সিরাজগঞ্জ , বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬

সেনবাগে দুই সন্তানের জননীর গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা

নোয়াখালীর সেনবাগে পারিবারিক কলহের জেরে রুমা আক্তার (৪০) নামে দুই সন্তানের এক জননী গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন বলে অভিযোগ উঠেছে।

বুধবার (১৯ আগস্ট) সকাল সাড়ে ৯টার দিকে উপজেলার ৩ নম্বর ডমুরুয়া ইউনিয়নের হাজারী বাড়িতে এ ঘটনা ঘটে। নিহত রুমা আক্তার ওই এলাকার জাফরের স্ত্রী।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, বুধবার সকালে পরিবারের সদস্যদের অগোচরে নিজ বসতঘরের তীরের সাথে গলায় ফাঁস দেন রুমা আক্তার। পরে পরিবারের লোকজন তাকে ঝুলন্ত অবস্থায় দেখতে পেয়ে পুলিশে খবর দেন।

খবর পেয়ে সেনবাগ থানা পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নোয়াখালী জেনারেল হাসপাতালের মর্গে পাঠায়।

ঘটনার সত্যতা নিশ্চিত করে সেনবাগ থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আবদুর রহিম সরকার জানান, খবর পেয়ে পুলিশ মরদেহ উদ্ধার করে মর্গে পাঠিয়েছে। এ বিষয়ে আইনি ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।

কমেন্ট লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার তথ্য গুলো সংরক্ষণ করে রাখুন

লেখক সম্পর্কে তথ্য

জনপ্রিয় সংবাদ

সেনবাগে দুই সন্তানের জননীর গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা

আপডেট টাইম : ০৫:৫০:৩০ অপরাহ্ন, বুধবার, ১৯ অগাস্ট ২০২৬