
পর্যটনকেন্দ্র ও টেকনিক্যাল শিক্ষাপ্রতিষ্ঠান নির্মাণের আশ্বাস
খালেদা জিয়ার স্মৃতি বিজড়িত আছরাঙা দিঘী পরিদর্শনে প্রতিমন্ত্রী
- জয়পুরহাট প্রতিনিধি। জনতার কণ্ঠ.কম
- আপডেট টাইম : ০১:২০:০৮ পূর্বাহ্ন, বুধবার, ২৭ মে ২০২৬
সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির সাবেক চেয়ারপার্সন মরহুমা বেগম খালেদা জিয়ার স্মৃতি বিজড়িত স্থান ঐতিহ্যবাহী আছরাঙা দিঘী ও পাশ দিয়ে বয়ে যাওয়া তুলসীগঙ্গা নদী পরিদর্শন করেছেন জনপ্রশাসন ও খাদ্য মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ও জয়পুরহাট-২ আসনের সংসদ সদস্য আব্দুল বারী।
মঙ্গলবার (২৬ মে) বিকেল ৫ টার দিকে তিনি ক্ষেতলাল উপজেলার আছরাঙা দিঘীতে পৌঁছে দিঘী ও তুলসীগঙ্গা নদীর বিভিন্ন অংশ ঘুরে দেখেন।
পরিদর্শনকালে প্রতিমন্ত্রী জানান, ক্ষেতলাল উপজেলার আছরাঙা দিঘী এবং কালাই উপজেলার নান্দাইল দিঘীকে কেন্দ্র করে দুটি আধুনিক পর্যটনকেন্দ্র নির্মাণের লক্ষ্যে পর্যটন মন্ত্রণালয়ের মন্ত্রীর কাছে ডিও লেটার প্রদান করা হয়েছে।
তিনি বলেন, অচিরেই জয়পুরহাটবাসী নতুন দুটি দৃষ্টিনন্দন পর্যটনকেন্দ্র উপহার পেতে যাচ্ছে। এসব প্রকল্প বাস্তবায়িত হলে এলাকার সৌন্দর্য বৃদ্ধি পাবে এবং স্থানীয় অর্থনীতিতেও ইতিবাচক প্রভাব পড়বে।
এছাড়াও প্রতিমন্ত্রী আব্দুল বারী জানান, ক্ষেতলাল উপজেলার ভাসিলাতে এবং কালাই উপজেলায় একটি করে মোট দুটি টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজ স্থাপনের উদ্যোগ নেওয়া হয়েছে। এসব প্রতিষ্ঠান প্রতিষ্ঠিত হলে কারিগরি শিক্ষার প্রসার ঘটবে এবং স্থানীয় শিক্ষার্থীদের দক্ষ জনশক্তি হিসেবে গড়ে তুলতে সহায়ক ভূমিকা রাখবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।
পরিদর্শনকালে প্রতিমন্ত্রীর সঙ্গে তার স্ত্রী নাজমা আরা বেগম, ছেলে তৌফিক হোসেনসহ পরিবারের সদস্যরা উপস্থিত ছিলেন।
এছাড়াও উপস্থিত ছিলেন প্রতিমন্ত্রীর সহকারী একান্ত সচিব শওকত ওসমান শামীম, ক্ষেতলাল উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আবু বক্কর সিদ্দিক, ক্ষেতলাল থানার অফিসার ইনচার্জ মোক্তাদুল আলম, মাহমুদপুর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক শাকিল হোসেন এবং মাহমুদপুর ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান মিলন হোসেন।

প্রধানমন্ত্রীর ঈদ উপহার পেলেন আগৈলঝাড়ার অসহায় পরিবার
- মৃদুল দাস, আগৈলঝাড়া (বরিশাল) প্রতিনিধি। জনতার কণ্ঠ.কম।
- আপডেট টাইম : ১০:২৭:৩৭ অপরাহ্ন, মঙ্গলবার, ২৬ মে ২০২৬
পবিত্র ঈদুল আযহা উপলক্ষে প্রধানমন্ত্রী তারেক রহমান পক্ষ থেকে তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপনের দিক নির্দেশনায় বরিশালের আগৈলঝাড়ায় অসহায় ও দুস্থদের জন্য ঈদ উপহার হিসেবে প্রদত্ত আর্থিক অনুদান বিতরণ করা হয়েছে।
আজ মঙ্গলবার (২৬ মে) বেলা ১১টা থেকে দুপুর পর্যন্ত উপজেলা পরিষদ হল রুমে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে উপজেলার ৫ ইউনিয়নের ৯০ টি পরিবারের মাঝে অনুদানের অর্থ তুলে দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা লিখন বনিক। প্রত্যেককে পরিবারকে ৫ হাজার টাকা করে সর্বমোট ৪ লাখ ৪৫ হাজার টাকার অনুদান প্রদান করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির আহ্বায় সিকদার হাফিজুর রহমান, যুগ্ম আহ্বায়ক শাহ মোহাম্মদ বখতিয়ার, সারোয়ার হোসেন মিয়া, আবুল হোসেন মোল্লা , এনায়েত হোসেন খান মনু, রাজিহার ইউনিয়ন বিএনপির আহবায় খন্দকার মোহাম্মদ আলী, মহিলা দলের নেত্রী নয়ন খানমসহ অন্যান্যরা। পবিত্র ঈদুল আযহার পূর্বে মাননীয় প্রধানমন্ত্রীর উপহার হাতে পেয়ে সবাই তার জন্য দোয়া করেন এবং ধন্যবাদ জানান।

ত্যাগ ও ভ্রাতৃত্বের বার্তা নিয়ে তাড়াশবাসীকে ঈদের শুভেচ্ছা জানালেন মেয়র পদপ্রার্থী মিলন
- তাড়াশ (সিরাজগঞ্জ) প্রতিনিধি। জনতার কণ্ঠ.কম
- আপডেট টাইম : ১০:২১:২৫ অপরাহ্ন, মঙ্গলবার, ২৬ মে ২০২৬
ত্যাগ, কোরবানি ও ভ্রাতৃত্বের মহান বার্তা নিয়ে আগত পবিত্র ঈদ-উল-আযহা উপলক্ষে তাড়াশ উপজেলা ও পৌরসভার সর্বস্তরের জনসাধারণকে আন্তরিক শুভেচ্ছা, অভিনন্দন ও ঈদ মোবারক জানিয়েছেন তাড়াশ পৌরসভার মেয়র পদপ্রার্থী মোঃ মোস্তাফিজুর রহমান মিলন।
মঙ্গলবার(২৬’শে মে) গণমাধ্যমে পাঠানো এক শুভেচ্ছা বার্তায় তিনি বলেন, “পবিত্র ঈদুল আযহা আমাদের শেখায় ত্যাগের মাহাত্ম্য, ধৈর্যের শক্তি এবং মানুষে মানুষে ভালোবাসার বন্ধন। হযরত ইব্রাহিম (আ.) ও হযরত ইসমাইল (আ.) এর ত্যাগের অনুকরণে আমাদেরও উচিত সমাজের অসহায়, দরিদ্র ও সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়ানো। এই দিনটি আমাদের স্মরণ করিয়ে দেয় যে, প্রকৃত আনন্দ তখনই পূর্ণতা পায় যখন আমরা তা অন্যদের সঙ্গে ভাগ করে নেই।”
তিনি আরও বলেন, “ঈদ মানে আনন্দ ভাগ করে নেওয়া, হিংসা-বিদ্বেষ ভুলে গিয়ে একে অপরকে বুকে জড়িয়ে নেওয়া। ঈদের আনন্দ তখনই সার্থক হবে যখন সমাজের প্রতিটি ঘরে হাসি ফুটবে, প্রতিটি শিশুর মুখে থাকবে তৃপ্তির হাসি। তাই আসুন, আমরা সবাই মিলে তাড়াশকে শান্তি, সম্প্রীতি ও উন্নয়নের পথে এগিয়ে নিয়ে যাই। রাজনীতি হোক মানুষের কল্যাণের জন্য, ক্ষমতা হোক সেবার মাধ্যম।”
মোঃ মোস্তাফিজুর রহমান মিলন বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের সাবেক আইন বিষয়ক সম্পাদক এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের কবি জসিমউদ্দিন হলের সাবেক শিক্ষার্থী। ছাত্রজীবন থেকেই তিনি জনসেবা ও সামাজিক কর্মকাণ্ডের সঙ্গে জড়িত। ছাত্র রাজনীতিতে তার সততা, নিষ্ঠা ও জনদরদী মনোভাবের জন্য তিনি সহপাঠী ও সহকর্মীদের কাছে অত্যন্ত জনপ্রিয় ছিলেন।
দীর্ঘদিনের রাজনৈতিক ও সামাজিক অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে তিনি তাড়াশ পৌরসভাকে একটি আধুনিক, পরিচ্ছন্ন, মাদকমুক্ত ও জনবান্ধব নগরী হিসেবে গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করেছেন। তার মতে, একটি শহরের উন্নয়ন তখনই সম্ভব যখন জনপ্রতিনিধি ও সাধারণ মানুষের মধ্যে থাকে পারস্পরিক আস্থা ও সহযোগিতা।
শুভেচ্ছা বার্তায় তিনি তাড়াশবাসীর সুস্বাস্থ্য, দীর্ঘায়ু, সুখ ও সমৃদ্ধি কামনা করে বলেন, “আপনাদের দোয়া, ভালোবাসা ও সমর্থনই আমার চলার পথের শক্তি। বিগত দিনে আপনারা যেভাবে পাশে ছিলেন, আগামী দিনেও সেই সহযোগিতা কামনা করি। আগামী দিনে তাড়াশের প্রতিটি মানুষের মুখে হাসি ফোটানো, বেকারত্ব দূর করা, শিক্ষা ও স্বাস্থ্য খাতের উন্নয়ন করাই হবে আমার একমাত্র লক্ষ্য।”
তিনি সবাইকে নিরাপদে ও শান্তিপূর্ণভাবে ঈদ উদযাপনের আহ্বান জানান। একইসঙ্গে কোরবানির পশুর বর্জ্য যথাযথভাবে অপসারণ করে পরিচ্ছন্ন রাখার জন্য সকলের প্রতি অনুরোধ জানান।

