতিথি এমপি রেজাউল ইসলাম রেজু বলেন, তরুণদের সুস্থ ও সৃজনশীল কর্মকাণ্ডে সম্পৃক্ত করতে খেলাধুলার কোনো বিকল্প নেই। মাদক, সন্ত্রাস ও সামাজিক অবক্ষয় থেকে যুব সমাজকে দূরে রাখতে এই ধরনের আয়োজন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। রাণীনগরে এমন একটি বৃহৎ ও ব্যতিক্রমী আয়োজনের জন্য আয়োজকদের ধন্যবাদ জানান তিনি। ভবিষ্যতেও এই ধরনের উদ্যোগ অব্যাহত রাখার আহ্বান জানান প্রধান অতিথি।

রাইডোর প্রতিষ্ঠাতা ও চিফ কো-অর্ডিনেটর ডা. মো. রুমন হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান পৃষ্ঠপোষক হিসেবে উপস্থিত ছিলেন, রাণীনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. রাকিবুল হাসান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) নাবিলা ইয়াসমিন, রাণীনগর থানার ওসি মো. জাকারিয়া মন্ডল, উপজেলা বিএনপির সভাপতি এছাহক আলী, সাধারণ সম্পাদক মোসারব হোসেন, রাণীনগর মহিলা কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মো. ফরহাদ হোসাইন, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা ইবনু সাব্বির আহমেদ প্রমুখ।

এ সময় ডা. মো. রুমন হোসেন বলেন, রাইডোর মূল লক্ষ্য হলো খেলাধুলা ও ইতিবাচক সামাজিক কর্মকা-ের মাধ্যমে তরুণদের একটি সুস্থ ও মানবিক সমাজ গঠনে সম্পৃক্ত করা। ‘রাণীনগর ১০ কিমি’ এখন শুধু একটি দৌড় প্রতিযোগিতা নয়, এটি স্বাস্থ্য সচেতনতা, সম্প্রীতি এবং তারুণ্যের শক্তিকে একত্রিত করার একটি জাতীয় প্ল্যাটফর্মে পরিণত হয়েছে। আগামীতে আরও বৃহৎ পরিসরে এ আয়োজন অব্যাহত রাখার পরিকল্পনা রয়েছে। আয়োজন সফল করায় তিনি রাণীনগরবাসী, অংশগ্রহণকারী রানার, ক্রীড়াপ্রেমী, স্বেচ্ছাসেবক এবং গণমাধ্যমকর্মীদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

রাণীনগরের ইউএনও মো. রাকিবুল হাসান বলেন, দেশের বিভিন্ন জেলা থেকে আগত রানারদের প্রাণবন্ত অংশগ্রহণ, স্থানীয় মানুষের স্বতঃস্ফূর্ত সহযোগিতা এবং উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত ‘রাণীনগর ১০ কিমি’ আয়োজনটি রাণীনগরকে দেশের রানিং কমিউনিটির অন্যতম আকর্ষণীয় গন্তব্য হিসেবে নতুন ভাবে পরিচিত করেছে। আগামীতেও এই ধরণের আয়োজনে প্রশাসনের পক্ষ থেকে সার্বিক সহযোগিতা অব্যাহত রাখা হবে।

ইসলামপুরে জিয়াউর রহমানের শাহাদাৎ বার্ষিকী পালিত

শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে জামালপুরের ইসলামপুরে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শনিবার (৩০ মে) সকালে ইসলামপুর অডিটোরিয়ামে উপজেলা ও পৌর বিএনপির যৌথ উদ্যোগে এই সভার আয়োজন করা হয়।

‎​ইসলামপুর উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি মো. মিজানুর রহমান খান শাহীনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জামালপুর-২ (ইসলামপুর) আসনের সাবেক সংসদ সদস্য ও ইসলামপুর উপজেলা বিএনপির সভাপতি এ. ই. সুলতান মাহমুদ বাবু।

‎​উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি মো. আজমউদৌল্লাহ পালোয়ানের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সহ-সভাপতি মো. মাহমুদ হাসান কবির মঞ্জিল। বিশেষ বক্তা হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির মানবাধিকার বিষয়ক সম্পাদক নাসিদা শাফিজ বিন্তী।

‎​

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামপুর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আলহাজ্ব নুরুল ইসলাম নবাব, সহ-সভাপতি এ কে এম শহিদুর রহমান, ইসলামপুর পৌর বিএনপির সভাপতি আলহাজ্ব রেজাউল করিম ঢালী, সাবেক ইসলামপুর উপজেলা চেয়ারম্যান নবী নেওয়াজ খান লোহানী বিপুল, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক আবির আহাম্মেদ বিপুল মাস্টার এবং সহ-সাংগঠনিক সম্পাদক নাজিম হোসেন নোমান।

‎​

বক্তারা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের রাজনৈতিক জীবন ও দেশ গঠনে তার অবদানের কথা স্মরণ করে স্মৃতিচারণ করেন। আলোচনা সভা শেষে প্রয়াত প্রেসিডেন্ট জিয়াউর রহমানের রুহের মাগফেরাত কামনা এবং সাবেক প্রয়াত  প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত  কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়। এ সময় স্থানীয় বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন।

হিলিতে জিয়াউর রহমানের শাহাদাত বার্ষিকী পালিত

দিনাজপুরের হাকিমপুরে যথাযোগ্য মর্যাদা ও ভাবগম্ভীর পরিবেশে বহুদলীয় গণতন্ত্রের প্রবক্তা, আধুনিক বাংলাদেশের রূপকার, বীর মুক্তিযোদ্ধা ও বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান (বীর উত্তম)-এর ৪৫তম শাহাদৎ বার্ষিকী পালিত হয়েছে।
শনিবার (৩০ মে) দুপুর ২টায় হাকিমপুর উপজেলা ও পৌর বিএনপির যৌথ উদ্যোগে বাংলাহিলি বাজারস্থ দলীয় কার্যালয়ে এক আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
হাকিমপুর উপজেলা বিএনপির সভাপতি ফেরদৌস রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান বক্তা ও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক শাখাওয়াত হোসেন শিল্পী, পৌর বিএনপির সভাপতি মোতালেব হোসেন মিঠু এবং সাধারণ সম্পাদক নাজমুল হক।
আলোচনা সভায় বক্তারা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের কর্মময় জীবন ও আদর্শের কথা স্মরণ করে বলেন, দেশের যেকোনো সংকটে শহীদ জিয়ার অবদান জাতি আজীবন শ্রদ্ধাভরে স্মরণ করবে।
​আলোচনা সভা শেষে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার এবং দলের সর্বস্তরের নেতাকর্মীদের রুহের মাগফেরাত কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।
পরবর্তীতে দলীয় কার্যালয়ের সামনে হাকিমপুর উপজেলা ও পৌর বিএনপির পক্ষ থেকে স্থানীয় পথচারী, ভ্যানচালক ও অসহায়-দুস্থ মানুষের মাঝে খাবার বিতরণ করেন নেতৃবৃন্দ।
এ সময় অন্যান্যের মধ্যে আরও উপস্থিত ছিলেন পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক কামাল হোসেন, পৌর যুবদলের আহ্বায়ক মাজহারুল ইসলাম রাজ, উপজেলা ছাত্রদলের আহ্বায়ক আনোয়ার হোসেনসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী।

ঈদের ছুটিতে নরসিংদীতে ড্রিম হলিডে পার্কে উচ্ছ্বসিত দর্শনার্থী

দর্শনার্থীদের ভিড়ে মুখর দেশের অন্যতম বিনোদন কেন্দ্র নরসিংদীর ড্রিম হলিডে পার্ক। ঈদের দ্বিতীয় ও তৃতীয় দিন সকাল থেকেই পার্কটিতে সব বয়সী মানুষের উপচে পড়া ভিড় দেখা গেছে। ঈদুল আজহার ছুটি উপভোগ করতে পরিবার-পরিজন নিয়ে ঘুরতে এসেছেন অসংখ্য মানুষ।

সরেজমিনে দেখা গেছে, দর্শনার্থীদের ভিড়ে মুখর হয়ে উঠেছে ‘ড্রিম হলিডে পার্ক’। ঢাকা-সিলেট মহাসড়কের পাশে নরসিংদীর পাঁচদোনার চৈতাব এলাকায় অবস্থিত এ পার্কটি দিন দিন বেশ জনপ্রিয় হয়ে উঠছে।

