সিরাজগঞ্জ , শুক্রবার, ০৩ জুলাই ২০২৬
সংবাদ শিরোনাম ::

“হৃদয়ের কুঠুরি”

মোঃ শিবলী নোমান

মোঃ শিবলী নোমান

মনের আঙিনায় এসেও তুমি
আসোনি মনের মাঝে।
তুমি আসলে থাকতে কিন্তু
হৃদয়ের ভাজে ভাজে।

চলে গেছো হৃদয় থেকে
আজ অনেক দূরে।
ইচ্ছে ছিল হৃদয়ে এসে
দেখবে ঘুরে ঘুরে।

মনের ভিতর সেই কুঠুরি
যত্ন করে রাখা।
স্বপ্ন দিয়ে সেই কুঠুরি
কত আল্পনায় আঁকা

আঙিনা থেকে চলে গেলে
ভিতরে আসনি তুমি।
সুসজ্জিত করে রেখেছিলাম
সেই কুঠুরি আমি।

আলোকসজ্জা ও ছিল তাতে
তুমি আসবে বলে।
কি মনে করে আঙিনা থেকে
তুমি ফিরে গেলে।

দৃষ্টি যদি পড়তো তোমার
সেই ছোট্ট ঘরে।
আজ তুমি থাকতে না আর
আমাকে ছেড়ে দূরে।

কমেন্ট লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার তথ্য গুলো সংরক্ষণ করে রাখুন

লেখক সম্পর্কে তথ্য

জনপ্রিয় সংবাদ

অদম্য পলি রানী: পা দিয়ে লিখেই দিচ্ছে এইচএসসি পরীক্ষা

“হৃদয়ের কুঠুরি”

আপডেট টাইম : ০১:৩৬:০১ অপরাহ্ন, রবিবার, ৫ এপ্রিল ২০২৬

মোঃ শিবলী নোমান

মনের আঙিনায় এসেও তুমি
আসোনি মনের মাঝে।
তুমি আসলে থাকতে কিন্তু
হৃদয়ের ভাজে ভাজে।

চলে গেছো হৃদয় থেকে
আজ অনেক দূরে।
ইচ্ছে ছিল হৃদয়ে এসে
দেখবে ঘুরে ঘুরে।

মনের ভিতর সেই কুঠুরি
যত্ন করে রাখা।
স্বপ্ন দিয়ে সেই কুঠুরি
কত আল্পনায় আঁকা

আঙিনা থেকে চলে গেলে
ভিতরে আসনি তুমি।
সুসজ্জিত করে রেখেছিলাম
সেই কুঠুরি আমি।

আলোকসজ্জা ও ছিল তাতে
তুমি আসবে বলে।
কি মনে করে আঙিনা থেকে
তুমি ফিরে গেলে।

দৃষ্টি যদি পড়তো তোমার
সেই ছোট্ট ঘরে।
আজ তুমি থাকতে না আর
আমাকে ছেড়ে দূরে।