সিরাজগঞ্জ , শুক্রবার, ০৮ মে ২০২৬
সংবাদ শিরোনাম ::
Logo মমতাকে অব্যাহতি দিয়ে ভেঙে দেওয়া হলো পশ্চিমবঙ্গের মন্ত্রিসভা Logo কবিগুরুর জন্মবার্ষিকী উদযাপনে প্রস্তুত শাহজাদপুরের কাছারিবাড়ি Logo নিকার অনুমোদন: ভূল্লী উপজেলা গঠনে জনসাধারণের উচ্ছ্বাস Logo ধর্ষণ মামলায় নির্দোষ ইমাম জেলে, ডিএনএ পরীক্ষায় বেরিয়ে এলো আসল তথ্য Logo অবৈধভাবে গড়ে উঠা স্থাপনা দখলমুক্ত হবে: পানি সম্পদ মন্ত্রী Logo বিদ্যুৎ মূল্যবৃদ্ধি নিয়ে এখনো চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি: বিদ্যুৎমন্ত্রী Logo  বৈদ্যুতিক সরঞ্জাম ও ট্রান্সফরমার চোর চক্রের ৯ সদস্য গ্রেফতার Logo মাদক সেবনের দায়ে কারাদণ্ড, কলেজ ছাত্রদল সভাপতি বহিষ্কার Logo মাসুদ উদ্দিনকে জুলাই হত্যা মামলায় গ্রেপ্তার দেখিয়েছেন ট্রাইব্যুনাল Logo ইসরায়েলকে হুমকি দিলে কঠিন পরিণতি: নেতানিয়াহুর হুঁশিয়ারি

গান বাংলার তাপসের দেশত্যাগে নিষেধাজ্ঞা জারি

কৌশিক হোসেন তাপস ও ফারজানা মুন্নী। ছবি : সংগৃহীত

দেশের একমাত্র সংগীত বিষয়ক বেসরকারি টেলিভিশন স্টেশন ‘গান বাংলার’ ব্যবস্থাপনা পরিচালক কৌশিক হোসেন তাপসের দেশত্যাগে নিষেধাজ্ঞাসহ তার স্ত্রী ফারজানা মুন্নীর আয়কর নথি জব্দের আদেশ দিয়েছেন আদালত।

বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) দুদকের পৃথক আবেদনের পরিপ্রেক্ষিতে ঢাকার মহানগর জ্যেষ্ঠ বিশেষ জজ মো. সাব্বির ফয়েজ এ আদেশ দেন। রাষ্ট্রপক্ষে ঢাকা মহানগর পিপি ওমর ফারুক ফারুকী শুনানি করেন।

আদালতের বেঞ্চ সহকারী মো. রিয়াজ হোসেন জানান, পুলিশের অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) এসআই মেহেদী হাসান আবেদন দুটি করেন।

আবেদনে বলা হয়, কৌশিক হোসেন তাপসের বিরুদ্ধে অর্থপাচারের অভিযোগের অনুসন্ধান চলছে। তার বিরুদ্ধে সাক্ষ্য-প্রমাণ সংগ্রহ করা হচ্ছে। এর মধ্যে তিনি বাইরে গেলে অনুসন্ধান কার্যক্রম ও বিচারকাজ বিঘ্নিত হবে। সুষ্ঠু অনুসন্ধানের স্বার্থে তাপসের বিদেশ গমন ঠেকানো দরকার।

আরেক আবেদনে বলা হয়, অনুসন্ধানকালে তাপসের স্থাবর-অস্থাবর সম্পত্তির বিষয়ে তথ্য সংগ্রহের জন্য সরকারি বিভিন্ন দপ্তরে চিঠি দেওয়া হয়। বেশিরভাগ চিঠির জবাব মিললেও সন্দেহভাজন ব্যক্তি ও তার স্ত্রী-সন্তানদের নামে থাকা আয়কর নথি দেয়নি এনবিআর। সুষ্ঠু অনুসন্ধানের স্বার্থে তাপস ও তার স্ত্রী-সন্তানদের নামে থাকা আয়কর নথি জব্দের প্রয়োজন।

সঙ্গীত সুরকার, প্রযোজক ও গায়ক তাপসের হাত ধরে দেশি-বিদেশি কণ্ঠশিল্পী ও বাদ্যযন্ত্রীদের সমন্বয়ে গান বাংলার সংগীতের আন্তর্জাতিক উদ্যোগ ‘উইন্ড অব চেঞ্জ’ দেশে ও দেশের বাইরে বিশেষভাবে আলোচিত হয়।

কমেন্ট লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার তথ্য গুলো সংরক্ষণ করে রাখুন

লেখক সম্পর্কে তথ্য

জনপ্রিয় সংবাদ

মমতাকে অব্যাহতি দিয়ে ভেঙে দেওয়া হলো পশ্চিমবঙ্গের মন্ত্রিসভা

গান বাংলার তাপসের দেশত্যাগে নিষেধাজ্ঞা জারি

আপডেট টাইম : ০৫:১৫:১৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৯ জানুয়ারী ২০২৬