সিরাজগঞ্জ , বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬
সংবাদ শিরোনাম ::
Logo ১০ বডিগার্ডের নিরাপত্তায় আদালতে পরীমনি Logo হকারমুক্ত ফুটপাত, নির্বিঘ্নে চলাচল করছেন পথচারীরা Logo বিতর্কিত মন্তব্যের পর ডিটিসিএর দায়িত্ব থেকে প্রত্যাহার মসিউর রহমান Logo হামের টিকা কেনা ও বিতরণে ব্যর্থতা: ইউনূস সরকারের দায়ের তদন্ত শুরু Logo খুলনায় পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান Logo ল্যাব সংকটে কম্পিউটার শিক্ষা থেকে বঞ্চিত জলঢাকার সাত শতাধিক শিক্ষার্থী Logo বনসাই বিশ্ববিদ্যালয়কে বটবৃক্ষে রূপান্তর করাই লক্ষ্য’: উপাচার্য তাহ্‌মিনা আখতার Logo বিক্ষোভ-সংঘাতের পর কর্মস্থলে ফিরছেন গাজীপুরের শ্রমিকরা Logo সিলেট টেস্টে টসে হেরে ফিল্ডিংয়ে বাংলাদেশ, একাদশে দুই পরিবর্তন Logo ১০ দিনে চার নির্বাচনের ফলাফলে দুর্বল হয়ে পড়েছে ইসরায়েল

ঢাকা বিশ্ববিদ্যালয় সংগীত বিভাগে রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের উচ্চ শিক্ষার সুযোগ

রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের সংগীত বিভাগের সাত শিক্ষার্থী ঢাকা বিশ্ববিদ্যালয়ের সংগীত বিভাগে ২০২৫-২৬ শিক্ষাবর্ষে নিয়মিত মাস্টার্সে ভর্তির সুযোগ পেয়েছেন। বুধবার (১৪ অক্টোবর) ঢাকা বিশ্ববিদ্যালয়ের সংগীত বিভাগের চেয়ারম্যান ড. প্রিয়াংকা গোপ স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে তাঁদের নাম প্রকাশ করা হয়।

সুযোগপ্রাপ্ত শিক্ষার্থীরা হলেন আত্মা খান, সন্দীপা পোদ্দার, সপ্তর্ষি বেপারী অথৈ, লোপামুদ্রা সরকার, অংকুর কুমার বিশ্বাস, শতাব্দি মৈত্র পূজা ও ফারজানা আক্তার হাসি। তাঁদের মধ্যে সপ্তর্ষি বেপারী অথৈ ও ফারজানা আক্তার হাসি রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের ২০১৯-২০ শিক্ষাবর্ষের তৃতীয় ব্যাচের শিক্ষার্থী। অন্য পাঁচজন ২০২০-২১ শিক্ষাবর্ষের চতুর্থ ব্যাচের শিক্ষার্থী।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের সংগীত বিভাগে ২০২৫-২৬ শিক্ষাবর্ষে নিয়মিত মাস্টার্সে ভর্তির জন্য প্রকাশিত বিজ্ঞপ্তিতে তাঁদের নাম অন্তর্ভুক্ত করা হয়েছে। গত ১৩ অক্টোবর বিজ্ঞপ্তিটি প্রকাশ করা হলেও পরে তা সরিয়ে নেওয়া হয়। পরবর্তী সময়ে বুধবার পুনরায় বিজ্ঞপ্তিটি প্রকাশ করা হয়।

ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়ার স্বপ্ন পূরণের অনুভূতি জানিয়ে সপ্তর্ষি বেপারী অথৈ বলেন, “ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়ার স্বপ্নটা আমার ছোটবেলা থেকেই। সেই স্বপ্নের সঙ্গে যখন সংগীতের মতো আমার ভালোবাসার বিষয়টি জড়িয়ে গেল, তখন স্বপ্নটা যেন আরও আপন হয়ে উঠেছে। আজ ঢাকা বিশ্ববিদ্যালয়ের সংগীত বিভাগে সুযোগ পেয়ে অনুভূতিটা সত্যিই ভাষায় প্রকাশ করতে পারছি না। মনে হচ্ছে, এত দিনের স্বপ্নটা ধীরে ধীরে বাস্তবের রূপ নিচ্ছে।”

তিনি আরও বলেন, “সবশেষে, মহান সৃষ্টিকর্তার প্রতি অশেষ কৃতজ্ঞতা। সবার দোয়া ও ভালোবাসা নিয়ে আমার স্বপ্নের এই নতুন অধ্যায় শুরু করতে চাই।”

রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের সংগীত বিভাগে নিয়মিত সংগীতচর্চা ও একাডেমিক শিক্ষার মাধ্যমে শিক্ষার্থীরা নিজেদের দক্ষতা বিকাশের সুযোগ পাচ্ছেন। ঢাকা বিশ্ববিদ্যালয়ের মতো দেশের অন্যতম উচ্চশিক্ষা প্রতিষ্ঠানে মাস্টার্সে ভর্তির সুযোগ তাঁদের উচ্চশিক্ষার অগ্রযাত্রায় নতুন সম্ভাবনা তৈরি করেছে। একই সঙ্গে এ অর্জন রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের সংগীত বিভাগের জন্যও গুরুত্বপূর্ণ।

উল্লেখ্য, সপ্তর্ষি বেপারী অথৈ ও ফারজানা আক্তার হাসি দ্বিতীয়বারের মতো মাস্টার্স করার সুযোগ পেয়েছেন। তবে প্রকাশিত তথ্য অনুযায়ী, শতাব্দি মৈত্র পূজা ও ফারজানা আক্তার হাসি অপেক্ষমাণ তালিকায় রয়েছেন।

কমেন্ট লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার তথ্য গুলো সংরক্ষণ করে রাখুন

লেখক সম্পর্কে তথ্য

জনপ্রিয় সংবাদ

১০ বডিগার্ডের নিরাপত্তায় আদালতে পরীমনি

ঢাকা বিশ্ববিদ্যালয় সংগীত বিভাগে রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের উচ্চ শিক্ষার সুযোগ

আপডেট টাইম : ০৬:০৪:০২ অপরাহ্ন, বুধবার, ১৪ অক্টোবর ২০২৬