সিরাজগঞ্জ , বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬

সোনারগাঁয়ে যুবদল নেতা হত্যা, ৩ দিন পর মামলা

নিহত যুবদল নেতা জহির ফকির।

নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে পূর্বশত্রুতার জেরে যুবদল নেতা জহির ফকির হত্যার ঘটনায় তিন দিন পর ২১ জনের নাম উল্লেখ করে থানায় হত্যা মামলা করা হয়েছে। জহির আড়াইহাজার উপজেলার কালাপাহাড়িয়া ইউনিয়ন যুবদল সভাপতি ও খালিয়ারচর গ্রামের আব্দুল রহমান মাতব্বরের ছেলে।

শনিবার (২৪ অক্টোবর) জহিরের ভাগনে ইসমাইল হোসেন বাদী হয়ে সোনারগাঁ থানায় মামলাটি করেন। মামলায় কালাপাহাড়িয়া ইউনিয়ন ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক শাহরিয়ার কবির রিজভীকে প্রধান আসামি করা হয়েছে। এছাড়া এজাহারে আরও ৮ থেকে ১০ জনকে অজ্ঞাতনামা আসামি করা হয়েছে।

মামলার এজাহার সূত্রে জানা যায়, গত বুধবার রাতে জহির ফকির সোনারগাঁয়ের চরহোগলা গ্রামের নিজের ফার্মেসি বন্ধ করে ভাড়া বাসায় ফিরছিলেন। পথিমধ্যে ১০ থেকে ১৫ জনের একটি সশস্ত্র দল তার পথরোধ করে এলোপাতাড়ি কুপিয়ে হত্যা করে পালিয়ে যায়।

এজাহারে আরও অভিযোগ করা হয়, আসন্ন কালাপাহাড়িয়া ইউনিয়ন পরিষদ নির্বাচনকে কেন্দ্র করে মোবারক হোসেনের সঙ্গে জহির ফকিরের দীর্ঘদিনের বিরোধ চলে আসছিল। এর আগেও মোবারকের অনুসারীরা তার ওপর একাধিকবার হামলা চালিয়েছিল। পূর্ব পরিকল্পিতভাবে আড়াইহাজার থেকে এসে মোবারকের সন্ত্রাসী বাহিনী এই হত্যাকাণ্ড ঘটিয়েছে।

সোনারগাঁ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল বারিক জানান, এ ঘটনায় থানায় নিয়মিত হত্যা মামলা রুজু করা হয়েছে। হত্যাকাণ্ডে জড়িতদের গ্রেপ্তার করতে পুলিশের একাধিক টিম মাঠে কাজ করছে।

কমেন্ট লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার তথ্য গুলো সংরক্ষণ করে রাখুন

লেখক সম্পর্কে তথ্য

জনপ্রিয় সংবাদ

সোনারগাঁয়ে যুবদল নেতা হত্যা, ৩ দিন পর মামলা

আপডেট টাইম : ০২:০৪:৩২ অপরাহ্ন, রবিবার, ২৫ অক্টোবর ২০২৬