সরকারের দায়িত্ব নিয়েছি বাংলাদেশের মানুষকে একটি নতুন কিছু দেখাবো: বিদ্যুৎমন্ত্রী
- কামারখন্দ (সিরাজগঞ্জ) প্রতিনিধি। জনতার কন্ঠ.কম।
- আপডেট টাইম : ১০:১২:১৭ অপরাহ্ন, মঙ্গলবার, ২৬ মে ২০২৬
বিদ্যুৎ জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু বলেছেন,বিগত ফ্যাসিস্ট সরকারকে নিয়ে তিনি বলেন, বিগত ফ্যাসিস্ট সরকার ঋণ করে গেছেন। বাংলাদেশের বিশ কোটি মানুষের উপরে প্রতি মাথাপিছু দেড়শ কোটি টাকা ঋণের বোঝা। সেই সরকারে আমরা দায়িত্ব নিয়েছি। আমার বিদ্যুতে ৫৬ হাজার কোটি টাকা বকেয়া রেখে গেছে। এ বিষয়টা নিয়েই আমরা অনেক পরিশ্রম করে যাচ্ছি । আর তোমরা বলো যে কি হইলো। কি পেলাম এজন্যই তো আমরা ক্ষমতায় আসি নাই। সরকারে দায়িত্ব নিছি আওয়ামী লীগের হাত থেকে মুক্ত হইয়া বাংলাদেশের মানুষকে একটি নতুন কিছু দেখাবো। এখন আমরাও যদি আওয়ামী লীগের মতো ঘাইঘাই করি আওয়ামী লীগের মতো ত্রিশ হাজার কোটি টাকা ঋণ করে রেখে যাই। তাহলে আর দেশ থাকবে না । দেশ থাকবে দেশ চলবে না।
মঙ্গলবার (২৬ মে) বিকেলে সিরাজগঞ্জের কামারখন্দ উপজেলা বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের আয়োজনে উপজেলা পরিষদের মিনি অডিটোরিয়ামে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান (বীর উত্তম) এর ৪৫ তম শাহাদত বার্ষিকী যথাযোগ্য মর্যাদায় উদযাপন করার লক্ষ্যে প্রস্তুতি সভা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
মৃত্যুবার্ষিকী পালন নিয়ে ইকবাল হাসান মাহমুদ বলেন, গত ১৮ বছরে আমরা ঠিকমতো শহীদ জিয়াউর রহমানের মৃত্যুবার্ষিকী পালন করতে পারি নাই। আগামী ৩০শে মে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আত্মার মাগফেরাত কামনায় আল্লাহর কাছে দোয়া মাহফিল এবং সবাই মিলে দুস্থ অসহায় গরীব মানুষদেরকে খাওয়ানোর ব্যবস্থা করবো। এ ব্যাপারে আমার তরফ থেকে যতটুকু সহযোগিতা করার দরকার আমি করব। অনুষ্ঠানটি অত্যন্ত সুশৃংখলভাবে করতে হবে । আর সুশৃংখল ভাবে অনুষ্ঠান করতে পারলে যে কোন কাজের প্রশংসা পাওয়া যায় সাধারণ মানুষদের কাছ থেকে।
ইকবাল হাসান মাহমুদ টুকু আরো বলেন, স্থানীয় সরকার নির্বাচন কিন্তু খুব জলদি হয়ে যাবে। জিন্নাতি দল কিন্তু তাদের প্রার্থী ঘোষণা করেছে। তাদের কিন্তু কোন আওয়াজ নাই । কিন্তু আমি দেখতেছি নির্বাচনের হাওয়া ওঠার আগেই সবাই পোস্টার ছাপানো শুরু করেছে। এই পোস্টার ছাপালেই কিন্তু হবে না। দল অনেক পরীক্ষা-নিরীক্ষা করেই যাকে দিলে জিততে পারবো তাকে দেবো। স্থানীয় নির্বাচন তোমাদের কাকে পছন্দ সেটা আমি আগে দেখবো এরপর আমি একটা একটা করে ডেকে আনব এবং আমার রিপোর্টের সঙ্গে মিলিয়ে দেখব ঠিক আছে কিনা। শুধু চেয়ারম্যান নয় মেম্বারেরও বিষয়ে দেখব আমি।
উন্নয়ন কাজের পরিকল্পনা নিয়ে মন্ত্রী বলেন, কামারখন্দ নিয়ে আমার অনেক বড় একটা পরিকল্পনা আছে। যে পরিকল্পনা বাস্তবায়ন করতে গেলে আমার চেয়ারম্যান দরকার মেম্বার দরকার। আমি বরাদ্দ আনবো সেটা অন্য দলের লোক ব্যবহার করবে সেটা আমি পারবো না। ক্ষুদ্র স্বার্থ ছেড়ে দিয়ে দলের স্বার্থ বৃহৎ স্বার্থ ধরে যে প্রার্থী চেয়ারম্যান হতে পারবে তাকেই দেব। আপনারা আপনাদের ইউনিয়নের মধ্যে ঘুরে বেড়ান। আপনারা কিন্তু অবশ্যই বোঝেন যে কাকে দিলে চেয়ারম্যান হয়ে যাবে। আমার কাছে অলরেডি রিপোর্ট আসছে। অনেক চেয়ারম্যান হওয়ার প্রার্থী আছে তাকে আমার দলের লোকদের কাছে পছন্দ না। কিন্তু সে চেয়ারম্যান প্রার্থী হিসেবে গ্রহণযোগ্য।
সুতরাং পাঁচ বছর হাতে সময় আছে দলটাকে সুসংগঠিত করতে হবে। দলটাকে মজবুত করতে হবে ভিত্তিশক্ত করতে হবে মানুষের কাছে যেতে হবে এমনি হয়ে যাবে।
প্রস্তুতি সভা অনুষ্ঠানে উপজেলা বিএনপির সাবেক সভাপতি বদিউজ্জামান ফেরদৌস এর সভাপতিত্বে সাবেক সাধারণ সম্পাদক রেজাতে রাব্বি উথান এর সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সিরাজগঞ্জ জেলা বিএনপির সহ-সভাপতি ও সমন্বয়ক বীর মুক্তিযোদ্ধা আব্দুল আজিজ সরকার, জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক আব্দুল্লাহ আল কায়েস-সহ জেলা এবং উপজেলা বিএনপির সকল অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

