সিরাজগঞ্জ , বুধবার, ০৪ নভেম্বর ২০২৬
সংবাদ শিরোনাম ::
Logo খুলনা-বাগেরহাট সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী Logo সিংড়ায় খালেদা জিয়া স্মৃতি ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন Logo যুদ্ধজাহাজ ‘ব্রহ্মপুত্র’ ডুবি, কোর্ট মার্শালে ভারতীয় নৌবাহিনীর দুই কর্মকর্তা Logo ইকবাল সোবহান চৌধুরীর সঙ্গে ডিবিসি নিউজের ক্রাইম চিফও পুলিশ হেফাজতে Logo ঠাকুরগাঁওয়ে নিজ বাড়ির শয়নকক্ষে স্কুলছাত্রের মরদেহ উদ্ধার Logo ছিনতাইয়ের অভিযোগে কৃষক দলের নেতাসহ গ্রেপ্তার ৩; উদ্ধার করা হয়েছে ৯লাখ ৩হাজার টাকা Logo ল্যাব না থাকায় কম্পিউটার শিক্ষা থেকে বঞ্চিত জলঢাকার ৭ শতাধিক শিক্ষার্থী Logo শাহজাদপুরে শতবর্ষী সরকারি রাস্তা বন্ধ করে গেট নির্মাণের উদ্যোগ, প্রতিবাদে মানববন্ধন Logo রায়গঞ্জে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপন প্রস্তুতি Logo রায়গঞ্জের হাট-বাজারে প্রকাশ্যে বিক্রি হচ্ছে নিষিদ্ধ পিরানহা মাছ

নাটোরে সড়ক দুর্ঘটনায় নিহতদের মধ্যে ৫ জন শরীয়তপুরের ব্যবসায়ী

নাটোরের বড়াইগ্রাম উপজেলার বনপাড়া এলাকায় যাত্রীবাহী বাস ও বালুবোঝাই ট্রাকের মুখোমুখি সংঘর্ষে শরীয়তপুরের জাজিরা উপজেলার পাঁচ ব্যবসায়ী নিহত হয়েছেন। ব্যবসায়িক কাজে রাজশাহীর তাহেরপুর এলাকায় যাওয়ার পথে মর্মান্তিক এ দুর্ঘটনার শিকার হন তাঁরা।

মঙ্গলবার (২০ অক্টোবর) ভোরে দুর্ঘটনার খবর ছড়িয়ে পড়লে নিহতদের পরিবার, স্বজন ও পরিচিতজনদের মধ্যে শোকের ছায়া নেমে আসে।

নিহতরা হলেন—জাজিরা উপজেলার রামকৃষ্ণপুর মাদবরকান্দি এলাকার জহির উদ্দিন মাদবরের ছেলে জুয়েল মাদবর, ডুবিসায়বর মোল্যাকান্দি এলাকার জাহান উদ্দিন মোল্যার ছেলে সালাল মোল্যা, ডুবিসায়বর কাজিরহাট এলাকার ইউনুস শিকদারের ছেলে সোহাগ শিকদার, কাজিরহাট এলাকার ভুসামাল ব্যবসায়ী সামাদ ফকির এবং পালেরচর ইউনিয়নের কাথুরিয়া এলাকার রাজ্জাক বেপারীর ছেলে হলুদ ব্যবসায়ী শাহিন বেপারী।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, নিহত পাঁচজনই দীর্ঘদিন ধরে জাজিরার কাজিরহাটসহ আশপাশের এলাকায় ব্যবসা করে আসছিলেন। ব্যবসায়িক প্রয়োজনে তাঁরা রাজশাহীর তাহেরপুর এলাকায় যাচ্ছিলেন। সেখানে ভুট্টা, পেঁয়াজ, রসুন, ধনিয়া ও এ ধরনের অন্যান্য কৃষিপণ্য কেনার উদ্দেশ্য ছিল তাঁদের। তবে গন্তব্যে পৌঁছানোর আগেই সড়ক দুর্ঘটনায় প্রাণ হারান তাঁরা।

নিহতদের মধ্যে জুয়েল মাদবর ভুসামাল ব্যবসার পাশাপাশি জাজিরার কাজিরহাটে রড-সিমেন্টের ব্যবসা করতেন। সামাদ ফকির ছিলেন ভুসামাল ব্যবসায়ী এবং শাহিন বেপারী হলুদের ব্যবসার সঙ্গে যুক্ত ছিলেন। অন্যদিকে, সালাল মোল্যা ও সোহাগ শিকদারও একই ধরনের পণ্য কেনাবেচার ব্যবসা করতেন বলে স্থানীয় সূত্রে জানা গেছে। ব্যবসায়িক প্রয়োজনে বিভিন্ন স্থান থেকে পণ্য সংগ্রহ করে স্থানীয় বাজারে বিক্রি করতেন তাঁরা। একই উপজেলার বাসিন্দা ও ব্যবসায়ী হওয়ায় নিহত পাঁচজনের মধ্যে পারস্পরিক পরিচয় ও সুসম্পর্ক ছিল। ব্যবসার প্রয়োজনে মঙ্গলবার রাজশাহীর তাহেরপুরের উদ্দেশে যাত্রা করেছিলেন তাঁরা। তবে পণ্য কেনার সেই যাত্রাই তাঁদের জীবনের শেষ যাত্রা হয়ে দাঁড়ায়। পাঁচ ব্যবসায়ীর এমন আকস্মিক মৃত্যুতে তাঁদের পরিবার, স্বজন ও পরিচিতজনদের পাশাপাশি স্থানীয় ব্যবসায়ী মহলেও শোকের ছায়া নেমে এসেছে।

কাজিরহাটের ব্যবসায়ী দিদার সরদার বলেন, “ব্যবসার কারণে তাঁদের সবার সঙ্গেই আমার পরিচয় ছিল। তাঁদের সঙ্গে আমার সুসম্পর্ক ছিল। তাঁদের এমন মৃত্যুর খবর খুবই কষ্টদায়ক।”

কমেন্ট লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার তথ্য গুলো সংরক্ষণ করে রাখুন

লেখক সম্পর্কে তথ্য

জনপ্রিয় সংবাদ

খুলনা-বাগেরহাট সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী

নাটোরে সড়ক দুর্ঘটনায় নিহতদের মধ্যে ৫ জন শরীয়তপুরের ব্যবসায়ী

আপডেট টাইম : ০২:৩২:২৪ অপরাহ্ন, মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