সিরাজগঞ্জ , সোমবার, ০২ নভেম্বর ২০২৬
সংবাদ শিরোনাম ::
Logo জামায়াত রাজপথ উত্তপ্ত করছে, আগুন দিচ্ছে আওয়ামী লীগ: রাশেদ খাঁন Logo ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে ১০ কিলোমিটারজুড়ে যানজট Logo সংরক্ষিত নারী আসনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় এমপি হলেন বিএনপির এলিজা জামান Logo শ্রমিক আন্দোলনের আড়ালে নৈরাজ্য সৃষ্টির চেষ্টা করলে কঠোর ব্যবস্থা Logo পোশাকশিল্প ধ্বংসের ষড়যন্ত্রে লিপ্ত স্বার্থান্বেষী মহল Logo টানা চার দিন দেশজুড়ে কম থাকবে গ্যাসের চাপ Logo ৩০ হাজার ইয়াবা লুটের অভিযোগে প্রত্যাহার ৩ পুলিশ সদস্য Logo ফুটপাতের অবৈধ ব্যবসায় বিপাকে শপিং মল, রাজস্ব হারাচ্ছে সরকার Logo সরিষাবাড়ী পৌরসভার তিন প্রকল্পে অনিয়মের অভিযোগ, দুদকের অভিযান Logo আয়ারল্যান্ডকে হারিয়ে নিজেদের সামর্থ্যের প্রমাণ দিল নামিবিয়া

জমি নিয়ে বিরোধের জেরে চাচাতো ভাইদের মারপিটে যুবক নিহত

সিরাজগঞ্জ সদর উপজেলায় দুর্গম যমুনার চরাঞ্চলে জমি নিয়ে বিরোধের জের ধরে আপন চাচাতো ভাইদের মারপিটের শিকার হয়ে  আমিনুল ইসলাম (৪০) নামে এক যুবক নিহত হয়েছেন।

শনিবার (৩ অক্টোবর) বিকেলে সদর উপজেলার মেছড়া ইউনিয়নে যমুনা নদীর অভ্যন্তরের রুপসার চর বাজারে এই ঘটনা ঘটে। নিহত আমিনুল ইসলাম ওই গ্রামের মৃত ছোহরাব আলীর ছেলে।

স্থানীয় সূত্র জানায়, জমি সংক্রান্ত বিরোধের জের ধরে আমিনুল ইসলামের সঙ্গে তার চাচা আবুল কালাম ও চাচাতো ভাইদের সঙ্গে দীর্ঘদিন ধরে বিরোধ চলছে। এই বিরোধের জের ধরে কয়েকমাস আগে সুলতান নামে একজনকে ছুরিকাঘাত করে আমিনুল। বিষয়টি তখন স্থানীয়ভাবে মিমাংসাও হয়।

আজ শনিবার দুপুরে নামাজ পড়ে মসজিদ থেকে বের হয়ে আমিনুলকে ডেকে নিয়ে মারধোর করে তার চাচা আবুলকালাম ও চাচাতো ভাইয়েরা। বেধড়ক পিটিয়ে হাত-পা ভেঙে দেওয়া হয়।

আশংকাজনক অবস্থায় নৌকাযোগে সিরাজগঞ্জ জেনারেল হাসপাতালে আনার পথে মারা যান তিনি।

সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রাকিবুল হাসান বলেন, চাচাতো ভাইদের সঙ্গে দ্বন্দ্বের জের ধরে এই হত্যাকান্ডের ঘটনা ঘটেছে বলে প্রাথমিকভাবে জানা গেছে। নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সিরাজগঞ্জ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

কমেন্ট লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার তথ্য গুলো সংরক্ষণ করে রাখুন

লেখক সম্পর্কে তথ্য

জনপ্রিয় সংবাদ

জামায়াত রাজপথ উত্তপ্ত করছে, আগুন দিচ্ছে আওয়ামী লীগ: রাশেদ খাঁন

জমি নিয়ে বিরোধের জেরে চাচাতো ভাইদের মারপিটে যুবক নিহত

আপডেট টাইম : ০৯:৫১:৫৭ অপরাহ্ন, শনিবার, ৩ অক্টোবর ২০২৬