নিরাপদ ঈদযাত্রা নিশ্চিত ও চাঁদাবাজি রোধে সরকার ব্যর্থ: আসিফ মাহমুদ
- ন্যাশনাল ডেস্ক । জনতার কন্ঠ.কম।
- আপডেট টাইম : ০৯:৪৯:০৪ অপরাহ্ন, মঙ্গলবার, ২৬ মে ২০২৬
পবিত্র ঈদুল আজহায় নিরাপদ যাত্রা ও চাঁদাবাজি নিয়ন্ত্রণে ব্যর্থ বলে মন্তব্য করেছেন এনসিপির মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া।
মঙ্গলবার (২৬ মে) রাজধানীতে ঝিনাইদহে এনসিপির মুখ্য সমন্বয়ক নাসিরউদ্দিন পাটোয়ারীর ওপর হামলা ও সমসাময়িক বিষয় নিয়ে ডাকা সংবাদ সম্মেলনে এসব কথা বলেন তিনি।
আসিফ মাহমুদ বলেন, ঈদুল আজহাকে ঘিরে চাঁদাবাজি বেড়ে গেছে। প্রায় সব পশুর হাট বিএনপি নেতারা ইজারা নিয়েছেন এবং হাটের জায়গায় হাট বসছে না। এছাড়াও ঈদযাত্রা নিরাপদ করতে সরকার ব্যর্থ বলেও অভিযোগ করেছেন তিনি।
তিনি বলেন, বিসিবি নির্বাচন দেখে মনে হয়েছে পরিবারতন্ত্রে বসবাস করছি, সরকার দলীয়করণ করবে না বলেছিলো কিন্তু তারা সেটা করেছে। বর্তমান সরকারকে উদ্দেশ্যে করে সজীব ভূঁইয়া বলেন, মার্কিন চুক্তির বিষয়ে এনসিপির সঙ্গে অন্তর্বর্তী সরকার কোনো কথা বলেনি। যে অংশ বাংলাদেশের স্বার্থবিরোধী, সেগুলো রিভিউ করে বাতিল করার উদ্যোগ নেন। দোষারোপ করবেন না। বিএনপির বর্তমান পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান আগে পররাষ্ট্র উপদেষ্টা ছিলেন। ডুয়েল গেম খেলতে বিএনপির ইন্ধনেই এই চুক্তি হয়েছে কি না এমন মন্তব্যও করেন তিনি।

৩২ লাখ টাকার গরু কেনার বিষয়ে এ্যানির ছেলের ব্যাখ্যা
- ন্যাশনাল ডেস্ক । জনতার কন্ঠ.কম।
- আপডেট টাইম : ০৯:৪০:০২ অপরাহ্ন, মঙ্গলবার, ২৬ মে ২০২৬
আসন্ন পবিত্র ঈদুল আজহা উপলক্ষ্যে পানিসম্পদমন্ত্রী মো. শহীদ উদ্দিন চৌধুরী এ্যানির ৩২ লাখ টাকার গরু কেনার ব্যাখ্যা দিয়েছেন তার ছেলে সারিয়ান চৌধুরী।
মঙ্গলবার (২৬ মে) বিকেল ৫টা ৫২ মিনিটে নিজের ফেসবুক অ্যাকাউন্টে এ-সংক্রান্ত পোস্ট দিয়েছেন তিনি। তার পোস্টটি নিচে হুবহু দেওয়া হলো।
আমার বাবা পানিসম্পদমন্ত্রী শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি এবং উনার ভাইয়েরা পারিবারিক কোরবানি এবং হাজী বসির উল্যাহ চৌধুরী এতিমখানা-মাদ্রাসার জন্য প্রতি বছর ৬/৭/৮টি গরু ক্রয় করেন। তার ধারাবাহিকতায় এ বছরও ওনারা ৬টি গরু ক্রয় করেছেন।
আজ থেকে ৫০ বছর পর যখন আমার বাবা আর মন্ত্রী থাকবেন না, তখনও কি আমাদের উত্তরসূরিরা ১০টা গরু দিয়ে কুরবানি দিলে এমন অযৌক্তিক সমালোচনার সম্মুখীন হতে হবে? নাকি আমার বাবা কেবল মন্ত্রী হওয়ায় বট বাহিনীর এমন অযৌক্তিক মিথ্যাচারের শিকার হচ্ছেন?
সবচেয়ে বড় কথা, সবগুলো গরুই গরীব মানুষের হক। মানুষের হক মানুষের কাছে পৌঁছে যাবে। ইনশাআল্লাহ।
মহান আল্লাহ পাক উত্তম পরিকল্পনাকারী। উনি সব জানেন এবং দেখেন।
এর আগে সম্প্রতি হাটে গিয়ে ৩২ লাখ টাকা দিয়ে গরু কেনায় এ্যানিকে নিয়ে নানা সমালোচনা শুরু হয়। এ বিষয়ে বাবার সমালোচকদের উদ্দেশে এই লেখা লিখেছেন ছেলে সারিয়ান চৌধুরী।

রামিসা হত্যাকাণ্ডে দ্রুত বিচার নিশ্চিতের আশ্বাস আইনমন্ত্রীর
- রিপোর্টার:
- আপডেট টাইম : ০৮:৫৯:০৬ অপরাহ্ন, মঙ্গলবার, ২৬ মে ২০২৬
শিশু রামিসা ধর্ষণ ও হত্যাকাণ্ডের বিচার দ্রুত সম্পন্ন করতে সরকার সর্বোচ্চ সহযোগিতা করবে বলে জানিয়েছেন আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান।
তিনি বলেন, বিচারক ও আইনজীবী সংকটের কারণে দেশে অনেক মামলার বিচারপ্রক্রিয়া দীর্ঘ হয়, তবে আলোচিত এ মামলার বিচার দ্রুত নিশ্চিত করতে রাষ্ট্রের পক্ষ থেকে প্রয়োজনীয় সব পদক্ষেপ নেওয়া হবে।
মঙ্গলবার (২৬ মে) সকাল সাড়ে ১০টার দিকে ঝিনাইদহের শৈলকুপা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।
আইনমন্ত্রী বলেন, ‘রামিসা ধর্ষণ ও হত্যাকাণ্ড অত্যন্ত স্পর্শকাতর ও মর্মান্তিক ঘটনা। এ মামলার বিচার দ্রুত শেষ করতে সরকার আন্তরিকভাবে কাজ করবে।’
এ সময় এনসিপি নেতা হাসনাত আব্দুল্লাহর ‘আইন মন্ত্রণালয় থেকে আদালত নিয়ন্ত্রণ করা হয়’— এমন বক্তব্যের প্রতিক্রিয়ায় তিনি বলেন, ‘এ ধরনের মন্তব্য আদালত অবমাননার শামিল। বিচারকরা সম্পূর্ণ স্বাধীনভাবে বিচারকার্য পরিচালনা করেন।’
তিনি আরও বলেন, ‘বিচার বিভাগ স্বাধীনভাবে কাজ করছে বলেই তাদের নেতারা গ্রেপ্তারের পরদিনই জামিন পেয়েছেন।’
বাংলাদেশের বিচার বিভাগ অন্য যে কোনো দেশের তুলনায় স্বাধীনভাবে কাজ করতে পারে দাবি করে আইনমন্ত্রী বলেন, ‘দেশে মামলা জট রয়েছে। কারণ বিচারকের সংখ্যা কম। একই সঙ্গে ট্রায়ালে অংশ নেওয়ার মতো পর্যাপ্ত আইনজীবীও নেই। ফলে বিচার কার্যক্রম দীর্ঘ হয়।’
সম্প্রতি ঝিনাইদহে এনসিপি নেতাকর্মীদের সঙ্গে ঘটে যাওয়া ঘটনাকে কেন্দ্র করে করা মন্তব্য প্রসঙ্গে তিনি বলেন, ‘পুলিশ দায়িত্বশীলতার সঙ্গে কাজ করেছে এবং বিচারকরাও স্বাধীনভাবে সিদ্ধান্ত নিয়েছেন। রাজনৈতিক উদ্দেশ্য হাসিলের জন্য বিভ্রান্তি ছড়াতে এসব বক্তব্য দেওয়া হচ্ছে।’

