মোঃ শিবলী নোমান
নয়নজুলি ৭৯০ নাম্বার স্টলে
হয়তো দেখা হবে।
“নীল শাড়িতে” বইটা কিনতে
আসো যদি তবে।
বইটা রোমান্টিকতায় ভরপুর
কোন কমতি নাই।
জীবনের সেই বাস্তবতায়
মিলতে পারে তাই।
নীল শাড়িটা পড়েই না হয়
মেলায় তুমি এসো।
“নীল শাড়িতে” বইটা পড়তে
যদি ভালোবাসো।
“নীল শাড়িতে” মিলে যাবে
ঐ আকাশের নীলে।
বইটা পড়লে অনেক কিছুই
যাবে হয়তো মিলে।
“নীল শাড়িতে” বইটা কিন্তু
জীবনমুখী হবে।
মিলে গেলে মনের মাঝে
সারা ফেলবে তবে।
“নীল শাড়িতে” বইটা কিনে
একবার পড়ে দেখো।
মিলে গেলে বইটা তুমি
স্মৃতির পাতায় রেখো।

রিপোর্টার। জনতার কন্ঠ.কম 