আকর্ষণীয় রাইডের পাশাপাশি পার্কজুড়ে রয়েছে বর্ণিল সাজ ও ঈদের আমেজ। শুক্রবার ঈদের দ্বিতীয় দিনে ড্রিম রিভার কেভ, সি ওয়ার্ল্ড, ওয়াটার পার্ক, স্কাই ট্রেন, বুলেট ট্রেন, ওয়াটার বোট, রোলার কোস্টার, সুইং চেয়ার, স্পিডবোট ও ভূতের রাজ্যসহ ৪০টিরও বেশি রাইডে চড়ে উচ্ছ্বাস প্রকাশ করেন সব বয়সী দর্শনার্থীরা।

এ পার্কের ‘রিভার কেভ’ রাইডটি আন্তর্জাতিক ভাবে নজর কেরেছে। দর্শনার্থীরা ৩৫০ টাকার বিনিময়ে পার্কে প্রবেশ করছেন। এছাড়া প্রতিটি রাইডে চড়তে গুনতে হচ্ছে ৭০ টাকা থেকে ৪৫০ টাকা পর্যন্ত। অন্যদিকে ঈদ উপলক্ষে বিভিন্ন প্যাকেজে রাখা হয়েছে বিশেষ ছাড়ের ব্যবস্থা। দেশ-বিদেশ থেকে আগত দর্শনার্থীরা নিজেদের পছন্দ অনুযায়ী উপভোগ করছেন নান্দনিক সব রাইড।

দর্শনার্থীরা জানান, এবারের ঈদে ড্রিম হলিডে পার্ক আগের চেয়ে আরও বেশি আকর্ষণীয় হয়ে উঠেছে।
এ সময় হারন অর রশীদ ও আছিয়া দম্পতি জানান, ইউটিউবে ভিডিও দেখে প্রথমবারের মতো তারা এখানে ঘুরতে এসেছেন। তারা অনেক আনন্দ উপভোগ করেছেন এবং ভবিষ্যতে আবারও আসবেন বলে জানান।

ড্রিম হলিডে পার্কের ম্যানেজিং ডিরেক্টর প্রবীর কুমার সাহা বলেন, আন্তর্জাতিক মানের এই পার্কটি প্রতি বছরই দর্শনার্থীদের জন্য নতুনভাবে সাজানো হয়। এবারও নতুন রাইড সংযোজনের পাশাপাশি পুরোনো রাইডগুলো আধুনিক ডিজাইনে সাজানো হয়েছে। আইনশৃঙ্খলা ও সার্বিক নিরাপত্তা জোরদার করা হয়েছে। এখানে দেশি-বিদেশি বহু পর্যটকের আগমন ঘটে।

প্রতিদিন সকাল ১০টা থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত খোলা থাকে ড্রিম হলিডে পার্ক। এছাড়া এতিম ও প্রতিবন্ধীদের জন্য রয়েছে বিনা টিকিটে ভ্রমণের সুবিধা এবং সর্বোচ্চ নিরাপত্তা ব্যবস্থা।

ধরলা সেতুতে দর্শনার্থীদের উপচে পড়া ভিড়

ঈদের দিন গরু কুরবানি ও মাংস বিতরণ নিয়ে ব্যস্ত সময় পার করেন অনেকে। এজন্য পরিবারকে নিয়ে বেড়ানো সুযোগ হয়ে উঠেনি। ঈদের দিনের ব্যস্ততা শেষে আনন্দের মুহুর্তগুলো ভাগাভাগি করতে সবাই সপরিবারে ছুটে আসেন জেলার বিভিন্ন বিনোদন কেন্দ্রগুলোতে। এরই ধারাবাহিকতায় ঈদের দ্বিতীয় ও তৃতীয় দিনও দেখা মেলে অসংখ্য দর্শনার্থী।
কুড়িগ্রামের ধরলা সেতু জেলার অন্যতম জনপ্রিয় দর্শনীয় স্থান। এখানে কুড়িগ্রাম সদর, নাগেশ্বরী, ভুরুঙ্গামারী, উলিপুরসহ ৯টি উপজেলার মানুষজনের জনসমাগম ঘটে। শিশু-কিশোর থেকে শুরু করে বৃদ্ধদেরও অগণিত উপস্থিততে মুখরিত হয়ে উঠে ধরলার পাড়ের এলাকাগুলো।
ধরলা নদীর সৌন্দর্য ও প্রকৃতির স্বাদ উপভোগ করতে পরিবার – পরিজন নিয়ে চলে আসেন ধরলার পাড়ে। ছোট বেলার বন্ধু-বান্ধব ও আত্মীয়-স্বজনদের উপস্থিতিতে মিলনমেলায় পরিণত হয় ধরলার পাড়।
প্রকৃতির মনোরম পরিবেশ ও বন্ধু আত্মীয়দের মিলনমেলার কারণে জেলার শীর্ষ পর্যটক কেন্দ্রে পরিণত হয়েছে ধরলা সেতু। তাই তো ঈদের দ্বিতীয় দিনেও দেখা মেলে অসংখ্য উপস্থিতির।
নতুন পোশাক আর সাজ-সজ্জায় সজ্জিত হয়ে পড়ে সেতুর আনাচে কানাচের পরিবেশগুলোতে। অনেকে কুড়িগ্রামের কক্সবাজারের সমুদ্রসৈকত বলেন এই স্থানকে।
বেড়াতে আসা রাকিব বলেন, ঈদের দিন নানামুখী কাজে ব্যস্ত থাকার কারণে আসা হয়নি এখানে। কিন্তু আজ এসেছি। খুব সুন্দর পরিবেশে অনেকের উপস্থিতি খুবই ভালো লাগছে।
এ ছাড়াও বেড়াতে আসা অনেক দর্শনার্থীরা বলেন, পরিবারের সদস্যদের নিয়ে ঈদ আনন্দ ভাগাভাগি করছি। অনেক আত্মীয়-স্বজনদের সাথে দেখা হচ্ছে কথা হচ্ছে খুব ভালো সময় কাটছে সবার। এখানকার পরিবেশও অনেক ভালো। আমরা প্রতিবছর ঈদে এখানে আসি এবং খুব ভালোই সময় পার করি।
ঈদ কিংবা যেকোন উপসবে কুড়িগ্রামের মানুষের ব্যপক উপস্থিতি দেখা মেলে এই ধরলার পাড়ে।

বর্ণাঢ্য আয়োজনে চৌবাড়ি  ড. সালাম জাহানারা ডিগ্রি কলেজের পূর্ণমিলনী

বর্ণাঢ্য আয়োজনে সিরাজগঞ্জের্ কামারখন্দে চৌবাড়ী ড. সালাম জাহানারা ডিগ্রি কলেজের প্রথম পূর্ণমিলনী ও অল্যামনাই এ্যাসোসিয়েশন গঠন করা হয়েছে।

শুক্রবার (২৯ মে) সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত এই কলেজের প্রাক্তন শিক্ষার্থীদের প্রাণবন্ত অংশগ্রহণে জমকালো আয়োজনের মধ্য দিয়ে পূর্ণমিলনী অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানমালার মধ্যে ছিল বর্ণাঢ্য র‌্যালী, পরিচিত ও স্মৃতিচারণ, অ্যালামনাই এসোসিয়েশন গঠন, প্রাক্তন শিক্ষার্থীদের অংশগ্রহণে ক্রীড়া প্রতিযোগীতা, সম্মাননা ও পুরস্কার বিতরণী, র‌্যাফেল ড্র, সাংস্কৃতিক অনুষ্ঠান, সমাপণী অনুষ্ঠান, বিদায়ী আড্ডা  এবং নেটওয়ার্কিং।

দিনভর এসব অনুষ্ঠানে অংশগ্রহণ করেন চৌবাড়ী ড. সালাম জাহানারা ডিগ্রি কলেজ ম্যানেজিং কমিটির সভাপতি বীর মুক্তিযোদ্ধা আব্দুল আজিজ সরকার, সরকারী হাজী কোরপ আলী ডিগ্রি কলেজের অধ্যক্ষ মো. জাহাঙ্গীর আলম, প্রতিষ্ঠাতা জাহিদুস সালাম মিয়া দীপক উপস্থিত ছিলেন।

এ সময় কলেজের প্রাক্তন শিক্ষার্থী ফেরদৌস হাসান, মোজাম্মেল হক, সাইফুল ইসলাম বর্ণালীসহ কলেজের ৬ শতাধিক প্রাক্তন শিক্ষার্থীরা অংশ নেয়।  প্রাক্তন শিক্ষকদের সম্মাননা দেওয়া হয়। প্রাক্তন শিক্ষার্থীরা তাদের শিক্ষাজীবনের স্মৃতিচারণ করতে গিয়ে আবেগে আপ্লুত হয়ে পড়েন।

