সিরাজগঞ্জ , মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬
সংবাদ শিরোনাম ::
Logo উদয়ন স্কুলে যৌন হয়রানির অভিযোগ, ক্লাসে যেতে পারছে না ১০ শিক্ষার্থী Logo নরসিংদীতে শ্রমিকদের উসকানি দিয়ে আন্দোলনে নামিয়েছে একটি অপশক্তি: খায়রুল কবির খোকন Logo অবকাঠামোগত সংকটেও শিক্ষার আলো ছড়াচ্ছে জলঢাকার পাঠানপাড়া উচ্চ বিদ্যালয় Logo টানা চার মাস শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ নির্বাচিত হলেন সদর থানার ওসি রাকিবুল হাসান Logo তিন যুগেও নির্মিত হয়নি সেতু, প্রতিশ্রুতির ভারে নুয়ে পড়েছে সাহেবের চরবাসী Logo হোসেনপুরে ডেঙ্গু পরিস্থিতি নিয়ন্ত্রণে, চিকিৎসায় প্রস্তুত হাসপাতাল Logo টেন্ডার ছাড়াই ভবন নির্মাণ শুরু চেয়ারম্যানের, বন্ধ করলেন ইউএনও Logo ‘ঘাড় থেকে মাথা সরিয়ে দেব’, বিএনপি নেতাকে হুঁশিয়ারি স্বেচ্ছাসেবক দল সভাপতির Logo নওগাঁ কারা হেফাজতে থাকা বগুড়ার আওয়ামী লীগ নেতার মৃত্যু Logo ডেঙ্গুতে নতুন করে ৬ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজার ১০ জন

সৌদির আকাশ প্রতিরক্ষায় ভেস্তে গেল হুতিদের ক্ষেপণাস্ত্র-ড্রোন হামলা

প্রতীকী ছবি: ইয়েমেন অনলাইন

ইয়েমেনের হুতি বিদ্রোহীদের ছোড়া ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা প্রতিহত করে ধ্বংস করার দাবি করেছে সৌদি নেতৃত্বাধীন জোট। মঙ্গলবার জোটটি জানায়, সৌদি আরবের দুটি অঞ্চলে এসব হামলা চালানো হয়েছিল। দেশটির সঙ্গে ইরান-সমর্থিত হুতিদের সংঘাত আরও তীব্র হওয়ার মধ্যে এ ঘটনা ঘটল।

জোটের দাবি, হুতিরা সৌদি আরবের পূর্বাঞ্চল লক্ষ্য করে তিনটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র এবং দক্ষিণাঞ্চল লক্ষ্য করে চারটি ড্রোন ছুড়েছিল। তবে এসব হামলায় ক্ষয়ক্ষতি বা হতাহতের কোনো তথ্য জানানো হয়নি।

সৌদি আরবের বেসামরিক প্রতিরক্ষা কর্তৃপক্ষ পূর্বাঞ্চল ও খারজ এলাকায় সম্ভাব্য হামলার আশঙ্কায় আগাম সতর্কতা জারি করেছিল। পরে কর্তৃপক্ষ জানায়, দুই এলাকাতেই বিপদের আশঙ্কা কেটে গেছে।

গত মাসে হুতিরা ইয়েমেনের লোহিত সাগর উপকূলের কৌশলগত এলাকাগুলো দখল করে বাব আল-মান্দেব প্রণালির দিকে অগ্রসর হওয়ার পর তাদের বিরুদ্ধে হামলা জোরদার করেছে সৌদি আরব। বাব আল-মান্দেব উপসাগরীয় তেল উৎপাদনকারী দেশগুলোর জন্য গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক নৌপথ। এটি আরব উপদ্বীপের অন্য পাশে অবস্থিত হরমুজ প্রণালি থেকে পৃথক।

সৌদি নেতৃত্বাধীন জোট ইয়েমেনের আন্তর্জাতিকভাবে স্বীকৃত সরকারকে সমর্থন করে। অন্যদিকে, হুতিরা রাজধানী সানা নিয়ন্ত্রণ করছে। দুই পক্ষের মধ্যে ২০২২ সালে জাতিসংঘের মধ্যস্থতায় হওয়া যুদ্ধবিরতির ফলে হামলা অনেকটাই বন্ধ হয়েছিল। নতুন করে সংঘাত শুরু হওয়ায় সেই পরিস্থিতির অবসান ঘটেছে।

এই উত্তেজনা যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের ইরানবিরোধী যুদ্ধের পাশাপাশি মধ্যপ্রাচ্যে সংঘাতের আরেকটি নতুন ফ্রন্ট তৈরি করেছে।

ট্যাগ :

কমেন্ট লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার তথ্য গুলো সংরক্ষণ করে রাখুন

লেখক সম্পর্কে তথ্য

জনপ্রিয় সংবাদ

উদয়ন স্কুলে যৌন হয়রানির অভিযোগ, ক্লাসে যেতে পারছে না ১০ শিক্ষার্থী

সৌদির আকাশ প্রতিরক্ষায় ভেস্তে গেল হুতিদের ক্ষেপণাস্ত্র-ড্রোন হামলা

আপডেট টাইম : ১২:০২:৪২ অপরাহ্ন, মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