নোয়াখালীর সেনবাগে মো. হানিফ (৪০) নামে এক ব্যবসায়ীর গলিত মরদেহ তাঁর নিজ বসতঘর থেকে উদ্ধার করেছে পুলিশ।
নিহত হানিফ উপজেলার বীজবাগ ইউনিয়নের ফকিরের হাট বাজারের ব্যবসায়ী ছিলেন। তিনি ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের রাসু ব্যাপারী বাড়ির বাসিন্দা। স্থানীয়ভাবে তিনি হানিফ প্রকাশ সুমন নামেও পরিচিত ছিলেন।
স্থানীয় সূত্রে জানা গেছে, দীর্ঘ সময় ধরে তাঁর কোনো সাড়াশব্দ না পেয়ে বিষয়টি পুলিশকে জানানো হয়। পরে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তাঁর বসতঘর থেকে গলিত মরদেহ উদ্ধার করে। মরদেহে পচন ধরায় ধারণা করা হচ্ছে, কয়েক দিন আগে তাঁর মৃত্যু হয়ে থাকতে পারে।
তবে তাঁর মৃত্যুর সঠিক কারণ ও মৃত্যুর সময় সম্পর্কে তাৎক্ষণিকভাবে নিশ্চিত হওয়া যায়নি। এ ঘটনায় পুলিশ তদন্ত করছে। পাশাপাশি প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।

মো. ইসমাইল হোসেন, নোয়াখালী ব্যুরো প্রধান। জনতার কণ্ঠ.কম। 



