সিলেটের সঙ্গে সারা দেশের রেল যোগাযোগ বন্ধ

সিলেট-আখাউড়া রেলপথের লাউয়াছড়া জাতীয় উদ্যান এলাকায় একটি তেলবাহী ট্রেনের বগি লাইনচ্যুত হয়েছে। এতে সিলেটের সঙ্গে সারা দেশের রেল যোগাযোগ বন্ধ রয়েছে।

শুক্রবার (২৯ মে) বিকেল সাড়ে ৩টার দিকে মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার লাউয়াছড়া বনাঞ্চল অতিক্রম করার সময় এ দুর্ঘটনা ঘটে।

​রেলওয়ে সূত্র জানায়, সিলেট থেকে ছেড়ে আসা আখাউড়াগামী তেলবাহী ওয়াগনের একটি বগি পাহাড়ি আঁকাবাঁকা পথে চলার সময় হঠাৎ লাইনচ্যুত হয়। এতে তাৎক্ষণিকভাবে সিলেটের সঙ্গে সারা দেশের রেল যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছে।

​দুর্ঘটনার পর বগিটি লাউয়াছড়া এলাকায় আটকে আছে। এই ঘটনার ফলে ঢাকা থেকে ছেড়ে আসা সিলেটগামী আন্তঃনগর ‘জয়ন্তিকা এক্সপ্রেস’ ট্রেনটি শ্রীমঙ্গল রেলওয়ে স্টেশনে আটকে পড়ার আশঙ্কা রয়েছে বলে জানিয়েছে রেল কর্তৃপক্ষ।

​বিষয়টি নিশ্চিত করে ভানুগাছ রেলওয়ে স্টেশনের স্টেশন মাস্টার গৌর প্রসাদ দাশ বলেন, ‘বিকেল সাড়ে ৩টার দিকে লাউয়াছড়া বনে তেলবাহী ট্রেনের একটি বগি লাইনচ্যুত হয়েছে। ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে বিষয়টি জানানো হয়েছে। উদ্ধারকাজ শেষ না হওয়া পর্যন্ত ট্রেন চলাচল স্বাভাবিক রাখা সম্ভব নয়।’

হিলিতে ঈদ উপলক্ষে বর্ণাঢ্য লিজেন্ডস ফুটবল ম্যাচ অনুষ্ঠিত

​এসো মিলি প্রাণের টানে মাঠে ময়দানে এই স্লোগানকে সামনে রেখে দিনাজপুরের হাকিমপুরে পবিত্র ঈদুল আজহা উদযাপন উপলক্ষে আয়োজন করা হয়েছে এক বর্ণাঢ্য ফুটবল উৎসবের। হিলি ফুটবল লিজেন্ড ২০২৬ শিরোনামের এই আয়োজনে থাকছে ফুটবল প্রীতি ম্যাচ এবং হিলির প্রাক্তন ফুটবলারদের বিশেষ সম্মাননা প্রদান অনুষ্ঠান।
​আজ শুক্রবার (২৯ মে) বিকেল ৪:০০ ঘটিকায় বাংলাহিলি পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে এই উৎসবের শুভ সূচনা করা হয়। তবে মূল আকর্ষণের ম্যাচগুলো অনুষ্ঠিত হবে আজ ঈদুল আজহার দ্বিতীয় দিন বাংলাহিলি পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে৷
​উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নদী গবেষণা ইনস্টিটিউট, ফরিদপুর-এর মহাপরিচালক (যুগ্ম সচিব) এস এম আবু হোরায়রা। এ সময় তিনি আনুষ্ঠানিকভাবে এই ফুটবল উৎসবের শুভ উদ্বোধন ঘোষণা করেন।
​নবারুণ পাঠাগার ও ক্লাব এবং সীমান্ত শিখা ক্লাবের যৌথ আয়োজনে এবং জাবেদ হোসেন রাসেলের সার্বিক ব্যবস্থাপনায় এবারের ঈদ আনন্দ ফুটবল ম্যাচগুলোকে দুটি বিভাগে ভাগ করা হয়েছে, জুনিয়র টিম, ঈদুল আজহার দ্বিতীয় দিন দুপুরে মুখোমুখি হবে ‘লাল টিম’ বনাম ‘সবুজ টিম’। সিনিয়র টিম, একই দিন বিকেলে ঐতিহ্যবাহী ‘নবারুণ পাঠাগার ও ক্লাব’ মুখোমুখি হবে ‘সীমান্ত শিখা ক্লাব-এর৷
আয়োজক কমিটির সার্বিক ব্যবস্থাপক জাবেদ হোসেন রাসেল বলেন, হিলির ফুটবল ঐতিহ্যকে পুনরুজ্জীবিত করতে এবং ঈদের আনন্দ সবার মাঝে ছড়িয়ে দিতেই আমাদের এই প্রয়াস। বিশেষ করে যাঁরা অতীতে এই অঞ্চলের ফুটবলকে সমৃদ্ধ করেছেন, সেই প্রাক্তন ফুটবলারদের সম্মানিত করতে পেরে আমরা অত্যন্ত গর্বিত।
​উদ্বোধনী অনুষ্ঠানে হাকিমপুরের প্রাক্তন, বর্তমান, নবীন ও প্রবীণ ফুটবলারসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

ঠাকুরগাঁও বিশ্ববিদ্যালয়কে বিশ্বমানের বিশ্ববিদ্যালয় করা হবে: মির্জা ফখরুল

ঠাকুরগাঁও বিশ্ববিদ্যালয়কে দেশের শিক্ষার সর্বোচ্চ পর্যায়ে নিয়ে যেতে বিশ্বমানের শিক্ষা নিশ্চিত করার আহ্বান জানিয়েছেন এলজিআরডি মন্ত্রী ও বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেছেন, বিশ্ববিদ্যালয়ের শিক্ষক নিয়োগে কোনো স্বজনপ্রীতি কিংবা দলীয় প্রভাব চলবে না। যোগ্যতার ভিত্তিতেই হবে নিয়োগ। শুক্রবার সকালে ঠাকুরগাঁও বিশ্ববিদ্যালয়ের অস্থায়ী কার্যালয় উদ্বোধন শেষে এসব কথা বলেন তিনি।
সকালে শহরের তাঁতিপাড়া কালিবাড়ী বড় মাঠের পশ্চিম পাশের এলাকায় এই কার্যালয়ের উদ্বোধন করেন এলজিআরডি মন্ত্রী ও বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
পরে এক আলোচনা সভায় তিনি বলেন, বিশ্বমানের শিক্ষা নিশ্চিত করে ঠাকুরগাঁও বিশ্ববিদ্যালয়কে দেশের শিক্ষার সর্বোচ্চ স্থানে নিয়ে যেতে হবে। এজন্য সবাইকে আন্তরিকভাবে কাজ করতে হবে।বিশ্ববিদ্যালয়ের শিক্ষক নিয়োগে কোনো ধরনের স্বজনপ্রীতি বা রাজনৈতিক প্রভাব বরদাস্ত করা হবে না বলেও কঠোর বার্তা দেন তিনি।
মির্জা ফখরুল বলেন,এখানে কোনো দলীয় প্রভাব চলবে না, কোনো স্বজনপ্রীতিও চলবে না। যাদের সর্বোচ্চ যোগ্যতা থাকবে, তারাই শিক্ষক হিসেবে নিয়োগ পাবেন।
এ সময় প্রধানমন্ত্রী ও সরকারের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে মির্জা ফখরুল বলেন, ঠাকুরগাঁওবাসীর দীর্ঘদিনের দাবি ছিল একটি মেডিকেল কলেজ ও বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা। সেই দাবির প্রেক্ষিতেই দ্রুত সময়ের মধ্যে বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার উদ্যোগ নেওয়া হয়েছে এবং ইতোমধ্যে উপাচার্য নিয়োগও সম্পন্ন হয়েছে।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন পানিসম্পদ প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ, ঠাকুরগাঁও-৩ আসনের সংসদ সদস্য মো. জাহিদুল ইসলাম, বিশ্ববিদ্যালয়ের ভিসি ড. ইসরাফিল শাহীন, জেলা প্রশাসক মোহাম্মদ রফিকুল হক, পুলিশ সুপার বেলাল হোসেনসহ প্রশাসন ও রাজনৈতিক নেতৃবৃন্দ।

