সিরাজগঞ্জ , বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬
সংবাদ শিরোনাম ::
Logo সেনবাগে ৬২ হাজার ইয়াবাসহ ট্রাকচালক গ্রেপ্তার, জব্দ মিনি ট্রাক Logo দুই মাসের মধ্যে নতুন মজুরি নির্ধারণের ঘোষণা প্রধানমন্ত্রীর Logo ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি আবেদন শুরুর তারিখ ঘোষণা Logo ইসরায়েলের নতুন প্রধানমন্ত্রী কে, সিদ্ধান্ত নেবেন প্রেসিডেন্ট Logo ১২ দেশে কর্মী পাঠাতে লাগবে মন্ত্রণালয়ের অনুমতি Logo পর্তুগালের জার্সিতে রোনালদোর ২৩ বছরের অধ্যায়ের সমাপ্তি Logo স্বাস্থ্যসেবার উন্নয়নকে অগ্রাধিকার দিচ্ছেন চেয়ারম্যান প্রার্থী আজহার Logo জুলাই হত্যা মামলায় কারাগারে পাঠানো হলো ইকবাল সোবহান চৌধুরীকে Logo জামায়াতের দ্বারে দ্বারে ঘুরেও চাকরি মেলেনি, পাশে দাঁড়ালেন শাহে আলম Logo পরীমনির আচরণে ক্ষুব্ধ সাংবাদিকরা

রায়গঞ্জে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপন প্রস্তুতি

জাতীয় বিপ্লব ও সংহতি দিবস যথাযোগ্য মর্যাদায় উদ্‌যাপনের লক্ষ্যে সিরাজগঞ্জের রায়গঞ্জে প্রস্তুতিমূলক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (৪ নভেম্বর) সকাল ১১টার দিকে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আবদুল খালেক পাটোয়ারী।

সভায় উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) মো. রওশন কবির, উপজেলা বিএনপির সাবেক সভাপতি শামছুল ইসলাম, সাবেক সাংগঠনিক সম্পাদক আবুল কালাম আজাদ, পৌর বিএনপির সাবেক সভাপতি মো. হাতেম আলী সুজন, পৌর বিএনপির সাধারণ সম্পাদক রাশেদুল হাসান মিরন, উপজেলা যুবদলের সভাপতি আব্দুর রাজ্জাক রানা, রায়গঞ্জ প্রেসক্লাবের সভাপতি আলী হায়দার আব্বাসী ও সাধারণ সম্পাদক গোলাম মুক্তাদির প্রমুখ।

সভায় বক্তারা জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের ঐতিহাসিক প্রেক্ষাপট ও তাৎপর্য তুলে ধরেন। দিবসটি যথাযোগ্য মর্যাদা ও উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে উদ্‌যাপনের ওপর গুরুত্বারোপ করেন তাঁরা। পাশাপাশি দিবসের কর্মসূচি সফল করতে সংশ্লিষ্ট সরকারি দপ্তর, রাজনৈতিক নেতৃবৃন্দ ও সামাজিক সংগঠনের প্রতিনিধিদের সমন্বিতভাবে কাজ করার আহ্বান জানান।

সভায় উপজেলার বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা-কর্মচারী, শিক্ষকসহ সংশ্লিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

জনতার কণ্ঠ/পিআর

কমেন্ট লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার তথ্য গুলো সংরক্ষণ করে রাখুন

লেখক সম্পর্কে তথ্য

জনপ্রিয় সংবাদ

সেনবাগে ৬২ হাজার ইয়াবাসহ ট্রাকচালক গ্রেপ্তার, জব্দ মিনি ট্রাক

রায়গঞ্জে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপন প্রস্তুতি

আপডেট টাইম : ০৪:৫০:৫৯ অপরাহ্ন, বুধবার, ৪ নভেম্বর ২০২৬