সিরাজগঞ্জ , রবিবার, ১০ মে ২০২৬
সংবাদ শিরোনাম ::
Logo বিদ্যুৎমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকুর ৭৬তম জন্মদিন আজ Logo আইনজীবী আলিফ হত্যা মামলা: চিন্ময় দাশকে জামিন দেননি হাইকোর্ট Logo বিনামূল্যে বিদ্যুৎ ও মাদকমুক্ত তামিলনাড়ুর প্রতিশ্রুতি বিজয়ের Logo রায়গঞ্জে গরু চুরি রোধে ‘বাঁশ ব্যারিয়ার: ব্যতিক্রমী উদ্যোগে খামারিদের স্বস্তি  Logo কোটি টাকার হেরোইনসহ নারী মাদক কারবারি গ্রেপ্তার Logo রায়গঞ্জে ব্র্যাক সিড অ্যান্ড অ্যাগ্রো এন্টারপ্রাইজের উদ্যোগে ধানের অধিক ফলন নিশ্চিতে প্রশিক্ষণ কর্মশালা Logo রায়গঞ্জে ঝুঁকিপূর্ণ ব্রিজ, লাল নিশানায় চলছে সতর্কতা Logo কামারখন্দে সড়ক দুর্ঘটনায় বুদ্ধি প্রতিবন্ধী যুবকের মৃত্যু Logo শপথ নিয়ে আনুষ্ঠানিকভাবে তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী হলেন বিজয় Logo সিরাজগঞ্জে নির্মিত হচ্ছে আধুনিক ‘আল-আকসা কেন্দ্রীয় জামে মসজিদ’ কমপ্লেক্স

শত গাছ আর হাজারের বেশি ভবন গুঁড়িয়ে দিল ইসরায়েল

  • রিপোর্টার:
  • আপডেট টাইম : ১২:৩৬:৪১ অপরাহ্ন, সোমবার, ২৫ অগাস্ট ২০২৫
  • 88

আন্তর্জাতিক ডেস্ক:

অধিকৃত পশ্চিম তীরের ‘আল-মুগাইর’ গ্রামে ইসরায়েলি সামরিক বাহিনীর তত্ত্বাবধানে বুলডোজার দিয়ে শত শত গাছ উপড়ে ফেলা হয়েছে। বেশিরভাগ গাছই জলপাই, যা ফিলিস্তিনিদের অর্থনীতি ও সংস্কৃতির জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ।

স্থানীয় কৃষক আবদেলাতিফ মোহাম্মদ আবু আলিয়া জানান, তার ৭০ বছরের পুরোনো জলপাই গাছগুলো ধ্বংস করা হয়েছে। তিনি ও অন্যান্য গ্রামবাসী নতুন করে গাছ রোপণ শুরু করেছেন।

স্থানীয় কৃষি সংগঠক ঘাসান আবু আলিয়া বলেন, ইসরায়েল গ্রামে নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করতে চাচ্ছে এবং গ্রামবাসীদের চলে যেতে বাধ্য করছে। এটি ধীরে ধীরে পুরো পশ্চিম তীর জুড়ে ছড়িয়ে পড়বে।

এদিকে ইসরায়েলি বাহিনী রোববার (২৪ আগস্ট) গাজার বিভিন্ন এলাকায় অন্তত ৫১ ফিলিস্তিনিকে হত্যা করেছে। গাজা সিভিল ডিফেন্স জানিয়েছে, গত ৬ আগস্ট থেকে গাজা সিটির জেইতাউন ও সাবরা অঞ্চলে এক হাজারটির বেশি ভবন ধ্বংস করা হয়েছে।

আরব ও ইসলামিক দেশগুলো জরুরি বৈঠকের জন্য জেদ্দায় ইসলামিক কো-অপারেশন অর্গানাইজেশনের (ওআইসি) সভায় মিলিত হয়েছে। গাজার মানবিক সংকট নিয়ে এ সভা আয়োজিত হয়েছে।

ইয়েমেনের হুতি বিদ্রোহীরা জানিয়েছে, ইসরায়েলি হামলায় সানার প্রেসিডেন্ট প্রাসাদ এবং জ্বালানি কেন্দ্রগুলোতে আঘাত করা হয়। ফলে অন্তত চারজন নিহত এবং ৬৭ জন আহত হয়েছেন।

সূত্র : আলজাজিরা, এএফপি।

কমেন্ট লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার তথ্য গুলো সংরক্ষণ করে রাখুন

লেখক সম্পর্কে তথ্য

জনপ্রিয় সংবাদ

বিদ্যুৎমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকুর ৭৬তম জন্মদিন আজ

শত গাছ আর হাজারের বেশি ভবন গুঁড়িয়ে দিল ইসরায়েল

আপডেট টাইম : ১২:৩৬:৪১ অপরাহ্ন, সোমবার, ২৫ অগাস্ট ২০২৫