রায়গঞ্জে মসজিদ কমিটি ও ঈদের মাঠ নিয়ে সংঘর্ষ, আহত ৭

সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলার চান্দাইকোনা ইউনিয়নের কাবাড়িপাড়া এলাকায় মসজিদ কমিটি ও ঈদের মাঠের নিয়ন্ত্রণকে কেন্দ্র করে উত্তরপাড়া ও দক্ষিণপাড়ার লোকজনের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে উভয় পক্ষের অন্তত সাতজন আহত হয়েছেন।
শুক্রবার জুমার নামাজের আগে কাবাড়িপাড়া শাহী জামে মসজিদ এলাকায় এ সংঘর্ষের ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, মসজিদ কমিটি গঠন ও ঈদের মাঠের নিয়ন্ত্রণ নিয়ে দীর্ঘদিন ধরে দুই পক্ষের মধ্যে বিরোধ চলে আসছিল। শুক্রবার বিষয়টি নিয়ে উভয় পক্ষের মধ্যে কথাকাটাকাটির একপর্যায়ে ধাওয়া-পাল্টাধাওয়া ও সংঘর্ষ শুরু হয়।
সংঘর্ষে উত্তরপাড়ার বসির উদ্দিনের ছেলে শাহিদুল ইসলাম এবং দক্ষিণপাড়ার নসের শেখের ছেলে রবিউল শেখ গুরুতর আহত হন। তাদের মাথায় আঘাত লাগে। এছাড়াও আরও কয়েকজন আহত হয়েছেন। স্থানীয়রা আহতদের উদ্ধার করে বিভিন্ন হাসপাতালে ভর্তি করেন।
খবর পেয়ে রায়গঞ্জ থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
রায়গঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আহসানুজ্জামান বলেন, “বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে। এ ঘটনায় কেউ অভিযোগ দিলে তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”
রায়গঞ্জ সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার সাইফুল ইসলাম খান জানান, “মসজিদ কমিটি ও ঈদের মাঠকে কেন্দ্র করে স্থানীয় দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। বর্তমানে এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে এবং পরিস্থিতি স্বাভাবিক আছে।”

ঈদে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল ২২ জনের

ঈদে দেশের বিভিন্ন জেলায় সড়ক দুর্ঘটনায় অন্তত ২২ জন নিহত হয়েছেন। নিহতদের কেউ ঈদ করতে প্রিয়জনদের কাছে বাড়ি ফিরছিলেন, কেউ নামাজ শেষে বন্ধুদের সঙ্গে ঘুরতে বের হয়েছিলেন, কেউবা আবার বাসে করে ঢাকায় ফিরছিলেন। 
এসব দুর্ঘটনায় প্রাণ হারানোদের মধ্যে ১১ জনই মোটরসাইকেল আরোহী ছিলেন।বুধবার (২৭ মে) সন্ধ্যা থেকে বৃহস্পতিবার (২৮ মে) রাত ৯টা পর্যন্ত সড়ক দুর্ঘটনায় গোপালগঞ্জে পাঁচজন, ফরিদপুরে তিনজন, দিনাজপুর, নরসিংদী, গাইবান্ধা ও পটুয়াখালীতে দুজন করে এবং কুষ্টিয়া, মাদারীপুর ও নড়াইলে একজন করে নিহত হয়েছেন। 
নিহতদের মধ্যে তিন শিশু ও দুই কিশোর রয়েছেন।গোপালগঞ্জে পাঁচজন নিহতগোপালগঞ্জ সদর উপজেলায় মোটরসাইকেলকে বাঁচাতে গিয়ে দোলা পরিবহনের একটি যাত্রীবাহী বাস উল্টে পাঁচজন নিহত হয়েছেন। 
নিহতদের মধ্যে এক শিশু, এক নারী ও তিনজন পুরুষ রয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও অন্তত ২৫ জন। 
বৃহস্পতিবার (২৮ মে) দুপুর পৌনে ১২টার দিকে সদর উপজেলার বেদগ্রাম এলাকায় এ দুর্ঘটনা ঘটে। গোপালগঞ্জের পুলিশ সুপার মো. হাবীবুল্লাহ দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন।নিহতদের মধ্যে তিনজনের পরিচয় জানা গেছে। তারা হলেন, বাগেরহাটের চিতলমারী উপজেলার বড়বাড়িয়া গ্রামের সমেশ ঢালীর ছেলে শয়ন ঢালী (২০), পিরোজপুরের নাজিরপুর উপজেলার কলারদোয়ানিয়া গ্রামের আব্দুল খালেকের মেয়ে মোসা. খাদিজা খাতুন (৩৫) এবং একই এলাকার আবু হানিফের ছেলে মো. সোহাগ (৩৭)। নিহত শিশুসহ আরও দুজনের পরিচয় এখনো জানা যায়নি।গোপালগঞ্জ সদর থানার ওসি (তদন্ত) নয়ন চন্দ্র দেবনাথ জানান, নিহত পাঁচজনের মধ্যে দুইজন মোটরসাইকেলের আরোহী এবং বাকি তিনজন বাসের যাত্রী ছিলেন। 

আরও পাঁচ জেলায় মোটরসাইকেলের ৯ আরোহী নিহত

ফরিদপুর, নরসিংদী, পটুয়াখালী, নড়াইল ও কুষ্টিয়ায় নয়জন নিহত হয়েছেন। তারা সবাই মোটরসাইকেলের চালক কিংবা যাত্রী ছিলেন।

পটুয়াখালীতে ঈদের নামাজ শেষে মোটরসাইকেলে ঘুরতে বের হয়ে দুই কিশোর নিহত হয়েছে। বৃহস্পতিবার বেলা ১১টার দিকে উপজেলা শহরের গ্রামীণ ব্যাংক এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত দুইজন হলো গলাচিপা পৌরসভার ২ নম্বর ওয়ার্ডের শ্যামলীবাগ এলাকার মৎস্য ব্যবসায়ী জব্বার হাওলাদারের ছেলে মো. ফয়সাল হাওলাদার (১৬) এবং একই এলাকার ব্যবসায়ী আবুল হোসেন মাতুব্বরের ছেলে তামিম মাতুব্বর (১৬)।

গলাচিপা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ইমতিয়াজ আহম্মেদ বলেন, সড়ক দুর্ঘটনায় দুই তরুণের মৃত্যুর খবর পাওয়া গেছে। তবে এ ঘটনায় পরিবারের পক্ষ থেকে এখন পর্যন্ত কোনো অভিযোগ পাওয়া যায়নি।

নরসিংদীর শিবপুরে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে দুই তরুণ নিহত হয়েছেন। গত বুধবার সন্ধ্যায় দুর্ঘটনাস্থলেই একজনের মৃত্যু হয়। পরে বৃহস্পতিবার সকালে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান অন্যজন।

এ ঘটনায় আহত আরেক তরুণ জাতীয় অর্থোপেডিক ও পুনর্বাসন প্রতিষ্ঠানে (পঙ্গু হাসপাতাল) চিকিৎসাধীন আছেন।

নিহত দুজন হলেন শেরপুরের ঝিনাইগাতী উপজেলার প্রতাপনগর গ্রামের আবদুর রব মিয়ার ছেলে রুমান মিয়া (২৬) এবং নরসিংদী সদর উপজেলার শীলমান্দী ইউনিয়নের বাগহাটা গ্রামের শাহ আহাম্মদের ছেলে চান মিয়া (১৯)। আহত আবদুল্লাহ (১৯) একই ইউনিয়নের পালপাড়া এলাকার বাসিন্দা।

শিবপুর থানার উপপরিদর্শক (এসআই) অজয় বালা বলেন, অভিযোগ না থাকায় রুমান মিয়ার মরদেহ ময়নাতদন্ত ছাড়াই স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে। আর ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে মারা যাওয়া চান মিয়ার মরদেহ বাড়িতে নেওয়ার প্রস্তুতি চলছে।

ফরিদপুরের ভাঙ্গায় মুখোমুখি সংঘর্ষে দুই মোটরসাইকেলের দুই চালক নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন দুই মোটরসাইকেলের দুই আরোহী।

বুধবার রাত সাড়ে ১০টার দিকে ঢাকা-বরিশাল মহাসড়কে ফরিদপুরের ভাঙ্গা উপজেলার পূর্ব সদরদী বাসস্ট্যান্ড এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত দুই ব্যক্তি হলেন ফরিদপুরের ভাঙ্গা উপজেলার গঙ্গাদরদী এলাকার কাঞ্চন মোল্লার ছেলে সাইফুল মোল্লা (২৫) এবং বরিশাল সদর উপজেলার রূপাতলী হাউজিং এলাকার জিয়ানগর মহল্লার জাহাঙ্গীর শরীফের ছেলে আল ইমরান শরীফ (২৮)।

