সিরাজগঞ্জ , শুক্রবার, ০৮ মে ২০২৬
সংবাদ শিরোনাম ::
Logo মমতাকে অব্যাহতি দিয়ে ভেঙে দেওয়া হলো পশ্চিমবঙ্গের মন্ত্রিসভা Logo কবিগুরুর জন্মবার্ষিকী উদযাপনে প্রস্তুত শাহজাদপুরের কাছারিবাড়ি Logo নিকার অনুমোদন: ভূল্লী উপজেলা গঠনে জনসাধারণের উচ্ছ্বাস Logo ধর্ষণ মামলায় নির্দোষ ইমাম জেলে, ডিএনএ পরীক্ষায় বেরিয়ে এলো আসল তথ্য Logo অবৈধভাবে গড়ে উঠা স্থাপনা দখলমুক্ত হবে: পানি সম্পদ মন্ত্রী Logo বিদ্যুৎ মূল্যবৃদ্ধি নিয়ে এখনো চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি: বিদ্যুৎমন্ত্রী Logo  বৈদ্যুতিক সরঞ্জাম ও ট্রান্সফরমার চোর চক্রের ৯ সদস্য গ্রেফতার Logo মাদক সেবনের দায়ে কারাদণ্ড, কলেজ ছাত্রদল সভাপতি বহিষ্কার Logo মাসুদ উদ্দিনকে জুলাই হত্যা মামলায় গ্রেপ্তার দেখিয়েছেন ট্রাইব্যুনাল Logo ইসরায়েলকে হুমকি দিলে কঠিন পরিণতি: নেতানিয়াহুর হুঁশিয়ারি

হিলিতে আপসহীন নেত্রী বেগম খালেদা জিয়ার গায়েবানা জানাজা

দিনাজপুরের হাকিমপুর (হিলি) উপজেলায় বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী, আপসহীন নেত্রী বেগম খালেদা জিয়ার গায়েবানা জানাজা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
আজ বুধবার (৩১ ডিসেম্বর) ২:৪৫ ঘটিকায় হাকিমপুর  উপজেলায় বোয়ালদাড় ইউনিয়ন স্কুল মাঠে এই জানাজা অনুষ্ঠিত হয়।
​জানাজায় হাকিমপুর উপজেলা বিএনপি, পৌর বিএনপি এবং উপজেলার সকল ইউনিয়ন ও ওয়ার্ড বিএনপির বিপুল সংখ্যক নেতাকর্মীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করেন। এ সময় এক শোকাতুর পরিবেশের সৃষ্টি হয়। জানাজা শেষে মরহুমার বিদেহী আত্মার মাগফিরাত এবং দেশের সমৃদ্ধি কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়।
জানাজা পরবর্তী মরহুমার স্মরণে বক্তব্য রাখেন হাকিমপুর উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি শাহিনুর ইসলাম শাহিন তিনি বলেন, বেগম খালেদা জিয়া ছিলেন বাংলাদেশের গণতান্ত্রিক আন্দোলনের এক অবিস্মরণীয় নক্ষত্র। দেশের গণতন্ত্র পুনরুদ্ধার, জনগণের মৌলিক অধিকার এবং স্বাধীনতা রক্ষায় তিনি আপসহীনভাবে আমৃত্যু সংগ্রাম করে গেছেন। তাঁর বিদায়ে জাতি একজন সাহসী ও অভিভাবকতুল্য রাজনৈতিক নেতৃত্বকে হারাল। শাহিনুর ইসলাম শাহিন আরও বলেন, বেগম খালেদা জিয়ার রাজনৈতিক ত্যাগ ও জীবনসংগ্রাম আমাদের ভবিষ্যৎ প্রজন্মের জন্য অনুপ্রেরণার উৎস হয়ে থাকবে। বাংলাদেশের ইতিহাসে তাঁর অবদান চিরকাল স্বর্ণাক্ষরে লেখা থাকবে।

কমেন্ট লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার তথ্য গুলো সংরক্ষণ করে রাখুন

লেখক সম্পর্কে তথ্য

জনপ্রিয় সংবাদ

মমতাকে অব্যাহতি দিয়ে ভেঙে দেওয়া হলো পশ্চিমবঙ্গের মন্ত্রিসভা

হিলিতে আপসহীন নেত্রী বেগম খালেদা জিয়ার গায়েবানা জানাজা

আপডেট টাইম : ০৫:১৯:০৩ অপরাহ্ন, বুধবার, ৩১ ডিসেম্বর ২০২৫