সিরাজগঞ্জ , শুক্রবার, ০৮ মে ২০২৬
সংবাদ শিরোনাম ::
Logo মমতাকে অব্যাহতি দিয়ে ভেঙে দেওয়া হলো পশ্চিমবঙ্গের মন্ত্রিসভা Logo কবিগুরুর জন্মবার্ষিকী উদযাপনে প্রস্তুত শাহজাদপুরের কাছারিবাড়ি Logo নিকার অনুমোদন: ভূল্লী উপজেলা গঠনে জনসাধারণের উচ্ছ্বাস Logo ধর্ষণ মামলায় নির্দোষ ইমাম জেলে, ডিএনএ পরীক্ষায় বেরিয়ে এলো আসল তথ্য Logo অবৈধভাবে গড়ে উঠা স্থাপনা দখলমুক্ত হবে: পানি সম্পদ মন্ত্রী Logo বিদ্যুৎ মূল্যবৃদ্ধি নিয়ে এখনো চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি: বিদ্যুৎমন্ত্রী Logo  বৈদ্যুতিক সরঞ্জাম ও ট্রান্সফরমার চোর চক্রের ৯ সদস্য গ্রেফতার Logo মাদক সেবনের দায়ে কারাদণ্ড, কলেজ ছাত্রদল সভাপতি বহিষ্কার Logo মাসুদ উদ্দিনকে জুলাই হত্যা মামলায় গ্রেপ্তার দেখিয়েছেন ট্রাইব্যুনাল Logo ইসরায়েলকে হুমকি দিলে কঠিন পরিণতি: নেতানিয়াহুর হুঁশিয়ারি

সেনবাগে অবৈধ দুই ইটভাটা গুড়িয়ে দিয়ে ৫ লাখ টাকা জরিমানা

নোয়াখালীর সেনবাগ উপজেলায় লাইসেন্সবিহীন দুই অবৈধ ইটভাটা গুড়িয়ে  এর কার্যক্রম বন্ধ করে দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। সেই সঙ্গে দুই ভাটায় ৫ লাখ টাকা জরিমানাও করা হয়েছে।

মঙ্গলবার (২৫ নভেম্বর) উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শিরিন আক্তারের নেতৃত্বে ফাতেমা ব্রিক ফিল্ড এবং ভাইভাই ব্রিক ফিল্ডে এ অভিযান পরিচালিত হয়। এ সময় ইট প্রস্তুত ও ভাটা স্থাপন আইন ২০১৯ অনুযায়ী যথাক্রমে ৩ লাখ ও ২ লাখ টাকা অর্থদণ্ড প্রদান করা হয়। পাশাপাশি দুটি ভাটার ইট উৎপাদন কার্যক্রম বন্ধ করে দেওয়া হয়।

অভিযানে উপস্থিত ছিলেন—উপজেলা সহকারী কমিশনার (ভূমি) নুর পেয়ারা বেগম, জেলা পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক নুর ইসলাম। সহায়তায় ছিলেন সেনবাগ নো-ক্যাম্পের সেনা সদস্যরা, সেনবাগ থানা পুলিশ এবং দমকল বাহিনীর ফায়ার ফাইটাররা।

অভিযানকালে ভাটাগুলোর প্রস্তুত করা কাঁচা ইট ভেঙে দেওয়া হয় এবং ফায়ার সার্ভিসের মাধ্যমে পানি ছিটিয়ে ভাটার আগুন নির্বাপণ করা হয়।

নির্বাহী ম্যাজিস্ট্রেট শিরিন আক্তার বলেন, “সেনবাগে অসংখ্য অবৈধ ইটভাটা গড়ে উঠেছে। লাইসেন্স, পরিবেশ ছাড়পত্র এবং নির্ধারিত এলাকা ছাড়া এসব ভাটা পরিচালনা করা সম্পূর্ণ অবৈধ। জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।”

অবৈধ ইটভাটা নিয়ে উদ্বেগ:

এদিকে সেনবাগ উপজেলার ৯ ইউনিয়নে প্রায় ৪৫–৫০টি অবৈধ ইটভাটা রয়েছে বলে স্থানীয় সূত্রে জানা গেছে। রাজনৈতিক আশ্রয়-প্রশ্রয় ও প্রশাসনের কিছু অসাধু ব্যক্তিকে ম্যানেজ করে এসব ভাটা বছরের পর বছর ধরে পরিচালিত হচ্ছে।
ফসলি জমির টপসয়েল কেটে নেওয়ায় জমি গভীর হয়ে পড়ছে এবং প্রতিবছর আবাদি জমির পরিমাণ কমছে। এর ফলে উৎপাদন কমে গিয়ে খাদ্য সংকটের শঙ্কা তৈরি হচ্ছে।

ভুক্তভোগীরা অবৈধ ইটভাটার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন।

উল্লেখ্য, গত ২০ নভেম্বর সেনবাগের মেঘনা ব্রিক ফিল্ড নামের আরেকটি অবৈধ ভাটায় অভিযান চালিয়ে একইভাবে কার্যক্রম বন্ধ করে দেয় প্রশাসন।

কমেন্ট লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার তথ্য গুলো সংরক্ষণ করে রাখুন

লেখক সম্পর্কে তথ্য

জনপ্রিয় সংবাদ

মমতাকে অব্যাহতি দিয়ে ভেঙে দেওয়া হলো পশ্চিমবঙ্গের মন্ত্রিসভা

সেনবাগে অবৈধ দুই ইটভাটা গুড়িয়ে দিয়ে ৫ লাখ টাকা জরিমানা

আপডেট টাইম : ১০:৪১:২৩ অপরাহ্ন, মঙ্গলবার, ২৫ নভেম্বর ২০২৫