ভাঙ্গা হাইওয়ে থানার ওসি মো. হেলাল উদ্দিন বলেন, রাতে নিহত দুজনের লাশ হাইওয়ে থানায় রাখা হয়। স্বজনদের আবেদনের পরিপ্রেক্ষিতে মরদেহগুলো বৃহস্পতিবার ভোরে তাঁদের পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। দুর্ঘটনাকবলিত মোটরসাইকেল দুটি থানায় রাখা হয়েছে।

এ ছাড়া গতকাল সন্ধ্যা ৭টার দিকে উপজেলার আলগী ইউনিয়নের সুয়াদী গ্রামের সিসিবিএল তেল পাম্পের সামনে দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে মো. আলিমুজ্জামান মাতুব্বর (৫৫) নামের এক ব্যক্তি নিহত হয়েছেন। এ ঘটনায় দুই মোটরসাইকেলের আরও তিন আরোহী আহত হয়েছেন। নিহত আলিমুজ্জামান ফরিদপুরের নগরকান্দা উপজেলার কাইচাইল ইউনিয়নের উত্তরকান্দি গ্রামের বাসিন্দা।

এদিকে নড়াইলের লোহাগড়ায় মোটরসাইকেলে ঘুরতে বেরিয়ে দুর্ঘটনায় এক তরুণ নিহত হয়েছেন। বৃহস্পতিবার বেলা তিনটার দিকে উপজেলার আলামুন্সির মোড় এলাকায় বাসের সঙ্গে সংঘর্ষে এ দুর্ঘটনা ঘটে। এতে মোটরসাইকেলের আরেক আরোহী গুরুতর আহত হয়েছেন।

নিহত তরুণ সাব্বির গাজী (১৮) যশোর জেলার অভয়নগর উপজেলার দিঘলিয়া গ্রামের বাবুল গাজীর ছেলে। আহত শওকত হোসেন (১৯) একই গ্রামের রিপন গাজীর ছেলে।

লোহাগড়া থানা-পুলিশের পরিদর্শক (তদন্ত) অজিত কুমার রায় বলেন, ঘটনাস্থল ও হাসপাতালে পুলিশ পাঠানো হয়েছে। হাসপাতাল থেকে নিহতের মরদেহ পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হবে।

কুষ্টিয়ায় তিন বন্ধু আহত

কুষ্টিয়ার কুমারখালীতে বেপরোয়া গতির মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের আইলাইনারে ধাক্কা দিলে এসএসসি পরীক্ষার্থী তিন বন্ধু গুরুতর আহত হয়েছেন। দুর্ঘটনায় মোটরসাইকেলটি দুমড়ে-মুচড়ে যায় এবং সড়কের দুটি আইলাইনার ভেঙে পড়ে।

বৃহস্পতিবার সকাল ১১টার দিকে কুমারখালীর গড়াই নদীর ওপর নির্মিত যদুবয়রা সেতুর দক্ষিণ পাশে এ দুর্ঘটনা ঘটে।

আহতরা হলেন যদুবয়রা ইউনিয়নের লালনবাজার এলাকার রবিন শেখ (১৮), ফরহাদ হোসেন (১৮) ও টুটুল হোসেন (২০)। তারা সবাই বন্ধু এবং যদুবয়রা মাধ্যমিক বিদ্যালয় থেকে এবার এসএসসি পরীক্ষা দিয়েছেন।

স্থানীয়দের ভাষ্য, ঈদ উপলক্ষে ঘুরতে বের হয়েছিলেন তিন বন্ধু। তারা একটি অ্যাপাচি ফোরভি মোটরসাইকেলে করে যদুবয়রা সেতু থেকে জয়বাংলা বাজারের দিকে যাচ্ছিলেন। পথে অতিরিক্ত গতির কারণে মোটরসাইকেলটি নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের আইলাইনারে সজোরে ধাক্কা দেয়। এতে তিনজনই ছিটকে পড়ে গুরুতর আহত হন। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে কুমারখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য তাদের কুষ্টিয়া জেনারেল হাসপাতালে পাঠানো হয়।

প্রত্যক্ষদর্শী মো. সাইদুল জানান, মোটরসাইকেলটির গতি ঘণ্টায় ৮০ থেকে ৯০ কিলোমিটারের মতো ছিল। মোড় ঘোরার সময় নিয়ন্ত্রণ হারিয়েই দুর্ঘটনাটি ঘটে।

আহত ফরহাদ হোসেন বলেন, ঈদে একটু ঘুরতে বের হয়েছিলাম। গাড়ির গতি বেশি ছিল। মোড় নিতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে খুঁটির সঙ্গে ধাক্কা লাগে।

কুমারখালী থানার পরিদর্শক (তদন্ত) আমিরুল ইসলাম বলেন, নিয়ন্ত্রণ হারিয়ে আইলাইনারে ধাক্কা লেগে এ দুর্ঘটনা ঘটেছে। তিনি অপ্রাপ্তবয়স্কদের হাতে মোটরসাইকেল না দেওয়ার এবং সড়কে সতর্কভাবে যান চালানোর আহ্বান জানান।

২ জেলায় আরও তিনজন নিহত

দিনাজপুরের ঘোড়াঘাট উপজেলায় মহাসড়কে দাঁড়িয়ে থাকা একটি ট্রাকের পেছনে সিএনজিচালিত অটোরিকশার ধাক্কায় দুই শিশু নিহত হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন ওই দুই শিশুর মায়েরা।

বৃহস্পতিবার ভোর সাড়ে পাঁচটার দিকে উপজেলার কানাগাড়ি বাজার এলাকায় দিনাজপুর-গোবিন্দগঞ্জ আঞ্চলিক মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।

নিহত শিশুরা হলো জয়পুরহাটের পাঁচবিবি উপজেলার রশিদপুর গ্রামের শামসুল হক ও দুলালী বেগম দম্পতির ছেলে মো. আবদুল্লাহ (৪) এবং দিনাজপুরের হাকিমপুর উপজেলার আলিহাট ইউনিয়নের বারো আরিয়া গ্রামের আল আমিন ও ফরিদা বেগম দম্পতির মেয়ে আরিফা খাতুন (৪)।

দুর্ঘটনায় আহত দুলালী বেগম (২৫) ও ফরিদা বেগম (২০) দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন।

ঘোড়াঘাট থানার ওসি শহিদুল ইসলাম বলেন, দুর্ঘটনার পর ট্রাকচালক পালিয়ে গেছেন। পরিবারের আবেদনের পরিপ্রেক্ষিতে ময়নাতদন্ত ছাড়াই দুই শিশুর মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে।

এ ছাড়া মাদারীপুরের শিবচরে বাস থেকে ছিটকে পড়ে সাত্তার হাওলাদার (৫৫) নামের এক ব্যক্তি নিহত হয়েছেন। বৃহস্পতিবার দুপুরে ঢাকা-ভাঙ্গা এক্সপ্রেসওয়ের পদ্মা সেতুসংলগ্ন সীমানা এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত সাত্তার হাওলাদারের বাড়ি ফরিদপুরের সদরপুরে।

শিবচর হাইওয়ে পুলিশ জানায়, ভাঙ্গা থেকে ঢাকার উদ্দেশে ছেড়ে আসা প্রচেষ্টা পরিবহনের একটি বাসে করে ঢাকা যাচ্ছিলেন সাত্তার হাওলাদার। বাসের সামনের দিকে (ইঞ্জিন কভার) বসে ছিলেন তিনি। বাসটি পাঁচ্চর পার হয়ে সীমানা এলাকায় গেলে হঠাৎ ব্রেক কষেন চালক। এ সময় সাত্তার বাসের দরজা দিয়ে বাইরে ছিটকে পড়ে যান। পরে গুরুতর আহত অবস্থায় তাঁকে শিবচর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

শিবচর হাইওয়ে থানার ওসি মো. মিজানুর রহমান বলেন, বাসটি হঠাৎ জোরে ব্রেক করলে নিয়ন্ত্রণ হারিয়ে খোলা দরজা দিয়ে বাইরে পড়ে গিয়ে লোকটির মৃত্যু হয়। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। এ বিষয়ে আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন।