এনসিপি ১০০ কোটি টাকায় বিক্রি হয়েছে জামায়াতের কাছে : রাশেদ খাঁন
- ন্যাশনাল ডেস্ক । জনতার কন্ঠ.কম।
- আপডেট টাইম : ০৮:৪৩:৪৬ অপরাহ্ন, মঙ্গলবার, ২৬ মে ২০২৬
বাংলাদেশ বাংলাদেশ জামায়াতে ইসলামীর কাছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) ১০০ কোটি টাকায় বিক্রি হয়েছে বলে মন্তব্য করেছেন বিএনপি নেতা রাশেদ খাঁন।
মঙ্গলবার (২৬ মে) সন্ধ্যা ৬টা ৪৯ মিনিটে নিজের ভেরিফায়েড ফেসবুক পোস্টে তিনি এ মন্তব্য করেন।
পোস্টে রাশেদ খাঁন লেখেন, ‘এনসিপির সাথে জোট করার জন্য নাসীরুদ্দীন পাটওয়ারী আমার পা ধরতে বাকি রেখেছিল। এনসিপি, এবি পার্টি, রাষ্ট্র সংস্কার আন্দোলনের শীর্ষ নেতাদের উপস্থিতিতেই সে এমন করেছিল!’
তিনি লেখেন, ‘অথচ এই রাজনৈতিক ইতর (নাসীরুদ্দীন পাটওয়ারী) আমাকে নিয়ে আজকে সংবাদ সম্মেলন করে বাজে কথা বলল! জামায়াতে ইসলামী বিরুদ্ধে এমন কোনো কথা নাই যে বলেনি, পরে জামায়াতের কাছে এনসিপি ১০০ কোটি টাকায় বিক্রি হয়েছে।’
নাসীরুদ্দীন পাটওয়ারীকে বামশিবির উল্লেখ করে বিএনপির এই নেতা লেখেন, ‘আমি জানতাম আদর্শচ্যুত বামশিবির নাসীরুদ্দীন পাটওয়ারী জামায়াতের কাছেই বিক্রি হবে, এজন্য আমি তাদের ফাঁদে পা দিইনি। গণঅধিকার পরিষদ ২০২২ সাল থেকে বিএনপির সাথে জোটে ছিলো। আমি এমন কোন দলে যাইনি, যে দল জামায়াতের মত স্বাধীনতা সার্বভৌমত্ব ও মানচিত্রের জন্য হুমকি।’
তিনি আরও লেখেন, আর এই কথা তো জামায়াতকে নিয়ে রাজনৈতিক টাউট (প্রতারক) এই পাটওয়ারীই বলেছে। পাটওয়ারী শিবির, বাম, এবি পার্টি করেছে। এখন এনসিপি করছে।
নাসীরুদ্দীন পাটওয়ারী মাদক সেবন করেন উল্লেখ করে রাশেদ লেখেন, ‘তার আশপাশের লোকজনই আমাকে বলেছে, নাসিরউদ্দিন গাঁজা-ইয়াবা সব খায়। ওর চোখমুখই তার তো প্রমাণ, ওর শরীর নিকোটিনে ভরা। ওর এখন থেকে রূপায়নে বসেই গাঁজা টানতে হবে। গাঁজা খেয়ে বাইরে গিয়ে আবোলতাবোল বললেই পাবলিকের ডিমের ওপর দিতে যেতে হবে। গালাগাল ও বেয়াদবি করা যদি ওর স্বাধীনতা হয়, তবে প্রতিবাদে ডিম মারাও সংক্ষুব্ধদের স্বাধীনতা।’

৯৯ শতাংশ পাওনা পরিশোধ হয়েছে, হাসিমুখে বাড়ি ফিরছেন শ্রমিকরা : শ্রমমন্ত্রী
- ন্যাশনাল ডেস্ক । জনতার কন্ঠ.কম।
- আপডেট টাইম : ০৮:৩৩:৩৪ অপরাহ্ন, মঙ্গলবার, ২৬ মে ২০২৬
ঈদুল আজহা সামনে রেখে শ্রমিকদের বেতন-ভাতা নিয়ে গুজব বা বিভ্রান্তিকর তথ্য না ছড়ানোর আহ্বান জানিয়েছেন প্রবাসী কল্যাণ, বৈদেশিক কর্মসংস্থান, শ্রম ও কর্মসংস্থানমন্ত্রী আরিফুল হক চৌধুরী।
তিনি বলেন, সরকারের কঠোর তদারকির কারণে অধিকাংশ শিল্পকারখানায় শ্রমিকদের পাওনা পরিশোধ করা হয়েছে এবং শ্রমিকরা হাসিমুখে বাড়ি ফিরছেন।
মঙ্গলবার (২৬ মে) বিকেলে সিলেট কেন্দ্রীয় শাহী ঈদগাহে ঈদ জামাতের প্রস্তুতি পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।
মন্ত্রী বলেন, ‘কোথায় সমস্যা হয়েছে, আমাকে দেখান। আমি নিজে মাঠে থেকে খোঁজখবর রাখছি। এখন পর্যন্ত ৯৯ শতাংশ শ্রমিকের পাওনা পরিশোধের কাজ সম্পন্ন হয়েছে। কিছু কারখানায় মে মাসের পূর্ণ বেতন দেওয়ার সময় না হলেও শ্রমিকদের ১৫ দিনের অগ্রিম দেওয়া হয়েছে। দুই-একটি বিচ্ছিন্ন ঘটনা ছাড়া কোথাও বড় ধরনের সমস্যা নেই।’
তিনি আরও বলেন, ‘গত ঈদেও শ্রমিকরা স্বস্তি নিয়ে বাড়ি ফিরেছেন। এবারও সবাই ন্যায্য পাওনা নিয়েই পরিবারের কাছে যাচ্ছেন।’
শ্রমিকদের পাওনা নিয়ে বিভিন্ন সংবাদ প্রকাশের বিষয়ে মন্ত্রী বলেন, ‘আমি নিয়মিত তদারকি করছি। বাস্তব পরিস্থিতি অনেক ভালো।’
বিদেশে চাকরির নামে প্রতারণার বিষয়ে কঠোর অবস্থানের কথা জানিয়ে আরিফুল হক চৌধুরী বলেন, ‘বিদেশে চাকরির প্রলোভন দেখিয়ে যারা প্রতারণা করছে, তাদের বিরুদ্ধে সরকার ‘জিরো টলারেন্স’ নীতি গ্রহণ করেছে। জড়িত ব্যক্তি ও প্রতিষ্ঠানগুলোকে চিহ্নিত করে আইনের আওতায় আনা হচ্ছে।’
এসময় উপস্থিত ছিলেন সিলেট মেট্রোপলিটন পুলিশ কমিশনার আবদুল কুদ্দুছ চৌধুরী, সিলেটের জেলা প্রশাসক মো. সারওয়ার আলম, বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি সিলেট ইউনিটের ভাইস চেয়ারম্যান মো. বদরুজ্জামানসহ সংশ্লিষ্ট কর্মকর্তা এবং শাহী ঈদগাহ কমিটির নেতারা উপস্থিত ছিলেন।

এনসিপির সঙ্গে জোটে যেতে নাসিরুদ্দীন আমার পা ধরতে বাকি রেখেছিল : রাশেদ খাঁন
- ন্যাশনাল ডেস্ক । জনতার কন্ঠ.কম।
- আপডেট টাইম : ০৮:২১:২০ অপরাহ্ন, মঙ্গলবার, ২৬ মে ২০২৬
এনসিপির সঙ্গে জোট করার জন্য নাসীরুদ্দীন পাটওয়ারী আমার পা ধরতে বাকি রেখেছিল বলে মন্তব্য করেছেন বিএনপি নেতা মুহাম্মদ রাশেদ খাঁন।
মঙ্গলবার (২৬ মে) সন্ধ্যা ৬টা ৪৯ মিনিটে নিজের ভেরিফায়েড ফেসবুক পোস্টে তিনি এই মন্তব্য করেন।
রাশেদ খাঁনের পোস্টটি হুবহু দেওয়া হলো-
‘এনসিপির সাথে জোট করার জন্য নাসির উদ্দিন পাটোয়ারী আমার পা ধরতে বাকি রেখেছিলো। এনসিপি, এবি পার্টি, রাষ্ট্র সংস্কার আন্দোলনের শীর্ষ নেতাদের উপস্থিতিতেই সে এমন করেছিলো!’
‘অথচ এই রাজনৈতিক ইতর আমাকে নিয়ে আজকে সাংবাদিক সম্মেলন করে বাজে কথা বললো! জামায়াতে ইসলামী বিরুদ্ধে এমন কোন কথা নাই যে বলে নাই, পরবর্তীতে জামায়াতের কাছে এনসিপি ১০০ কোটি টাকায় বিক্রি হয়েছে।’
‘আমি জানতাম আদর্শচ্যুত বামশিবির নাসিরউদ্দিন পাটোয়ারী জামায়াতের কাছেই বিক্রি হবে, এজন্য আমি তাদের ফাঁদে পা দিই নি। গণঅধিকার পরিষদ ২০২২ সাল থেকে বিএনপির সাথে জোটে ছিলো। আমি এমন কোন দলে যাই নি, যে দল জামায়াতের মত স্বাধীনতা সার্বভৌমত্ব ও মানচিত্রের জন্য হুমকি।’
‘আর এই কথা তো জামায়াতকে নিয়ে রাজনৈতিক টাউট এই পাটোয়ারীই বলেছে। পাটোয়ারী শিবির, বাম,এবি পার্টি করেছে। এখন এনসিপি করছে। তার আশপাশের লোকজনই আমাকে বলেছে, নাসিরউদ্দিন গাজা ইয়াবা সব খায়। ওর চোখমুখই তার তো প্রমাণ, ওর শরীর নিকোটিনে ভরা। ওর এখন থেকে রূপায়নে বসেই গাঁজা টানতে হবে। গাঁজা খেয়ে বাইরে গিয়ে আবোলতাবোল বললেই পাবলিকের ডিমের উপর দিতে যেতে হবে। গালিগালাজ ও বেয়াদবি করা যদি ওর স্বাধীনতা হয়, তবে প্রতিবাদে ডিম মারাও সংক্ষুব্ধদের স্বাধীনতা।’

