সিরাজগঞ্জ , শুক্রবার, ০৩ জুলাই ২০২৬
সংবাদ শিরোনাম ::

“সেই পাখিটি ছিল”

মোঃ শিবলী নোমান

মোঃ শিবলী নোমান

বেদনায় বুক ভারী হলে
বোঝে আকাশের তারা।
ঘুম হয়না রাতে বেলায়
চোখে অশ্রু ধারা।

ঘুম ভাঙ্গলেই তার মুখটি
চোখের সামনে ভাসে।
লুকিয়ে লুকিয়ে মনের ঘরে
এখনো সে আসে।

সে থাকলে মনের ঘরটা
থাকতো জ্বলে আলো।
সে বিনে হৃদয় এখন
ঘন অন্ধকার কালো।

রাত জাগা পাখির মতো
আমিও জেগে থাকি।
মনে মনে তাকে আমি
কত নামেই ডাকি।

গভীর রাতে মনটা আমার
শুধুই তাকে খোঁজে।
চাঁদ ছাড়া আমার কষ্ট
আর কেউনা বোঝে।

মনের খাঁচায় শুধুই কিন্তু
সেই পাখিটি ছিল।
খাঁচা ছেড়ে পাখিটি কেন
হঠাৎ চলে গেল।

কমেন্ট লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার তথ্য গুলো সংরক্ষণ করে রাখুন

লেখক সম্পর্কে তথ্য

জনপ্রিয় সংবাদ

অদম্য পলি রানী: পা দিয়ে লিখেই দিচ্ছে এইচএসসি পরীক্ষা

“সেই পাখিটি ছিল”

আপডেট টাইম : ১২:২৪:৫৭ অপরাহ্ন, শনিবার, ৪ এপ্রিল ২০২৬

মোঃ শিবলী নোমান

বেদনায় বুক ভারী হলে
বোঝে আকাশের তারা।
ঘুম হয়না রাতে বেলায়
চোখে অশ্রু ধারা।

ঘুম ভাঙ্গলেই তার মুখটি
চোখের সামনে ভাসে।
লুকিয়ে লুকিয়ে মনের ঘরে
এখনো সে আসে।

সে থাকলে মনের ঘরটা
থাকতো জ্বলে আলো।
সে বিনে হৃদয় এখন
ঘন অন্ধকার কালো।

রাত জাগা পাখির মতো
আমিও জেগে থাকি।
মনে মনে তাকে আমি
কত নামেই ডাকি।

গভীর রাতে মনটা আমার
শুধুই তাকে খোঁজে।
চাঁদ ছাড়া আমার কষ্ট
আর কেউনা বোঝে।

মনের খাঁচায় শুধুই কিন্তু
সেই পাখিটি ছিল।
খাঁচা ছেড়ে পাখিটি কেন
হঠাৎ চলে গেল।