গাইবান্ধায় দুইজন নিহত

গাইবান্ধার পলাশবাড়ী উপজেলার পৌরশহরের রাইগ্রাম এলাকায় যাত্রীবাহী বাসচাপায় ব্যাটারিচালিত অটোরিকশার যাত্রী ছাত্রলীগ নেতাসহ দুজন নিহত হয়েছেন। এ ঘটনায় গুরুতর আহত হয়েছেন আরও এক যুবক। বুধবার রাত পৌনে ১টার দিকে রংপুর-ঢাকা মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন পলাশবাড়ী সরকারি কলেজ ছাত্রলীগের আহ্বায়ক পৌরশহরের পশ্চিম গোয়ালপাড়া গ্রামের সেরাজুল ইসলামের ছেলে হাসান আলী প্রধান (২৬) ও একই গ্রামের কফিল উদ্দিনের ছেলে অটোরিকশাচালক সিদ্দিক আলী (৩৫)। গুরুতর আহত যুবকের নাম মারুফ প্রধান (১৮)। তিনি পলাশবাড়ী পৌর শহরের বাসিন্দা।

গোবিন্দগঞ্জ হাইওয়ে থানার উপ-পরিদর্শক (এসআই) ফারুক জানান, রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে নিহত দুই যুবকের ময়নাতদন্ত অনুষ্ঠিত হয়েছে। পরে আইনি প্রক্রিয়া শেষে লাশ দুটি তাদের স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।

চট্টগ্রামে বাস-মাহিন্দ্রা সংঘর্ষে নিহত ৩

ঈদের রাতে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের ভেল্লাপাড়া ব্রিজের পশ্চিম অংশে ক্রসিং টাওয়ার এলাকায় যাত্রীবাহী বাস ও মাহিন্দ্রার (থ্রি-হুইলার) মুখোমুখি সংঘর্ষে তিনজন নিহত হয়েছেন। এতে আহত হয়েছেন আরও অন্তত ৩০ জন। বৃহস্পতিবার রাত ৯টার দিকে এ দুর্ঘটনা ঘটে। আহতদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে। দুর্ঘটনার পর মহাসড়কে সাময়িকভাবে যান চলাচল বন্ধ হয়ে যায়।

হাইওয়ে পুলিশ বাস ও মাহিন্দ্রা জব্দ করেছে। এ বিষয়ে আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে বলে জানিয়েছেন পটিয়া হাইওয়ে পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হারুনুর রশিদ।

গজারিয়ায় অবৈধ গ্যাস সংযোগ নিয়ে চলছে চুনা কারখানা

ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক সংলগ্ন মুন্সীগঞ্জের গজারিয়া উপজেলার ভাটেরচর নতুন রাস্তা এলাকায় অবৈধ গ্যাস সংযোগ নিয়ে দীর্ঘদিন ধরে একটি চুনা কারখানা পরিচালনার অভিযোগ উঠেছে।

এতে সরকার বিপুল পরিমাণ রাজস্ব হারাচ্ছে বলে স্থানীয়দের দাবি। অভিযোগ রয়েছে, প্রশাসন ও তিতাস গ্যাস কর্তৃপক্ষকে একাধিকবার জানানো হলেও এখন পর্যন্ত কার্যকর কোনো ব্যবস্থা নেওয়া হয়নি।

বৃহস্পতিবার (২৮ মে) রাত ৮টার দিকে সরেজমিনে গিয়ে দেখা যায়, মহাসড়কের পাশে গড়ে ওঠা চুনা কারখানাটিতে রাতের আঁধারেও জ্বলছে আগুন। স্থানীয়দের দাবি, তিতাস গ্যাসের পাইপলাইন থেকে অবৈধ সংযোগ নিয়ে কারখানাটি পরিচালিত হচ্ছে।
নাম প্রকাশে অনিচ্ছুক স্থানীয় কয়েকজন জানান, ভাটেরচর এলাকার কতিপয় ব্যক্তি  রাজনৈতিক পরিচয় ব্যবহার করে দীর্ঘদিন ধরে কারখানাটি চালিয়ে আসছেন। তারা নিজেদের বিএনপির নেতা পরিচয় দিয়ে প্রশাসনসহ সংশ্লিষ্ট বিভিন্ন পক্ষকে ম্যানেজ করেই অবৈধ গ্যাস সংযোগের মাধ্যমে কারখানা পরিচালনা করছেন বলে অভিযোগ করেন স্থানীয়রা।
স্থানীয়রা জানান, গভীর রাত পর্যন্ত কারখানায় আগুন জ্বালিয়ে চুনা পোড়ানো হয়। এতে আশপাশের এলাকায় ধোঁয়া ও তাপ ছড়িয়ে পরিবেশের মারাত্মক ক্ষতি হচ্ছে। একই সঙ্গে অবৈধ গ্যাস ব্যবহারের কারণে সরকার হারাচ্ছে বিপুল রাজস্ব। তারা ক্ষোভ প্রকাশ করে বলেন, প্রশাসন ও তিতাস কর্তৃপক্ষকে একাধিকবার জানানো হলেও রহস্যজনক কারণে কোনো ব্যবস্থা নেওয়া হচ্ছে না। ফলে দিন দিন আরও বেপরোয়া হয়ে উঠছে কারখানার মালিকপক্ষ। তবে এ বিষয়ে অভিযুক্তদের বক্তব্য পাওয়া যায়নি।
এ ব্যাপারে তিতাস গ্যাস কর্তৃপক্ষ ও স্থানীয় প্রশাসনের সংশ্লিষ্ট কর্মকর্তাদের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তাৎক্ষণিক ভাবে তাদের বক্তব্য পাওয়া যায়নি।

সিরাজগঞ্জে সমবয়সী বন্ধুর ছুরিকাঘাতে যুবক খুন

সিরাজগঞ্জে তুচ্ছ ঘটনায় পূর্ব বিরোধকে কেন্দ্র করে সমবয়সী বন্ধুর হামলায় শাকিল (২৫) নামে এক যুবক নিহত হয়েছে।

শুক্রবার (২৮ মে) সন্ধ্যায় সদর উপজেলার ছোনগাছা ইউনিয়নের ভুরভুরিয়া গ্রামে এ ঘটনা ঘটে। নিহত শাকিল ভুরভুরিয়া গ্রামের আব্দুর রাজ্জাকের ছেলে।

সিরাজগঞ্জ সদর থানার ওসি মো. রাকিবুল ইসলাম বলেন, নিহত শাকিলের সঙ্গে তার সমবয়সী এক যুবকের কোন একটা বিষয় নিয়ে আগে থেকেই দ্বন্দ্ব ছিল। এর আগেও তাদের মধ্যে হাতাহাতির ঘটনা ঘটে।

আজকে আবারও তাদের মধ্যে হাতাহাতির এক পর্যায়ে শাকিলের ঘারে চাকু মেরে পালিয়ে গেছে ওই যুবক। গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে সিরাজগঞ্জ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসলে চিকিতসক তাকে মৃত ঘোষণা করেন।

তদন্তের সার্থে হামলাকারী যুবকের নাম প্রকাশ করেন নি ওসি।

তিনি বলেন, খবর পেয়ে হাসপাতাল ও ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তে পাঠানো হয়েছে।

সড়ক দুর্ঘটনায় ছাত্রলীগ নেতাসহ নিহত ২

গাইবান্ধার পলাশবাড়ীতে যাত্রীবাহী বাসের চাপায় ব্যাটারিচালিত অটোরিকশার যাত্রী এক ছাত্রলীগ নেতাসহ দুজন নিহত হয়েছেন। এ ঘটনায় আরও এক তরুণ গুরুতর আহত হয়েছেন।

নিহতরা হলেন- পলাশবাড়ী পৌর শহরের পশ্চিম গোয়ালপাড়া গ্রামের সেরাজুল ইসলামের ছেলে হাসান আলী প্রধান (২৬)। তিনি পলাশবাড়ী সরকারি কলেজ ছাত্রলীগের আহ্বায়ক ছিলেন। অপর নিহত ব্যক্তি হলেন একই গ্রামের কফিল উদ্দিনের ছেলে সিদ্দিক উদ্দিন (৩৫)। পেশায় তিনি অটোরিকশাচালক ছিলেন।

এছাড়া এই দুর্ঘটনায় গুরুতর আহত মারুফ প্রধান (১৮) নামের এক তরুণকে আশঙ্কাজনক অবস্থায় উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়েছে। তিনিও একই পৌর শহরের বাসিন্দা।

গোবিন্দগঞ্জ হাইওয়ে থানার উপপরিদর্শক (এসআই) ফারুক হোসেন বৃহস্পতিবার (২৮ মে) দুপুরে দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন। এর আগে বুধবার (২৭ মে) দিবাগত রাত পৌনে ১টার দিকে ঢাকা-রংপুর মহাসড়কে পলাশবাড়ী পৌর শহরের রাইগ্রাম এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, রাতে অটোরিকশাযোগে তারা পলাশবাড়ী শহরের দিকে আসছিলেন। পথিমধ্যে রাইগ্রাম এলাকায় পৌঁছালে ঢাকা-রংপুর মহাসড়কে অজ্ঞাত একটি দ্রুতগতির যানবাহন অটোরিকশাটিকে চাপা দিয়ে পালিয়ে যায়। এতে অটোরিকশাটি দুমড়ে-মুচড়ে গিয়ে চালকসহ গাড়িতে থাকা তিনজনেই গুরুতর আহত হন। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে দ্রুত পলাশবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে অবস্থার অবনতি হলে রাতেই তাদের রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় ভোরের দিকে হাসান আলী এবং দুপুরে সিদ্দিক উদ্দিন মারা যান।

গোবিন্দগঞ্জ হাইওয়ে থানার উপপরিদর্শক (এসআই) ফারুক জানান, রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে নিহত দুজনের ময়নাতদন্ত সম্পন্ন হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে। ঘাতক গাড়িটি শনাক্তের চেষ্টা চলছে।

জায়েদ-সাকিব একসঙ্গে, পেছনের গল্প কী?