আমরা কোয়ালিটি চাই কোয়ান্টিটি চাই না: শিক্ষকদের উদ্দেশ্যে বিদ্যুৎমন্ত্রী
- নিজস্ব প্রতিবেদক। জনতারকণ্ঠ.কম
- আপডেট টাইম : ০৮:০৪:৪১ অপরাহ্ন, মঙ্গলবার, ২৬ মে ২০২৬
বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু শিক্ষকদের উদ্দেশ্যে বলেছেনন, আপনারা যে কাজ করেন সেটি বেতনের কাজ করেন না। বেতন সংসার চালানোর জন্য। কিন্তু মূল লক্ষ্য আপনাদের মানুষ তৈরি করা। আপনারা প্রায়ই শহীদ মিনার ও প্রেসক্লাবে গিয়ে আন্দোলন করেন। আপনারা যদি রেজাল্ট ভালো না করেন, তাহলে একটা সময় সরকারও আপনাদের দাবি মানতে বাধ্য হবে না।
মঙ্গলবার দুপুরে সিরাজগঞ্জ শহীদ শামসুদ্দিন সম্মেলন কক্ষে জেলা প্রশাসন আয়োজিত শিক্ষার গুণগত মান উন্নয়নে সিরাজগঞ্জ জেলার প্রাথমিক, মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পর্যায়ের শিক্ষাপ্রতিষ্ঠান প্রধানদের সাথে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
তিনি বলেন, আমরা কোয়ালিটি চাই কোয়ান্টিটি চাই না। আপনারা ১০টা মেধাসম্পন্ন ছেলে বের করবেন। যারা বাংলাদেশের সব জায়গায় কম্পিটিশন করতে পারবে। কিন্তু ৫০টা বের করবেন কোনোটাই কম্পিটিশিন করতে পারবে না- সেটা করে লাভ নেই। আপনারা চাইলে পারবেন। নিজের সন্তানের ভবিষ্যৎ নিয়ে যেভাবে চিন্তা করেন সেভাবে অন্যের সন্তানকে তৈরি করবেন। তাহলে আমাদের দেশ এগিয়ে যেতে পারবে। না হলে এখন যে অবস্থা রয়েছে সে অবস্থা থাকলে দেশ এগিয়ে যেতে পারবে না। তিনি বলেন, আমাদের সময়ের বুয়েটের ছাত্র আর এখনকার বুয়েটের ছাত্রের মধ্যে অনেক তফাৎ রয়েছে।
জেলা প্রশাসক আমিনুল ইসলামের সভাপতিত্বে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন অতিরিক্ত পুলিশ সুপার নাজরান রউফ, জেলা বিএনপির সাধারণ সম্পাদক সাইদুর রহমান বাচ্চুসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানগণ।

সিরাজগঞ্জে বাসচাপায় তিন অটোরিকশাযাত্রী নিহত
- সলঙ্গা (সিরাজগঞ্জ) প্রতিনিধি। জনতার কণ্ঠ.কম
- আপডেট টাইম : ০৭:৪৪:৪৭ অপরাহ্ন, মঙ্গলবার, ২৬ মে ২০২৬
সিরাজগঞ্জের সলঙ্গায় বাসচাপায় সিএনজি চালিত অটোরিকশার তিন যাত্রী নিহত হয়েছেন। এ ঘটনায় আরও দুই যাত্রী গুরুতর আহত হয়েছেন।
মঙ্গলবার (২৬ মে) সন্ধ্যা ৭টার দিকে ঢাকা-রাজশাহী মহাসড়কে উল্লাপাড়া উপজেলার সলঙ্গা থানাধীন চড়িয়া র্যাব-১২ প্রধান কার্যালয়ের সামনে এ দুর্ঘটনা ঘটে।
নিহতদের নাম পরিচয় জানা যায়নি।
সলঙ্গা থানার ওসি মো. আসলাম আলী এ তথ্য নিশ্চিত করে জানান, সলঙ্গা থেকে যাত্রী নিয়ে সিএনজি চালিত অটোরিকশা সিরাজগঞ্জ শহরের দিকে যাচ্ছিল। যাওয়ার পথে চড়িয়া র্যাব-১২ প্রধান কার্যালয়ের সামনে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা রাজশাহীগামী যাত্রী বাস চাপা দেয়। এতে ঘটনাস্থলেই তিনজন নিহত হয়। আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে। হতাহতদের নাম পরিচয় সনাক্তের চেষ্টা চলছে।

নোয়াখালীর আঞ্চলিকতায় ঐশীর নতুন গান প্রকাশ
- বিনোদন ডেস্ক। জনতার কণ্ঠ.কম
- আপডেট টাইম : ০৭:৪০:৫৬ অপরাহ্ন, মঙ্গলবার, ২৬ মে ২০২৬
নিজের শেকড় নিজের ভাষা আর সমসাময়িক সাউন্ড এই তিনের মিশেলে নতুন গান নিয়ে হাজির হয়েছেন কণ্ঠশিল্পী ঐশী। নোয়াখালীর মেয়ে হওয়ায় অনেকদিন ধরেই নিজের আঞ্চলিক ভাষায় একটি গান করার ইচ্ছা ছিল তার। সেই ভাবনা থেকেই তৈরি হয়েছে ‘নোয়াখাইল্যা মাইয়া’।
ঐশী জানান গানটি একেবারেই হুট করে তৈরি হয়ে যায়। কয়েকদিন আগে একটি অনুষ্ঠানে যাওয়ার পথে গাড়িতে বসেই লিখে ফেলেন গানটির কথা। পরে সেখানেই সুরও করেন। তার ভাষায় ‘সেদিন যেভাবে টিউন করেছিলাম ঠিক সেভাবেই গানটি করা হয়েছে। পরবর্তীতে ফাইনাল রেকর্ডিংয়ে আর কোনো কারেকশনের প্রয়োজন হয়নি।’
‘নোয়াখাইল্যা মাইয়া’ গানে কণ্ঠ দেওয়ার পাশাপাশি কথা ও সুরও করেছেন ঐশী নিজেই। মিউজিক প্রোডাকশন করেছেন ‘বিট বাবা’। র্যাপে রয়েছেন ব্ল্যাক জ্যাং ও ঐশী। মিউজিক ভিডিও নির্মাণ করেছেন নাসিমুল মুরসালিন স্বাক্ষর।
গানটি প্রকাশ উপলক্ষে সোমবার সন্ধ্যায় রাজধানীর বনানীর একটি ক্লাবে আয়োজন করা হয় ‘মিট দ্য প্রেস’। সেখানে উপস্থিত ছিলেন হামিন আহমেদ, মনিরুল আলম টিপু, এলিটা করিম, সাব্বির জামান, আয়েশা মৌসুমী, নাদিয়া ডোরা ও জুয়েল মোর্শেদসহ সংগীতাঙ্গনের আরও অনেকে।
গানটির কয়েক সেকেন্ডের প্রোমো প্রকাশের পর সামাজিক যোগাযোগমাধ্যমে আলোচনাও তৈরি হয়। অনেকেই এটিকে বলিউড ধাঁচের গান বলে মন্তব্য করেন। এ বিষয়ে ঐশী বলেন ‘গানের কথাগুলো আঞ্চলিক টিউন হিপহপ ও পপ ঘরানার আর মিউজিকে রয়েছে অ্যাফ্রো ও নানা ধরনের ফিউশন।’
তিনি আরও বলেন ‘আমি যেহেতু নোয়াখালীর মেয়ে তাই নিজের আঞ্চলিক ভাষায় গান করা আমার জন্য বাড়তি আবেগের। সেই সঙ্গে গানটি নিজেই এক্সিকিউট করতে পারাটা ভীষণ আনন্দের। আমি সবসময় ইউনিক কিছু করার চেষ্টা করি।’
সলঙ্গায় ‘প্রত্যাশিত সিরাজগঞ্জ’র ঈদ উপহার বিতরণ
- সলঙ্গা (সিরাজগঞ্জ) প্রতিনিধি। জনতার কণ্ঠ.কম
- আপডেট টাইম : ০৭:০৩:২৪ অপরাহ্ন, মঙ্গলবার, ২৬ মে ২০২৬
পবিত্র ঈদ উল আযহা উপলক্ষে সিরাজগঞ্জের সলঙ্গায় ৪৫ টি গরীব ও অসহায় মানুষের মাঝে ঈদ খাদ্য উপহার বিতরণ করা হয়েছে।
মঙ্গলবার (২৬ মে) বিকেলে সম্পূর্ণ অরাজনৈতিক স্বেচ্ছাসেবী সংগঠন প্রত্যাশিত সিরাজগঞ্জ’র উদ্যোগে রৌহাদহ নূরানী দারুল উলুম ক্বওমিয়া হাফিজিয়া মাদ্রাসা, সলঙ্গা, সিরাজগঞ্জে এ ঈদ উপহার ব্যাগ বিতরণ করা হয়। প্রতিটি উপহার ব্যাগে রয়েছে পোলার চাল, লাচ্ছা, সেমাই, সুজি, চিনি, সয়াবিন তেল, গুড়া দুধ, বুটের ডাল, পিঁয়াজ এবং সাবান।

