সিরাজগঞ্জ , শুক্রবার, ০৮ মে ২০২৬
সংবাদ শিরোনাম ::
Logo মমতাকে অব্যাহতি দিয়ে ভেঙে দেওয়া হলো পশ্চিমবঙ্গের মন্ত্রিসভা Logo কবিগুরুর জন্মবার্ষিকী উদযাপনে প্রস্তুত শাহজাদপুরের কাছারিবাড়ি Logo নিকার অনুমোদন: ভূল্লী উপজেলা গঠনে জনসাধারণের উচ্ছ্বাস Logo ধর্ষণ মামলায় নির্দোষ ইমাম জেলে, ডিএনএ পরীক্ষায় বেরিয়ে এলো আসল তথ্য Logo অবৈধভাবে গড়ে উঠা স্থাপনা দখলমুক্ত হবে: পানি সম্পদ মন্ত্রী Logo বিদ্যুৎ মূল্যবৃদ্ধি নিয়ে এখনো চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি: বিদ্যুৎমন্ত্রী Logo  বৈদ্যুতিক সরঞ্জাম ও ট্রান্সফরমার চোর চক্রের ৯ সদস্য গ্রেফতার Logo মাদক সেবনের দায়ে কারাদণ্ড, কলেজ ছাত্রদল সভাপতি বহিষ্কার Logo মাসুদ উদ্দিনকে জুলাই হত্যা মামলায় গ্রেপ্তার দেখিয়েছেন ট্রাইব্যুনাল Logo ইসরায়েলকে হুমকি দিলে কঠিন পরিণতি: নেতানিয়াহুর হুঁশিয়ারি
বেগমগঞ্জে র‍্যাবের অভিযান

৪ কেজি গাঁজা-বিদেশী মদসহ মাদক মামলার পলাতক আসামী গ্রেপ্তার

নোয়াখালীর বেগমগঞ্জে র‍্যাব-১১, সিপিসি-৩ এর বিশেষ অভিযানে পাঁচটি মাদক মামলার পলাতক মানিক হোসেন (৪২) কে গ্রেফতার করা হয়েছে। অভিযানের সময় তার হেফাজত থেকে ৪ কেজি গাঁজা ও ৬ বোতল বিদেশী মদ উদ্ধার করা হয়।
র‍্যাব-১১ জানিয়েছে, তাদের মাদকবিরোধী অভিযান সামাজিক ব্যাধি মাদক নির্মূলে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। প্রতিষ্ঠার পর থেকে জঙ্গি, মাদক, অস্ত্রধারী সন্ত্রাসী ও সাজাপ্রাপ্ত আসামীদের গ্রেফতারের মাধ্যমে আইন-শৃঙ্খলা বজায় রাখতে তারা নিয়মিত অভিযান পরিচালনা করে আসছে।
গোপন সংবাদের ভিত্তিতে ১ ডিসেম্বর ২০২৫ তারিখ দুপুর ১টা ২০ মিনিটে, বেগমগঞ্জ থানাধীন জমিদারহাট বাজার এলাকায় এই বিশেষ অভিযান পরিচালিত হয়। অভিযানে মানিক হোসেনকে আটক করা হয়। প্রাথমিক অনুসন্ধানে জানা যায়, মানিক দীর্ঘদিন ধরে ফেনীর সীমান্ত এলাকা থেকে গাঁজা ও বিদেশী মদ সংগ্রহ করে লক্ষ্মীপুর জেলার মাদক ব্যবসায়ীদের নিকট পাইকারি ও খুচরা মূল্যে বিক্রি করে আসছিল।
গ্রেফতারকৃত মানিক হোসেন লক্ষ্মীপুর জেলার কমলনগর থানার চর জাঙ্গালিয়া এলাকার মোজিবল হক ও মোস্তফা খাতুনের ছেলে। তার বিরুদ্ধে ৫টি মাদক মামলা রয়েছে।
র‍্যাব-১১ জানায়, মাদকসহ সামাজিক ব্যাধি দমন ও অপরাধীদের আইনের আওতায় আনার জন্য তাদের অভিযান অব্যাহত থাকবে। গ্রেফতারকৃত মানিকের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন।

কমেন্ট লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার তথ্য গুলো সংরক্ষণ করে রাখুন

লেখক সম্পর্কে তথ্য

জনপ্রিয় সংবাদ

মমতাকে অব্যাহতি দিয়ে ভেঙে দেওয়া হলো পশ্চিমবঙ্গের মন্ত্রিসভা

বেগমগঞ্জে র‍্যাবের অভিযান

৪ কেজি গাঁজা-বিদেশী মদসহ মাদক মামলার পলাতক আসামী গ্রেপ্তার

আপডেট টাইম : ০৭:৩৪:১৩ অপরাহ্ন, সোমবার, ১ ডিসেম্বর ২০২৫