সিরাজগঞ্জ , রবিবার, ১০ মে ২০২৬
সংবাদ শিরোনাম ::
Logo নিকলীতে মাদকবিরোধী অভিযানে আটক স্বামী-স্ত্রী Logo বিদ্যুৎমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকুর ৭৬তম জন্মদিন আজ Logo আইনজীবী আলিফ হত্যা মামলা: চিন্ময় দাশকে জামিন দেননি হাইকোর্ট Logo বিনামূল্যে বিদ্যুৎ ও মাদকমুক্ত তামিলনাড়ুর প্রতিশ্রুতি বিজয়ের Logo রায়গঞ্জে গরু চুরি রোধে ‘বাঁশ ব্যারিয়ার: ব্যতিক্রমী উদ্যোগে খামারিদের স্বস্তি  Logo কোটি টাকার হেরোইনসহ নারী মাদক কারবারি গ্রেপ্তার Logo রায়গঞ্জে ব্র্যাক সিড অ্যান্ড অ্যাগ্রো এন্টারপ্রাইজের উদ্যোগে ধানের অধিক ফলন নিশ্চিতে প্রশিক্ষণ কর্মশালা Logo রায়গঞ্জে ঝুঁকিপূর্ণ ব্রিজ, লাল নিশানায় চলছে সতর্কতা Logo কামারখন্দে সড়ক দুর্ঘটনায় বুদ্ধি প্রতিবন্ধী যুবকের মৃত্যু Logo শপথ নিয়ে আনুষ্ঠানিকভাবে তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী হলেন বিজয়

সুষ্ঠু পরিবেশে ভোটাধিকার নিশ্চিত করতে দুর্গম চরাঞ্চলে জামালপুর জেলা পুলিশ ‎

‎জামালপুরের ইসলামপুর উপজেলায় আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে বেলগাছা ইউনিয়নের দুর্গম চরাঞ্চলের ভোটকেন্দ্রসমূহ পরিদর্শন করেছেন জামালপুর জেলার পুলিশ সুপার ড. চৌধুরী মো. যাবের সাদেক।

‎সোমবার (১২ জানুয়ারি) দিনব্যাপী বেলগাছা ইউনিয়নের চরাঞ্চলের একাধিক ভোটকেন্দ্র সরেজমিনে পরিদর্শন করেন। এ সময় অতিগুরুত্বপূর্ণ ও দুর্গম এসব ভোটকেন্দ্রে সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে প্রয়োজনীয় সব ধরনের ব্যবস্থা গ্রহণের ওপর গুরুত্বারোপ করেন পুলিশ সুপার।

‎পরিদর্শনকালে তিনি সংশ্লিষ্ট পুলিশ কর্মকর্তাদের নির্দেশনা প্রদান করে বলেন, ভোটাররা যেন নির্বিঘ্নে, শান্তিপূর্ণ ও নিরাপদ পরিবেশে তাদের ভোটাধিকার প্রয়োগ করতে পারেন, সে বিষয়টি সর্বোচ্চ গুরুত্ব দিয়ে নিশ্চিত করতে হবে।

‎এ সময় তার সঙ্গে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার সোহেল মাহমুদ (পিপিএম), ইসলামপুর সার্কেলের সহকারী পুলিশ সুপার (এএসপি) মো. ইমরুল হাসান, ইসলামপুর থানার অফিসার ইনচার্জ আব্দুল কাইয়ুমসহ বিভিন্ন পদমর্যাদার পুলিশ কর্মকর্তা ও সদস্যবৃন্দ।

‎পরিদর্শন শেষে পুলিশ সুপার মন্নিয়া উচ্চ বিদ্যালয়ের শিক্ষকবৃন্দ ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের সঙ্গে মতবিনিময় করেন। তিনি আসন্ন জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট সুষ্ঠু, শান্তিপূর্ণ ও নিরাপদভাবে সম্পন্ন করতে সকলের সক্রিয় অংশগ্রহণ ও সার্বিক সহযোগিতা কামনা করেন।

কমেন্ট লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার তথ্য গুলো সংরক্ষণ করে রাখুন

লেখক সম্পর্কে তথ্য

জনপ্রিয় সংবাদ

নিকলীতে মাদকবিরোধী অভিযানে আটক স্বামী-স্ত্রী

সুষ্ঠু পরিবেশে ভোটাধিকার নিশ্চিত করতে দুর্গম চরাঞ্চলে জামালপুর জেলা পুলিশ ‎

আপডেট টাইম : ০৫:৩৯:৪১ অপরাহ্ন, মঙ্গলবার, ১৩ জানুয়ারী ২০২৬