শোবিজ ও খেলার মাঠে দুই অঙ্গনেই হঠাৎ আলোচনায় একটি ছবি ও দুটি নাম। এক ফ্রেমে হাস্যোজ্জ্বল ক্রিকেটার সাকিব আল হাসান ও চিত্রনায়ক জায়েদ খান।

চব্বিশের অভ্যুত্থানের পর বেকায়দায় সাকিব। হত্যা ও দুর্নীতিসহ বেশ কয়েকটি মামলার আসামি হয়েছেন তিনি। হাসিনা সরকারের পতনের সময় থেকেই দেশে ফিরছেন না। দেশের জার্সিতে মাঠেও নামা হচ্ছে না তার।

তবে কবে ও কোথায় দেখা হলো জায়েদ খানের সঙ্গে। উপলক্ষ্য কী?

জানা গেছে, সদূর যুক্তরাষ্ট্রে কোনো এক ঈদ আয়োজনে দেখা হয় দুজনের। একফ্রেমে বাঁধা পড়েন।

সামাজিক যোগাযোগমাধ্যমে সে মুহূর্ত শেয়ার করেছেন জায়েদ খান নিজেই। ছবিতে দেখা যায়, হাস্যোজ্জ্বল পরিবেশে সময় কাটাচ্ছেন জায়েদ ও সাকিব। দেশের বাইরে অবস্থান করলেও উৎসবের আমেজে ছিল বাংলাদেশি সংস্কৃতির ছোঁয়া।

অনুভূতি প্রকাশ করে জায়েদ খান বলেন, ‘ঈদ মানেই আনন্দ, ভালোবাসা আর একে অপরের পাশে থাকা। দেশ থেকে দূরে থাকলেও হৃদয়ে বাংলাদেশ সবসময় থাকে। আমি চাই সবাই ভেদাভেদ ভুলে সুন্দরভাবে ঈদের আনন্দ ভাগাভাগি করুক।’

তিনি আরও বলেন, ‘প্রবাসে থাকা বাংলাদেশিরা সবসময় দেশের সংস্কৃতি ও ঐতিহ্য ধরে রাখার চেষ্টা করেন। এই ভালোবাসাই আমাদের সবচেয়ে বড় শক্তি।’

এদিকে জানা গেছে ‘ইমিগ্রেন্ট ডায়েরিজ’-এর দ্বিতীয় পর্ব নিয়ে ফিরেছেন জায়েদ খান।

কোরবানিতে অপ্রশিক্ষিত কসাইদের দুর্ভোগ, আহত ৩০

ঈদুল আজহায় কোরবানির পশু জবাই করতে গিয়ে অভিজ্ঞতা না থাকা সত্ত্বেও একদিনের জন্য কসাই সেজে অংশ নেওয়ায় নোয়াখালীতে ৬ ঘণ্টায় ৩০ জন আহত হওয়ার খবর পাওয়া গেছে।

বৃহস্পতিবার (২৮ মে) সকাল ১০টা থেকে বিকাল ৪টা পর্যন্ত আহত ব্যক্তিরা নোয়াখালী ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে চিকিৎসা নেন।

জেলা শহরসহ বিভিন্ন এলাকায় কোরবানির পশু জবাইয়ের সময় এ সব দুর্ঘটনা ঘটে। অধিকাংশই ছুরি ফসকে, পশুর ধাক্কায় পড়ে গিয়ে বা অসাবধানতাবশত আহত হন।

হাসপাতালে আসা এক রোগী মাজহার রাকিব জানান, ঈদের দিনে অনেকেই নিজেরাই কোরবানির পশু জবাই ও মাংস কাটার কাজে নেমে পড়েন। এতে দুর্ঘটনার সংখ্যা বেড়ে যায় এবং হাসপাতালে ভিড় তৈরি হয়।

ইমার্জেন্সি মেডিক্যাল অফিসার ডা. রানা চৌধুরী বলেন, ঈদের মাত্র কয়েক ঘণ্টার মধ্যে ৩০ জন আহত অবস্থায় হাসপাতালে এসেছেন। তাদের মধ্যে হাত কাটা, পা কাটা এবং ছুরি ফসকে আহত হওয়ার ঘটনা বেশি।

তিনি আরও জানান, আহতদের বেশিরভাগই তরুণ ও মাঝবয়সি, যারা সাধারণত পেশাদার কসাই নন। পারিবারিক ও সামাজিক দায়িত্ববোধ থেকে কোরবানির কাজে অংশ নিতে গিয়ে তারা দুর্ঘটনায় পড়েছেন।

চিকিৎসকদের মতে, কোরবানির সময় সতর্কতা ও অভিজ্ঞতার অভাবে এমন দুর্ঘটনা প্রতি বছরই ঘটছে।

শাল্লার সংঘর্ষে আহত নারী মারা গেছেন, নিহত ২ জন

সুনামগঞ্জের শাল্লা উপজেলার ৪ নম্বর শাল্লা ইউনিয়নের ইছাকপুর গ্রামে দুপক্ষের সংঘর্ষে গুরুতর আহত আহেরা বেগম (৪৫) নামের এক নারী চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। আশঙ্কাজনক অবস্থায় তাকে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

শাল্লা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রোকিবুজ্জামান ওই নারীর মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। এ নিয়ে এই সংঘর্ষের ঘটনায় নিহতের সংখ্যা বেড়ে দুজনে দাঁড়াল।

এর আগে গত মঙ্গলবার দুপুরে ইছাকপুর গ্রামে দুপক্ষের মধ্যে এই রক্তক্ষয়ী সংঘর্ষের ঘটনা ঘটে। সংঘর্ষ চলাকালে পায়েল মিয়া নামে এক যুবক টেঁটাবিদ্ধ হয়ে ঘটনাস্থলেই মারা যান। একই সময়ে আহেরা বেগমও টেঁটাবিদ্ধ হয়ে গুরুতর আহত হন। পরে তাকে আশঙ্কাজনক অবস্থায় সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হলে ওই দিন রাতেই তিনি মারা যান।

স্থানীয় সূত্রে জানা গেছে, ইছাকপুর গ্রামে পূর্বশত্রুতার জের ধরে একই গ্রামের সাইদুর রহমান এবং আওয়াল নূর গ্রুপের লোকজনের মধ্যে দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে এই সংঘর্ষের সূত্রপাত হয়। রণক্ষেত্রে রূপ নেওয়া এই সংঘর্ষে ঘটনাস্থলেই একজন নিহত এবং আহেরা বেগমসহ আরও অন্তত ১০ জন আহত হন।

শাল্লা থানার ওসি রোকিবুজ্জামান জানান, নিহত যুবক পায়েল মিয়ার মরদেহ ময়নাতদন্ত শেষে শ্রীহাইল গ্রামের কবরস্থানে দাফন করা হয়েছে। আর চিকিৎসাধীন অবস্থায় মারা যাওয়া নারী আহেরা বেগমের মরদেহ ময়নাতদন্তের জন্য সুনামগঞ্জ সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় এখন পর্যন্ত থানায় কোনো মামলা দায়ের করা হয়নি। এলাকার পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ সতর্ক অবস্থানে রয়েছে।