এ সময় সংগঠনটির সভাপতি মো. হেলাল উদ্দিনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক নূর-এ-আজম সিদ্দিক এর সঞ্চালনায় উপস্থিত ছিলেন, সংগঠনের উপদেষ্টা মো. আরিফুর রহমান,অর্থ সম্পাদক মো. ইসমাইল হোসেন, সাংগঠনিক সম্পাদক মো. শাহাদৎ হোসেন,প্রচার সম্পাদক সাংবাদিক সোহেল রানা সোহাগ, সদস্য হাফেজ ছারোয়ার হোসেন, জাহাঙ্গীর আলম, আতিকুর রহমান সবুজ, হাফেজ আবু তালহা সহ অন্যান্য স্থানীয়গণ্যমান্য ব্যক্তিবর্গ।
উল্লেখ্য, সংগঠনটি ২০১৮ সাল থেকে ঈদ খাদ্য উপহার বিতরণ, বন্যার্তদের ত্রাণ বিতরণ, ফ্রি মেডিকেল ক্যাম্প, শীতবস্ত্র বিতরণ, বৃক্ষরোপনসহ নানা রকম সমাজকল্যাণমূলক কাজ করে আসছে।

চট্টগ্রামের শতাধিক গ্রামে বুধবার পালিত হবে ঈদুল আজহা
- ন্যাশনাল ডেস্ক । জনতার কন্ঠ.কম।
- আপডেট টাইম : ০৬:৫১:০৮ অপরাহ্ন, মঙ্গলবার, ২৬ মে ২০২৬
চট্টগ্রামের আনোয়ারা, সাতকানিয়া, বাঁশখালী, পটিয়া, চন্দনাইশসহ শতাধিক গ্রামে বুধবার পবিত্র ঈদুল আজহা উদযাপিত হবে।
বুধবার (২৭ মে) সকাল সাড়ে ৮টায় আনোয়ারার তৈলারদ্বীপ ও বরুমচড়া এলাকায় ঈদের জামাত অনুষ্ঠিত হবে। জামাত শেষে কোরবানি করবেন তারা।
এদিকে, সৌদি আরবের সাথে মিল রেখে প্রায় দুইশো বছর ধরে উপজেলায় সাতকানিয়া মির্জাখীল দরবার শরীফের অনুসারীরা এ নিয়ম মেনে অত্যন্ত ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে ঈদুল আযহা উদযাপন করে আসছেন।
দরবার শরীফ সূত্রে জানা গেছে, বুধবার সকাল সাড়ে ৯টায় সাতকানিয়ার মির্জাখীল দরবার শরীফের মূল খানকাহ মাঠে ঈদুল আজহার প্রধান জামাত অনুষ্ঠিত হবে। এতে ইমামতি করবেন বর্তমান সাজ্জাদানশীন হজরত ইমামুল আরেফীন ড. মৌলানা মুহাম্মদ মকছুদুর রহমান।
দরবারের পূর্বসূরি মহান অলি-বুজুর্গ হজরত শাহ জাহাঙ্গীর শেখুল আরেফীন (ক.), হজরত শাহ জাহাঙ্গীর ফখরুল আরেফীন (ক.), হজরত শাহ জাহাঙ্গীর শমসুল আরেফীন (ক.) এবং হজরত শাহ জাহাঙ্গীর তাজুল আরেফীনের (ক.) অনুসৃত নিয়ম অনুযায়ী প্রতিবছর সৌদি আরবের সঙ্গে মিল রেখে ঈদুল আজহা পালন করা হয় বলে জানান সংশ্লিষ্টরা।
জানা গেছে, চট্টগ্রামের সাতকানিয়া, চন্দনাইশ, বাঁশখালী, আনোয়ারা, লোহাগাড়া, সীতাকুণ্ড, মিরসরাই, পটিয়া, বোয়ালখালী, হাটহাজারী, সন্দ্বীপ ও রাউজানের বহু গ্রাম ছাড়াও বান্দরবান, খাগড়াছড়ি, কক্সবাজারসহ দেশের বিভিন্ন জেলার অনুসারীরা একই দিনে ঈদ উদযাপন করবেন। এছাড়া ঢাকা, মুন্সীগঞ্জ, কিশোরগঞ্জ, নরসিংদী, চাঁদপুর, সিলেট, সুনামগঞ্জ, নোয়াখালী, বরিশাল ও ভোলাতেও রয়েছে তাদের অসংখ্য মুরিদ ও অনুসারী।
মির্জাখীল দরবার শরীফের অন্যতম দায়িত্বশীল ব্যক্তি মোহাম্মদ মছউদুর রহমান বলেন, ‘আমরা হানাফি মাযহাবের অনুসারী হিসেবে প্রায় দুই শতাধিক বছর ধরে পবিত্র হজের পরের দিনই ঈদুল আজহা পালন করে আসছি। চাঁদের অবস্থান ও হজের তথ্য নিশ্চিত হয়েই এ সিদ্ধান্ত নেওয়া হয়।’
তিনি আরও বলেন, ‘আরাফাতের ময়দান থেকে হজের খুতবা ও হজ পালনের দৃশ্য সরাসরি প্রত্যক্ষ করার পর দেশ-বিদেশে সিলসিলায়ে আলীয়া জাহাঙ্গীর ও মির্জাখীল দরবার শরীফের অনুসারীরা বুধবার ঈদের নামাজ আদায় করবেন।’

