সিরাজগঞ্জ , শুক্রবার, ০৮ মে ২০২৬
সংবাদ শিরোনাম ::
Logo মমতাকে অব্যাহতি দিয়ে ভেঙে দেওয়া হলো পশ্চিমবঙ্গের মন্ত্রিসভা Logo কবিগুরুর জন্মবার্ষিকী উদযাপনে প্রস্তুত শাহজাদপুরের কাছারিবাড়ি Logo নিকার অনুমোদন: ভূল্লী উপজেলা গঠনে জনসাধারণের উচ্ছ্বাস Logo ধর্ষণ মামলায় নির্দোষ ইমাম জেলে, ডিএনএ পরীক্ষায় বেরিয়ে এলো আসল তথ্য Logo অবৈধভাবে গড়ে উঠা স্থাপনা দখলমুক্ত হবে: পানি সম্পদ মন্ত্রী Logo বিদ্যুৎ মূল্যবৃদ্ধি নিয়ে এখনো চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি: বিদ্যুৎমন্ত্রী Logo  বৈদ্যুতিক সরঞ্জাম ও ট্রান্সফরমার চোর চক্রের ৯ সদস্য গ্রেফতার Logo মাদক সেবনের দায়ে কারাদণ্ড, কলেজ ছাত্রদল সভাপতি বহিষ্কার Logo মাসুদ উদ্দিনকে জুলাই হত্যা মামলায় গ্রেপ্তার দেখিয়েছেন ট্রাইব্যুনাল Logo ইসরায়েলকে হুমকি দিলে কঠিন পরিণতি: নেতানিয়াহুর হুঁশিয়ারি

হাদির ওপর গুলির প্রতিবাদে জয়পুরহাটে বিএনপির বিক্ষোভ মিছিল

ইনকিলাব মঞ্চের আহ্বায়ক  ঢাকা-৮ আসনের সম্ভাব্য স্বতন্ত্র প্রার্থী শরিফ ওসমান হাদির ওপর গুলিবর্ষণের ঘটনার প্রতিবাদে জয়পুরহাটে  বিক্ষোভ মিছিল করেছে করেছে জেলা বিএনপি।
শনিবার (১৩ ডিসেম্বর) বিকেলে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে জেলা বিএনপির দলীয় কার্যালয় থেকে মিছিলটি বের হয়ে সার্কিট হাউজ মাঠে গিয়ে শেষ হয়।
বিক্ষোভ মিছিলে অংশ নেন জেলা বিএনপির আহ্বায়ক গোলজার হোসেন, সিনিয়র যুগ্ম আহ্বায়ক ও জয়পুরহাট-১ আসনের ধানের শীষের প্রার্থী মাসুদ রানা প্রধান, যুগ্ম আহ্বায়ক আব্দুল ওয়াহাব, জয়পুরহাট-২ আসনের ধানের শীষের প্রার্থী আব্দুল বারী, জেলা কৃষক দলের আহ্বায়ক সেলিম রেজা ডিউক, সদস্য সচিব মনজুরে মওলা পলাশ, জেলা যুবদলের সাবেক আহ্বায়ক এটিএম শাহনেওয়াজ কবির শুভ্র, সাবেক যুগ্ম আহ্বায়ক শরিফুল ইসলাম, গোলাম রাব্বানী রাব্বি, সাবেক আহ্বায়ক কমিটির সদস্য রেজহাত হোসেন রনি, জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক আলমগীর হোসেন  এবং জেলা ছাত্রদলের সভাপতি মামুনুর রশীদ প্রধান প্রমুখ।
এসময়  বক্তারা বলেন, অতীতে একাধিক জাতীয় নির্বাচনে জনগণ ভোটাধিকার থেকে বঞ্চিত হয়েছে। গণতন্ত্র পুনরুদ্ধার এবং অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন নিশ্চিত করতে দেশের সকল গণতন্ত্রকামী মানুষকে ঐক্যবদ্ধ থাকতে হবে। তারা বলেন, শত শহীদের রক্তের বিনিময়ে অর্জিত গণতন্ত্র যেকোনো মূল্যে রক্ষা করা হবে। ওসমান হাদীর ওপর গুলিবর্ষণের দ্রুত ও নিরপেক্ষ তদন্ত এবং দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান। একই সঙ্গে প্রশাসনের প্রতি দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানানো হয়।

কমেন্ট লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার তথ্য গুলো সংরক্ষণ করে রাখুন

লেখক সম্পর্কে তথ্য

জনপ্রিয় সংবাদ

মমতাকে অব্যাহতি দিয়ে ভেঙে দেওয়া হলো পশ্চিমবঙ্গের মন্ত্রিসভা

হাদির ওপর গুলির প্রতিবাদে জয়পুরহাটে বিএনপির বিক্ষোভ মিছিল

আপডেট টাইম : ০৮:১৬:৫২ অপরাহ্ন, শনিবার, ১৩ ডিসেম্বর ২০২৫