সিরাজগঞ্জ , সোমবার, ০২ নভেম্বর ২০২৬
সংবাদ শিরোনাম ::
Logo আশুলিয়ায় শ্রমিকদের সঙ্গে পুলিশের সংঘর্ষ, আগুন দেওয়া হলো কাভার্ডভ্যানে Logo তাহসিফের মৃত্যু ঘিরে রহস্য বাড়ছে, মিলছে নতুন তথ্য Logo যুদ্ধবিরতি শেষ, রাশিয়া-ইউক্রেনের সতর্কবার্তা অ্যাপে সাইবার হামলা Logo ১৭৪ ভবনের নকশা অনুমোদনে সাবেক মেয়রের বিরুদ্ধে মামলা Logo ১৭ শিক্ষকের প্রতিষ্ঠানে ১০ শিক্ষার্থী,পাস করেননি কেউ Logo জামায়াত রাজপথ উত্তপ্ত করছে, আগুন দিচ্ছে আওয়ামী লীগ: রাশেদ খাঁন Logo ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে ১০ কিলোমিটারজুড়ে যানজট Logo সংরক্ষিত নারী আসনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় এমপি হলেন বিএনপির এলিজা জামান Logo শ্রমিক আন্দোলনের আড়ালে নৈরাজ্য সৃষ্টির চেষ্টা করলে কঠোর ব্যবস্থা Logo পোশাকশিল্প ধ্বংসের ষড়যন্ত্রে লিপ্ত স্বার্থান্বেষী মহল

হোসেনপুরে ইটভাটার দেয়াল ধসে ২ শ্রমিকের মৃত্যু

কিশোরগঞ্জের হোসেনপুর উপজেলার পুমদী ইউনিয়নের চরপুমদী গ্রামে মেসার্স মায়ের দোয়া ব্রিকসে মর্মান্তিক দুর্ঘটনায় ২ শ্রমিকের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন আরও ২ জন।
আজ শুক্রবার (৯ সেপ্টেম্বর) সকালে এই হৃদয়বিদারক ঘটনা ঘটে। স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, সকালে ইটভাটায় কাজ করার সময় হঠাৎ করে ভাটার কিলিং বা চিমনির পাশের দেয়াল ধসে পড়ে। এতে ঘটনাস্থলেই ২ জন শ্রমিকের মৃত্যু হয়।
নিহতরা হলেন- চরপুমদী গ্রামের মোহাম্মদ আলীর ছেলে উৎপল মিয়া এবং একই গ্রামের সফুর উদ্দিনের ছেলে গোলাপ মিয়া।
এ ঘটনায় গুরুতর আহত হয়েছেন আরও দুই শ্রমিক। তারা হলেন- লোকমান হোসেনের ছেলে আন্নাছ মিয়া এবং হাদিস মিয়ার ছেলে হৃদয় মিয়া। আহতদের দ্রুত উদ্ধার করে কিশোরগঞ্জ ২৫০ শয্যা জেনারেল হাসপাতাল (মেডিকেল কলেজ হাসপাতাল) এ ভর্তি করা হয়েছে। তাদের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে।
খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছেন হোসেনপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ রাশেদুল ইসলাম। তিনি জানান, ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। এ বিষয়ে তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে। নিহতদের মরদেহ পরিবারের কাছে ময়না তদন্ত শেষে হস্তান্তরের প্রক্রিয়া চলছে।
এদিকে, একসাথে দুই শ্রমিকের মৃত্যুতে চরপুমদী গ্রামে শোকের ছায়া নেমে এসেছে।

কমেন্ট লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার তথ্য গুলো সংরক্ষণ করে রাখুন

লেখক সম্পর্কে তথ্য

জনপ্রিয় সংবাদ

আশুলিয়ায় শ্রমিকদের সঙ্গে পুলিশের সংঘর্ষ, আগুন দেওয়া হলো কাভার্ডভ্যানে

হোসেনপুরে ইটভাটার দেয়াল ধসে ২ শ্রমিকের মৃত্যু

আপডেট টাইম : ০২:১৭:০৪ অপরাহ্ন, শুক্রবার, ৯ অক্টোবর ২০২৬