উত্তরের যোগাযোগ ব্যবস্থায় আমুল পরিবর্তণ ঘটাবে হাটিকুমরুল ইন্টারচেইঞ্জ
- জ্যেষ্ঠ প্রতিবেদক। জনতার কণ্ঠ.কম
- আপডেট টাইম : ০৬:১৭:২০ অপরাহ্ন, মঙ্গলবার, ২৬ মে ২০২৬
উত্তরাঞ্চলের প্রবেশদ্বার সিরাজগঞ্জ। ১৯৯৮ সালে যমুনা সেতু উদ্বোধনের পর এ জেলার ওপর দিয়ে রাজধানী ঢাকার সঙ্গে রাজশাহী, রংপুর ও খুলনা বিভাগের ২২ জেলার সরাসরি সংযোগ স্থাপিত হয়। আর সিরাজগঞ্জের হাটিকুমরুল গোলচত্বর হয়ে ওঠে চারটি গুরুত্বপূর্ণ মহাসড়কের মিলনস্থল। ঢাকা-পাবনা, ঢাকা-রাজশাহী ও ঢাকা-রংপুর মহাসড়কের সংযোগ স্থল হয় হাটিকুমরুল।
সময়ের সঙ্গে সঙ্গে যমুনা সেতু পশ্চিম সংযোগ সড়ক ও হাটিকুমরুল গোলচত্বর এলাকায় বাড়তে থাকে গাড়ীর চাপ। অতিরিক্ত যানবাহনের চাপে যানজট-দুর্ঘটনাসহ নানা দুর্ভোগে উত্তরাঞ্চলবাসীর গলার কাঁটা হয়ে পড়ে এই মহাসড়কটি।
বিশেষ করে ঈদ এলেই হাটিকুমরুল গোলচত্বর ও যমুনা সেতু পশ্চিম মহাসড়ক ঘিরে ঘরমুখো মানুষের ভোগান্তির অন্ত থাকে না। ঈদের ছুটিতে প্রতিদিন প্রায় ৫০ হাজার যানবাহন পারাপার হয়। ফলে হাজার লাখ লাখ মানুষকে যানজট আর দুর্ঘটনার ঝুঁকি নিয়ে এ রুটেই গন্তব্যে যেতে হতো।
উত্তরাঞ্চলবাসীর দুর্ভোগ লাঘবে যুগান্তকারী পদক্ষেপ নেয় সরকার। হাটিকুমরুল গোলচত্বর এলাকায় দেশের সর্বাধুনিক প্রযুক্তিনির্ভর হাটিকুমরুল ইন্টারচেইঞ্জ প্রকল্প বাস্তবায়নের সিদ্ধান্ত নেয়।
৭৩৮ কোটি টাকা ব্যয়ের এ প্রকল্পটি ২০২১ সালে অনুমোদিত হলেও জমি অধিগ্রহণ ২০২৩ সালের জুন মাসে। জমি অধিগ্রণ শেষে চায়না ঠিকাদারি প্রতিষ্ঠান সিআরবিসি (চায়না রেলওয়ে ব্রিজ করপোরেশন) আধুনিক ইন্টারচেইঞ্জ নির্মাণকাজ শুরু করে।
প্রকল্পের কর্মকর্তা ও প্রকৌশলীদের সঙ্গে কথা বলে জানা যায়, হাটিকুমরুল ইন্টারচেইঞ্জ প্রকল্পে থাকবে আলাদা ৬টি র্যা ম্প। উত্তর-দক্ষিণমুখী ও ঢাকামুখী যানবাহন চলবে ভিন্ন ভিন্ন র্যা ম্প দিয়ে। কোন গাড়ী বিপরীতমুখী গাড়ীকে সাইড দিতে হবে না। এছাড়া নীচ দিয়ে একটি গ্রাউন্ড রোড থাকবে। যেখান দিয়ে ধীরগতির যানবাহন চলবে।
সাসেক-২ প্রকল্পের ওয়ার্ক প্যাকেজ-১৩ এর অধীনে আন্তর্জাতিক মানের হাটিকুমরুল ইন্টারচেঞ্জটি নির্মাণের পলে চারটি রুট থেকে আসা যানবাহন নিরবিচ্ছিন্নভাবে চলবে। কোন গাড়ীকে সাইড দিতে হবে না। এছাড়াও থ্রি-হুইলার যানবাহন ও সাধারণ জনগনের নিরাপদে চলাচলের ফুটপাত ও একাধিক আন্ডারপাস তৈরি করা হয়েছে।
প্রকল্পের কর্মকর্তারা বলেন, ২০২১ সালে শুরু হওয়া প্রকল্পটি ২০২৪ সালের মধ্যে শেষ হওয়ার কথা থাকলেও জমি অধিগ্রহণে দেরি হওয়ায় কারণে মেয়াদ বর্ধিত করে ২০২৬ সালের আগষ্ট নির্ধারণ করা হয়। পরবর্তীতে ২০২৬ সালের ডিসেম্বর মাস পর্যন্ত মেয়াদ বাড়ানো হয়। ইতিমধ্যে প্রকল্পের ৭০ শতাংশ কাজ শেষ হয়েছে। এরই সুফল পেতে শুরু করেছে জনগণ। যানজট ও দুর্ঘটনা কমে এসেছে। যমুনা সেতু পশ্চিম পার হওয়ার পর স্বাভাবিক গতি নিয়ে যাতায়াত করছে উত্তরাঞ্চলের যানবাহন।
সরেজমিনে দেখা যায় হাটিকুমরুল গোলচত্বর এলাকার প্রায় ৫ বর্গকিলোমিটার এলাকাজুড়ে মহাকর্মযজ্ঞ চলছে। ৪ থেকে ৫শ শ্রমিক দিনে ও রাতে কাজ করছে। আর এই কর্মযজ্ঞ দেখে উচ্ছসিত যাত্রী, পরিবহণ শ্রমিকসহ স্থানীয় বাসিন্দারাও।
রনি, কাদের, সুমন বাবলুসহ একাধিক বাস ও ট্রাকচালকেরা উচ্ছাস প্রকাশ করে বলছিলেন, দীর্ঘদিন ধরে সিরাজগঞ্জে এসে আমরা দুর্ভোগে পড়েছি। কিন্তু সরকার ইন্টারচেইঞ্জ নির্মাণ করার ফলে আর আমাদের দেরি করতে হবে না। কোন গাড়ীকে সাইড দিতে হবে না, উপর দিয়ে দ্রুতগতিতে আমরা যাতায়াত করতে পারবো। এতে অনেক সময় বাঁচবে বলে তারা বলেন।
সাবেক সেনা সদস্য আফসার আলী বলেন, ইন্টারচেইঞ্জ নির্মাণের ফলে আমাদের এ অঞ্চলের ভাগ্যের চাকা খুলে গেছে। এলাকায় ব্যবসা-বানিজ্য ও শিল্পের প্রসার ঘটতে শুরু করেছে।
সিরাজগঞ্জ জজ আদালতের আইনজীবী এ্যাডভোকেট এরশাদ আলী বলেন, ইন্টারচেইঞ্জ চলনবিলসহ সমগ্র উত্তরাঞ্চলের মানুষের ভাগ্য বদলে দেবে বলে আশা করি। এসব অঞ্চলের কৃষিপণ্য সহজে ঢাকাসহ সারাদেশে রপ্তানি করা যাবে। এতে কৃষক ন্যায্যমূল্য পাবে।
সিরাজগঞ্জ চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাষ্ট্রির প্রেসিডেন্ট সাইদুর রহমান বাচ্চু বলেন, ইন্টারচেইঞ্জ প্রকল্পটি উত্তরাঞ্চলের মানুষের যোগাযোগ ব্যবস্থায় একটি যুগান্তকারী একটি স্থাপনা। ইন্টারচেইঞ্জ নির্মাণ সম্পন্ন হলে সিরাজগঞ্জে শিল্পপার্ক ও ইকোনোমিক জোনে শিল্পপ্রতিষ্ঠান গড়ে উঠবে। চলনবিলের শস্য ও মৎস্য সারাদেশে সহজভাবে সরবরাহ করা সম্ভব হবে।
হাটিকুমরুল ইন্টারচেইঞ্জ প্রকল্পের উপ-ব্যবস্থাপক মো. সরফরাজ হোসেন বলেন, প্রকল্প সম্পন্ন হলে জাতীয় ও আঞ্চলিক যোগাযোগ, বাণিজ্য এবং পণ্য পরিবহনের ক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। আশা করা যাচ্ছে আগামী ১৬ ডিসেম্বর ইন্টারচেঞ্জটি আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হবে।
হাটিকুমরুল হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইসমাইল হোসেন, ইন্টারচেইঞ্জ উত্তরাঞ্চলের মানুষের যোগাযোগ ব্যবস্থায় আমুল পরিবর্তণ আনবে। ইতিমধ্যে তার সুফল পেতে শুরু করেছে মানুষ।
হাটিকুমরুল ইন্টারচেঞ্জ প্রকল্পের প্রকল্প ব্যবস্থাপক ফিরোজ আখতার বলেন, উত্তরবঙ্গের ১৬টি জেলার যানবাহনগুলোকে হাটিকুমরুলকে ক্রস করেই যেতে হয়। এর মানে দেশের ২৫ ভাগ জেলার গাড়ী এ রুটে চলাচল করে। এছাড়াও খুলনা বিভাগের বেশ কিছু যানবাহনও এ রুটে চলাচল করে। ঈদ ছাড়াও সাধারণভাবেই এ এলাকায় যানজট সৃষ্টি হতো। ঈদের সময় তো ৪/৫ ঘণ্টা করে আটকে থাকতে হতো যাত্রী সাধারণকে। ওই অবস্থা হতে উত্তোরণের জন্যই ইন্টারচেইঞ্জ প্রকল্প চালু হয়েছে। ইতিমধ্যে ৭০ শতাংশ কাজ শেষ হয়েছে। আশা করছি চলতি বছরের ডিসেম্বরেই কাজ শেষ হবে। প্রকল্পের কাজ শেষ হলে ঢাকা থেকে সকল জেলামুখী যানবাহনগুলো একটি অপরটির ইন্টারাপ ছাড়াই চলবে। কোন যানবাহনকে থামতে হবে না।
তিনি বলেন, আসন্ন ঈদুল আজহা উপলক্ষে আমরা ইতিমধ্যে বগুড়া-রংপুরমুখী সাময়িকভাবে লেনটি ওপেন করে দিয়েছি। এই লেনটি দিয়েই ৬০ শতাংশ গাড়ী চলাচল করে। লেনটি খুলে দেওয়ায় এখানে আর গাড়ী আটকে থাকছে না।

