ভোলায় রয়েছে বিপুল পরিমাণ গ্যাসের মজুত। এ গ্যাসকে কাজে লাগিয়ে সার কারখানা ও বাপার গুদাম নির্মাণের পরিকল্পনা নিয়েছে সরকার। এ খবরে আনন্দে ভাসছে ভোলাবাসী।
সার কারখানা ও গুদাম কার্যক্রম এবং শাহবাজপুর গ্যাসক্ষেত্র পরিদর্শন শেষে শিল্প মন্ত্রণালয়ের উপদেষ্টা অহিদুল ইসলাম জানান, ২০২৭ সালের মধ্যেই কারখানার কাজ শেষ হবে।
এদিকে দ্বীপজেলা ভোলায় সার কারখানা হবে—এমন খবরে আনন্দে ভাসছে ভোলাবাসী। সরকারি প্রতিষ্ঠান হলে বেকারদের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হবে বলে মনে করছেন তারা। আগে যেখানে চাকরির জন্য তাদের ঢাকা-চট্টগ্রামে ছুটতে হতো, এখন নিজ জেলাতেই কর্মসংস্থানের সুযোগ হবে।
উল্লেখ্য, ভোলার তিনটি গ্যাসক্ষেতে মোট ২ দশমিক ৭ ট্রিলিয়ন ঘনফুট গ্যাস মজুত রয়েছে। অচিরেই এ জেলায় আরও কূপ খননের পরিকল্পনা নিয়েছে সরকার।

রিপোর্টার: 



