প্রিয় কারিনাকে হারিয়ে প্রথম ঈদ, আবেগে ভাসলেন কায়সার হামিদ

ঘরে ঘরে চলছে ঈদ আনন্দ। চলছে মাংস কাটাকাটি ও রান্নার ধুম। এমন উৎসবের আমেজের মধ্যেও সাবেক ফুটবলার কায়সার হামিদের ঘরের পরিস্থিতি থমথমে, নীরব। পরিবারে নেই কোনো ঈদ আনন্দ। সেটাই হওয়া স্বাভাবিক। কারণ সদ্য প্রয়াত মেয়ে কারিনা কায়সারকে ছাড়া এবার প্রথম ঈদ কাটাতে হচ্ছে কায়সার পরিবারকে।

মেয়েকে হারিয়ে ঘর ও হৃদয় সবই শূন্য কায়সার হামিদের। আর সেই শূন্যতার কথাই আবেগঘন পোস্টে তুলে ধরেছেন এ সাবেক তারকা ফুটবলার।

সামাজিক যোগাযোগমাধ্যমে মেয়েকে স্মরণ করে কায়সার হামিদ লিখেছেন, ‘কোরবানি ঈদের সময় কারিনা আমার সঙ্গে হাটে যেত। গরু-ছাগল কিনতে খুব পছন্দ করত। কিন্তু গরুর কাছাকাছি যেতে ভয় পেত ভীষণ। গাড়ির ভেতর থেকেই হাট দেখত, কেনাবেচা উপভোগ করত।’

মেয়ের অনুপস্থিতিতে এবার ঈদে মন বসছে না বলে জানান তিনি।

পোস্টে কায়সার হামিদ লেখেন, ‘এবার আমি হাটে যাওয়ার তাগিদটাই পাচ্ছিলাম না। কিন্তু যেতে হবে, তাই যাওয়া। কারিনার সঙ্গে গাড়িতে ঘোরাঘুরির স্মৃতি খুব মনে পড়ছে।’

মেয়ের আত্মার শান্তি কামনা করে তিনি লেখেন, ‘এখন তো তুমি সব ভয়ভীতির ঊর্ধ্বে। আমরা কেউ তোমাকে ছাড়া ভালো নেই। আল্লাহ তোমাকে শান্তিতে রাখুক, খুব ভালো রাখুক—এই শুভকামনা করছি, আমিন।’

গত ১৫ মে ভারতে চিকিৎসাধীন অবস্থায় মারা যান কারিনা কায়সার। তিনি ছিলেন কনটেন্ট ক্রিয়েটর ও অভিনেত্রী। দীর্ঘদিন ধরে লিভারজনিত জটিলতায় ভুগছিলেন কারিনা।

হামে আবারও প্রাণহানি, ৫ শিশুর মৃত্যু

সারাদেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও ৫ শিশুর মৃত্যু হয়েছে। একই সময়ে সন্দেহভাজন হাম নিয়ে দেশের বিভিন্ন হাসপাতালে নতুন করে ভর্তি হয়েছেন ৮২৬ জন রোগী।

বৃহস্পতিবার (২৮ মে) স্বাস্থ্য অধিদপ্তরের কন্ট্রোল রুম থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, চলতি বছরের ১৫ মার্চ থেকে ২৮ মে পর্যন্ত দেশজুড়ে মোট সন্দেহভাজন হাম রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ৬৭ হাজার ৯০৫ জনে। এরমধ্যে ল্যাব টেস্ট ও চিকিৎসকের মাধ্যমে নিশ্চিত হওয়া হাম রোগীর সংখ্যা ৮ হাজার ৮৮৫ জন। গত ২৪ ঘণ্টায় নতুন করে ৫১ জনের শরীরে হামের সংক্রমণ নিশ্চিত হওয়া গেছে।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, গত ১৫ মার্চ থেকে ২৮ মে পর্যন্ত সন্দেহজনক হামে আক্রান্ত হয়ে মোট ৪৭৭ জন রোগীর মৃত্যু হয়েছে। তবে এরমধ্যে ল্যাব পরীক্ষার মাধ্যমে ৮৮ জনের মৃত্যু হামের কারণেই হয়েছে বলে নিশ্চিত হওয়া গেছে। বাকিদের মৃত্যুর পেছনে হামের স্পষ্ট উপসর্গ ছিল। অবশ্য গত ২৪ ঘণ্টায় ল্যাব টেস্টে নিশ্চিত হওয়া হামে নতুন কোনো মৃত্যুর ঘটনা ঘটেনি।

স্বাস্থ্য অধিদপ্তর জানায়, গত ১৫ মার্চ থেকে ২৮ মে পর্যন্ত হামের উপসর্গ নিয়ে সারাদেশে মোট ৫৪ হাজার ১৮২ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। এরমধ্যে যথাযথ চিকিৎসা শেষে সুস্থ হয়ে হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন ৫০ হাজার ৯২৬ জন। বর্তমানে বাকি রোগীরা দেশের বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

বিশ্ববাজারে স্বর্ণের দাম নিম্নমুখী

ইরানের ওপর যুক্তরাষ্ট্রের হামলা, শক্তিশালী মার্কিন ডলার এবং তেলের দাম বাড়ার কারণে আন্তর্জাতিক বাজারে স্বর্ণের দাম দুই মাসের মধ্যে সর্বনিম্ন পর্যায়ে নেমে এসেছে। এতে মুদ্রাস্ফীতি নিয়ে উদ্বেগ ও সুদের হার নিয়ে অনিশ্চয়তাও জোরালো হয়েছে। একইসঙ্গে রুপা, প্লাটিনাম ও প্যালাডিয়ামের দামেও উল্লেখযোগ্য পতন দেখা গেছে।

বৃহস্পতিবার (২৮ মে) বার্তাসংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে বলা হয়েছে, স্পট মার্কেটে সোনার দাম ১ দশমিক ৭ শতাংশ কমে প্রতি আউন্স ৪ হাজার ৩৮০ দশমিক ৬২ ডলারে দাঁড়িয়েছে। এর আগে দিনের শুরুতে দাম ২৬ মার্চের পর সর্বনিম্ন পর্যায়ে নেমে যায়।

জুনে ডেলিভারির জন্য মার্কিন স্বর্ণের ফিউচার ১ দশমিক ৬ শতাংশ কমে ৪ হাজার ৩৭৭ দশমিক ১০ ডলারে নেমেছে। মূলত ডলার এক সপ্তাহের সর্বোচ্চ পর্যায়ে পৌঁছানোয় অন্যান্য মুদ্রার বিনিয়োগকারীদের জন্য ডলার-মূল্যের সোনা আরও ব্যয়বহুল হয়ে উঠেছে।

অন্য মূল্যবান ধাতুর বাজারেও একই চিত্র দেখা গেছে। স্পট মার্কেটে রুপার দাম ৩ শতাংশ কমে প্রতি আউন্স ৭২ দশমিক ৩৭ ডলারে নেমেছে। প্লাটিনামের দাম ১ দশমিক ৪ শতাংশ কমে ১ হাজার ৮৯০ দশমিক ৮১ ডলারে দাঁড়িয়েছে, যা প্রায় এক মাসের মধ্যে সর্বনিম্ন। এছাড়া প্যালাডিয়ামের দাম ১ দশমিক ৯ শতাংশ কমে প্রতি আউন্স ১ হাজার ৩৬৪ দশমিক ২৬ ডলারে নেমে এসেছে।

স্টোনএক্সের সিনিয়র বিশ্লেষক ম্যাট সিম্পসন বলেন, শান্তিচুক্তি নিয়ে একাধিকবার আশার কথা শোনা গেলেও তা বাস্তবে এগোয়নি। ফলে মার্কিন ডলারের চাহিদা শক্তিশালী থাকছে এবং এতে স্বর্ণের ওপর চাপ বাড়ছে।

ট্রাম্প হরমুজ প্রণালিতে জাহাজ চলাচল পুনরায় চালুর বিষয়ে ইরানের দেওয়া তথ্য নাকচ করে। এর কয়েক ঘণ্টা পরই যুক্তরাষ্ট্র নতুন হামলা চালায়।

3 thoughts on “সিরাজদিখানে ৩ আওয়ামী লীগ নেতা গ্রেপ্তার

কমেন্ট লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার তথ্য গুলো সংরক্ষণ করে রাখুন

লেখক সম্পর্কে তথ্য

জনপ্রিয় সংবাদ

অদম্য পলি রানী: পা দিয়ে লিখেই দিচ্ছে এইচএসসি পরীক্ষা

সিরাজদিখানে ৩ আওয়ামী লীগ নেতা গ্রেপ্তার

আপডেট টাইম : ০৮:২১:৪৩ অপরাহ্ন, রবিবার, ৩১ মে ২০২৬