মৌলভীবাজারে পাহাড়ি ঢলের প্রভাবে দুই গ্রামে প্লাবন
- ন্যাশনাল ডেস্ক। জনতার কণ্ঠ.কম
- আপডেট টাইম : ০৬:০২:৪৮ অপরাহ্ন, মঙ্গলবার, ২৬ মে ২০২৬
মৌলভীবাজারের কমলগঞ্জে টানা তিন দিনের ভারী বর্ষণ ও উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে লাউয়াছড়া খালের বাঁধ ভেঙে দুই গ্রাম প্লাবিত হয়েছে।
মঙ্গলবার (২৬ মে) ভোরের দিকে এই আকস্মিক বন্যায় উপজেলার আদমপুর ইউনিয়নের ভানুবিল ও ছনগাঁও গ্রামের বিস্তীর্ণ এলাকা তলিয়ে গেছে।
স্থানীয় সূত্রে জানা যায়, গত কয়েকদিনের টানা বর্ষণে পাহাড়ি ঢলের পানির চাপে লাউয়াছড়া খালের বাঁধটি ভেঙে যায়। বাঁধ ভাঙার সঙ্গে সঙ্গে প্রবল বেগে লোকালয়ে পানি প্রবেশ করতে শুরু করে।
এতে ভানুবিল ও ছনগাঁও গ্রামের নিচু এলাকাগুলোতে জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে। ক্ষতিগ্রস্ত হয়েছে ছনগাঁও-ভানুবিল সংযোগ সড়ক, যার ফলে গ্রাম দুটির অভ্যন্তরীণ যোগাযোগ ব্যবস্থা কার্যত বিচ্ছিন্ন হয়ে পড়েছে।
সরেজমিনে দেখা যায়, পাহাড়ি ঢলের পানিতে অনেক বসতবাড়ির আঙিনা তলিয়ে গেছে। পানি মাড়িয়ে গৃহস্থালি ও কৃষিকাজে চরম ভোগান্তিতে পড়েছেন স্থানীয়রা।
ভানুবিল গ্রামের বাসিন্দা আলী হোসেন ও ছনগাঁও গ্রামের রাধা কান্ত সিংহ জানান, কোনো পূর্বসংকেত ছাড়াই আকস্মিক এই বন্যায় তাদের ঘরবাড়ি ও আঙিনা প্লাবিত হয়েছে, যা তাদের জনজীবনকে বিপর্যস্ত করে তুলেছে।
আদমপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দাল হোসেন বলেন, আকস্মিক পাহাড়ি ঢলে অন্তত ৭০ থেকে ৮০টি বাড়ির আঙিনা তলিয়ে গেছে এবং গ্রামের রাস্তাঘাটের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। বিষয়টি আমরা উপজেলা প্রশাসনকে অবহিত করেছি।
এ বিষয়ে কমলগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আসাদুজ্জামান জানান, স্থানীয় জনপ্রতিনিধিদের মাধ্যমে আমরা এলাকার পরিস্থিতির খবর পেয়েছি। প্রশাসন সার্বক্ষণিক পরিস্থিতি পর্যবেক্ষণ করছে। ক্ষতিগ্রস্তদের তালিকা করে সরকারি সহায়তার প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

সন্ত্রাস নির্মূলে কঠোর পদক্ষেপের ঘোষণা
- ন্যাশনাল ডেস্ক। জনতার কণ্ঠ.কম
- আপডেট টাইম : ০৫:৫৬:০১ অপরাহ্ন, মঙ্গলবার, ২৬ মে ২০২৬
স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, ‘জঙ্গল সলিমপুরসহ অন্যান্য জায়গায় র্যাব ও পুলিশের ওপর যে হামলা হয়েছে, সেটা আমরা খুব গভীরভাবে দেখেছি। এ বিষয়ে আমরা ব্যবস্থা নিচ্ছি। সেটা খুব শিগগিরই দৃশ্যমান হবে। সন্ত্রাসীদের কোনো অভয়ারণ্য থাকতে দেওয়া হবে না।’
মঙ্গলবার (২৬ মে) দুপুরে পুলিশ সদরদপ্তরে আয়োজিত প্রেস ব্রিফিংয়ে তিনি এসব কথা বলেন।
পুলিশ সদরদপ্তরে আয়োজিত সংবাদ সম্মেলনে সম্প্রতি চট্টগ্রামে পুলিশ ও র্যাবের ওপর হামলার বিষয়ে দৃষ্টি আকর্ষণ করা হলে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেন, জঙ্গল সলিমপুরসহ অন্যান্য জায়গায় র্যাব ও পুলিশের ওপর যে হামলা হয়েছে, সেটা আমরা খুব গভীরভাবে দেখেছি। এ বিষয়ে আমরা ব্যবস্থা নিচ্ছি। সেটা খুব শিগগিরই দৃশ্যমান হবে।
জঙ্গল সলিমপুর নিয়ে করা এক প্রশ্নের জবাবে সালাহউদ্দিন আহমদ বলেন, ‘দীর্ঘ ১৭ বছর দেশে আইনের শাসন ছিল না। দুর্বৃত্তায়নের একটা মহামারি ছিল। জঙ্গল সলিমপুরকে আমরা রাষ্ট্রের ভেতরে রাষ্ট্র হতে দেখেছি। সেটি আইনশৃঙ্খলা বাহিনীর নিয়ন্ত্রণে আনতে পেরেছে। সেখানে যখন যৌথ অভিযান হয়েছে, অনেক অস্ত্র উদ্ধার হয়েছে, দাগি আসামি গ্রেপ্তার হয়েছে। সেখানে পুলিশ একাডেমি, র্যাবের একাডেমি, ক্রীড়া কমপ্লেক্সসহ বিভিন্ন স্থাপনার পরিকল্পনা আছে।’
তিনি বলেন, ‘চট্টগ্রাম জেলা কারাগার হওয়ার কথা আগে থেকেই। সেই জায়গায় সন্ত্রাসীরা তাদের পুরোনো অবস্থান ধরে রাখতে চাইছে। তবে তারা যে উদ্ধত আচরণ করেছে, দুঃসাহস দেখিয়েছে, সেটা খুব কঠোরভাবে নিয়ন্ত্রণ করা হবে।’
সীমান্তের বর্তমান পরিস্থিতির কথা তুলে ধরে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘সীমান্তে কোনো সমস্যা হলে ফ্ল্যাগ মিটিংয়ের মাধ্যমে আলোচনা করে সমাধান করা হয়। দুই-একটা ঘটনা নজরে এসেছে। বিজিবির মহাপরিচালক তাৎক্ষণিকভাবে সেগুলো দেখেছেন। কিছু জায়গায় পাল্টাপাল্টি গোলাগুলির ঘটনা ঘটেছে। এটা স্বাভাবিক প্রক্রিয়া। পরে ফ্ল্যাগ মিটিংয়ের মাধ্যমে সমাধান হয়। তবে জাতীয়ভাবে উত্তেজনা তৈরির মতো কোনো ঘটনা ঘটেনি।’

মৌসুমি বায়ুর প্রভাবে ৬ বিভাগে ভারী বৃষ্টির শঙ্কা
- ন্যাশনাল ডেস্ক। জনতার কণ্ঠ.কম
- আপডেট টাইম : ০৫:৪৭:৪২ অপরাহ্ন, মঙ্গলবার, ২৬ মে ২০২৬
দেশের ছয় বিভাগে ভারী বৃষ্টিসহ সাত জেলায় ৬০ থেকে ৮০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়াসহ বৃষ্টি বা বজ্রবৃষ্টির সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।
মঙ্গলবার (২৬ মে) সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টার আবহাওয়ার পূর্বাভাসে এই তথ্য জানানো হয়েছে।
পূর্বাভাসে বলা হয়েছে, রংপুর, ময়মনসিংহ ও সিলেট বিভাগের অনেক জায়গায়; ঢাকা, রাজশাহী ও চট্টগ্রাম বিভাগের কিছু কিছু জায়গায় এবং খুলনা ও বরিশাল বিভাগের দু-এক জায়গায় অস্থায়ীভাবে দমকা বা ঝড়ো হাওয়া ও বিদ্যুৎ চমকানোসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে।
সেই সঙ্গে রংপুর, রাজশাহী, ঢাকা, ময়মনসিংহ, চট্টগ্রাম ও সিলেট বিভাগের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারি থেকে ভারি বর্ষণ হতে পারে।
খুলনা, সাতক্ষীরা, যশোর, চুয়াডাঙ্গা ও লক্ষ্মীপুর জেলার ওপর দিয়ে মৃদু তাপপ্রবাহ বয়ে যাচ্ছে এবং তা অব্যাহত থাকতে পারে।
সারা দেশে দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে এবং রাতের তাপমাত্রা সামান্য বাড়তে পারে।
এদিকে আজ দুপুর ১টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য দেওয়া আবহাওয়া অধিদপ্তরের পূর্বাভাসে বলা হয়েছে, ফরিদপুর, বরিশাল, পটুয়াখালী, কুমিল্লা, নোয়াখালী, চট্টগ্রাম ও কক্সবাজার অঞ্চলের ওপর দিয়ে পশ্চিম বা উত্তর-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৬০ থেকে ৮০ কিলোমিটার বেগে অস্থায়ীভাবে ঝড়ো হাওয়াসহ বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। এসব এলাকার নদীবন্দরগুলোকে ২ নম্বর নৌ হুঁশিয়ারি সংকেত দেখাতে বলা হয়েছে।
এছাড়া দেশের অন্যান্য অঞ্চলের ওপর দিয়ে পশ্চিম, উত্তরপশ্চিম দিক থেকে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে অস্থায়ীভাবে দমকা বা ঝড়ো হাওয়াসহ বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। এসব এলাকার নদীবন্দরগুলোকে ১ নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে।


রায়গঞ্জ (সিরাজগঞ্জ) প্রতিনিধি। জনতার কণ্ঠ.কম 



















































































































































2 thoughts on “মানচিত্রে রাস্তা, বাস্তবে ধানক্ষেত”