সিরাজগঞ্জ , বুধবার, ০৪ নভেম্বর ২০২৬
সংবাদ শিরোনাম ::
Logo খুলনা-বাগেরহাট সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী Logo সিংড়ায় খালেদা জিয়া স্মৃতি ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন Logo যুদ্ধজাহাজ ‘ব্রহ্মপুত্র’ ডুবি, কোর্ট মার্শালে ভারতীয় নৌবাহিনীর দুই কর্মকর্তা Logo ইকবাল সোবহান চৌধুরীর সঙ্গে ডিবিসি নিউজের ক্রাইম চিফও পুলিশ হেফাজতে Logo ঠাকুরগাঁওয়ে নিজ বাড়ির শয়নকক্ষে স্কুলছাত্রের মরদেহ উদ্ধার Logo ছিনতাইয়ের অভিযোগে কৃষক দলের নেতাসহ গ্রেপ্তার ৩; উদ্ধার করা হয়েছে ৯লাখ ৩হাজার টাকা Logo ল্যাব না থাকায় কম্পিউটার শিক্ষা থেকে বঞ্চিত জলঢাকার ৭ শতাধিক শিক্ষার্থী Logo শাহজাদপুরে শতবর্ষী সরকারি রাস্তা বন্ধ করে গেট নির্মাণের উদ্যোগ, প্রতিবাদে মানববন্ধন Logo রায়গঞ্জে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপন প্রস্তুতি Logo রায়গঞ্জের হাট-বাজারে প্রকাশ্যে বিক্রি হচ্ছে নিষিদ্ধ পিরানহা মাছ

আবারও হোবার্টের হয়ে বিগ ব্যাশ মাতাতে প্রস্তুত রিশাদ

অস্ট্রেলিয়ার বিগ ব্যাশ লিগের আসন্ন ১৬তম আসরেও হোবার্ট হ্যারিকেন্সের হয়ে খেলবেন বাংলাদেশি লেগ স্পিনার রিশাদ হোসেন। গত মৌসুমে দুর্দান্ত পারফরম্যান্সের পর এবারও রিশাদের ওপর আস্থা রেখেছে ফ্র্যাঞ্চাইজিটি।

বৃহস্পতিবার (১৫ অক্টোবর) সামাজিক যোগাযোগমাধ্যমে রিশাদকে দলে ফেরানোর বিষয়টি নিশ্চিত করে হোবার্ট হারিকেন্স।

আসন্ন মৌসুমে অস্ট্রেলিয়ার অভিজ্ঞ লেগ স্পিনার অ্যাডাম জাম্পার সঙ্গে একই দলে খেলবেন তিনি। মেলবোর্ন রেনেগেডস ছেড়ে হোবার্টে যোগ দিয়েছেন জাম্পা। ফলে দুই লেগ স্পিনারের সমন্বয়ে নিজেদের বোলিং আক্রমণ আরও শক্তিশালী করার সুযোগ পাচ্ছে দলটি।

গত মৌসুমে বিগ ব্যাশে অভিষেকেই নিজের সামর্থ্যের প্রমাণ দেন রিশাদ। হোবার্ট হারিকেনসের হয়ে ১২ ম্যাচে ১৫ উইকেট শিকার করেন। দলের হয়ে সর্বোচ্চ উইকেট নেওয়ার পাশাপাশি পুরো টুর্নামেন্টে স্পিনারদের মধ্যে অন্যতম সফল ছিলেন এই বাংলাদেশি।

হোবার্ট হারিকেন্সের হাই পারফরম্যান্স বিভাগের মহাব্যবস্থাপক স্যালিয়ান বিমস জানিয়েছেন, গত মৌসুমে হোবার্টে খেলার অভিজ্ঞতা রিশাদের ভালো লেগেছিল এবং তিনি আবারও ফিরতে আগ্রহী ছিলেন। তার এই আগ্রহকে গুরুত্ব দিয়েই চুক্তির বিষয়ে এগিয়েছে দলটি।

আগামী ১২ ডিসেম্বর শুরু হবে বিগ ব্যাশ লিগের ১৬তম আসর। ১৭ ডিসেম্বর ব্রিসবেন হিটের বিপক্ষে ম্যাচ দিয়ে অভিযান শুরু করবে হোবার্ট হারিকেন্স। আসন্ন মৌসুমে প্রথম আটটি ম্যাচে খেলার জন্য চুক্তিবদ্ধ হয়েছেন রিশাদ।

কমেন্ট লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার তথ্য গুলো সংরক্ষণ করে রাখুন

লেখক সম্পর্কে তথ্য

জনপ্রিয় সংবাদ

খুলনা-বাগেরহাট সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী

আবারও হোবার্টের হয়ে বিগ ব্যাশ মাতাতে প্রস্তুত রিশাদ

আপডেট টাইম : ১০:৫৬:২৩ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