সিরাজগঞ্জ , বুধবার, ০৪ নভেম্বর ২০২৬
সংবাদ শিরোনাম ::
Logo শীর্ষ ৭ পুলিশ কর্মকর্তার বদলি-পদায়ন, নতুন দায়িত্বে যারা Logo বড়দিনের জন্য ২ কোটি টাকা চেয়েছিল অনুদান, প্রধানমন্ত্রী দিলেন ৩ কোটি Logo শ্রমিকদের কাজে ফেরার আহ্বান পোশাকশিল্প মালিকদের Logo শ্রমিক আন্দোলনের লক্ষ্য সরকারকে বেকায়দায় ফেলা: হাতেম Logo বিপ্লব ও সংহতি দিবসের পোস্টার ছেঁড়ার অভিযোগে যুবক আটক Logo ঢাকা-দাম্মাম ফ্লাইট চালুর সময় ঘোষণা, স্থগিতই থাকছে রিয়াদ রুট Logo ৫০ কোটি মানুষকে দারিদ্র্যমুক্ত করল ভারত, পেছনে কী কৌশল? Logo ভারতের সঙ্গে বাণিজ্য বন্ধ, ৪০ বিলিয়ন ডলারের ক্ষতি পাকিস্তানের Logo গাজীপুর মেট্রোপলিটন পুলিশের নতুন কমিশনার আশিক সাঈদ Logo এআইইউবিকে ৩-০ গোলে হারিয়ে এবিজি ইউনিভার্সিটি কাপ জয় ড্যাফোডিলের

গ্যাস ফ্যান কেটে কীটনাশকের দোকানে চুরি, ফেলে গেছে মই

নওগাঁর রাণীনগরে একটি কীটনাশকের দোকানের ভেন্টিলেটরের গ্যাস ফ্যান কেটে চুরির ঘটনা ঘটেছে। এ সময় দোকান থেকে সিনজেনটা কোম্পানির প্রায় ৩ লাখ ৩৩ হাজার টাকার বিভিন্ন ধরনের কীটনাশক চুরি করে নিয়ে গেছে দুর্বৃত্তরা। তবে যাওয়ার সময় তারা ঘটনাস্থলে একটি মই ফেলে রেখে যায়।

রোববার (১৮ অক্টোবর) রাত দেড়টা থেকে ভোর ৫টার মধ্যে উপজেলার লোহাচুড়া বাজারে বেলায়েত হোসেনের মালিকানাধীন মেসার্স আফিয়া ট্রেডার্স নামের দোকানে এ চুরির ঘটনা ঘটে। এ ঘটনার পর থেকে ওই বাজারের ব্যবসায়ীদের মধ্যে চুরির আতঙ্ক বিরাজ করছে।

ভুক্তভোগী বেলায়েত হোসেন লোহাচুড়া এলাকার মৃত রহমানের ছেলে। তিনি মেসার্স আফিয়া ট্রেডার্সের স্বত্বাধিকারী এবং কৃষিপণ্য সরবরাহকারী প্রতিষ্ঠান সিনজেনটা কোম্পানির সাব-ডিলার।

বেলায়েত হোসেন বলেন, প্রতিদিনের মতো শনিবার রাতে দোকান বন্ধ করে বাড়িতে চলে যান তিনি। রোববার সকাল ৭টার দিকে দোকানের শাটার খুলে ভেতরে বিভিন্ন জিনিসপত্র এলোমেলো ও ছড়িয়ে-ছিটিয়ে থাকতে দেখেন। পরে ভেন্টিলেটরের গ্যাস ফ্যান কাটা অবস্থায় দেখতে পান। এ সময় দোকানে থাকা বিভিন্ন ধরনের কীটনাশকও খুঁজে পাননি তিনি।

তিনি আরও বলেন, গভীর রাতে দুর্বৃত্তরা মই ব্যবহার করে ভেন্টিলেটর দিয়ে দোকানের ভেতরে প্রবেশ করে। পরে সিনজেনটা কোম্পানির প্রায় ৩ লাখ ৩৩ হাজার টাকার বিভিন্ন ধরনের কীটনাশক চুরি করে নিয়ে যায়। তবে যাওয়ার সময় তারা একটি মই ফেলে রেখে যায়। এ ঘটনায় তাঁর অনেক আর্থিক ক্ষতি হয়েছে। বিষয়টি থানা পুলিশকে জানানো হয়েছে। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে তাঁকে লিখিত অভিযোগ দিতে বলেছে। দ্রুত এ ঘটনায় আইনগত সহযোগিতা চান তিনি।

এ বিষয়ে রাণীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাকারিয়া মন্ডল বলেন, ঘটনাটি জানার পর তিনি নিজেই ঘটনাস্থল পরিদর্শন করেছেন। ভুক্তভোগী এখনো লিখিত অভিযোগ করেননি। তবে তাঁকে অভিযোগ দিতে বলা হয়েছে। চুরির ঘটনায় জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারে পুলিশ সর্বাত্মক চেষ্টা করছে।

কমেন্ট লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার তথ্য গুলো সংরক্ষণ করে রাখুন

লেখক সম্পর্কে তথ্য

জনপ্রিয় সংবাদ

শীর্ষ ৭ পুলিশ কর্মকর্তার বদলি-পদায়ন, নতুন দায়িত্বে যারা

গ্যাস ফ্যান কেটে কীটনাশকের দোকানে চুরি, ফেলে গেছে মই

আপডেট টাইম : ০৫:৩৫:৩৬ অপরাহ্ন, রবিবার, ১৮ অক্টোবর ২০২৬