সিরাজগঞ্জ , বুধবার, ০৪ নভেম্বর ২০২৬
সংবাদ শিরোনাম ::
Logo শীর্ষ ৭ পুলিশ কর্মকর্তার বদলি-পদায়ন, নতুন দায়িত্বে যারা Logo বড়দিনের জন্য ২ কোটি টাকা চেয়েছিল অনুদান, প্রধানমন্ত্রী দিলেন ৩ কোটি Logo শ্রমিকদের কাজে ফেরার আহ্বান পোশাকশিল্প মালিকদের Logo শ্রমিক আন্দোলনের লক্ষ্য সরকারকে বেকায়দায় ফেলা: হাতেম Logo বিপ্লব ও সংহতি দিবসের পোস্টার ছেঁড়ার অভিযোগে যুবক আটক Logo ঢাকা-দাম্মাম ফ্লাইট চালুর সময় ঘোষণা, স্থগিতই থাকছে রিয়াদ রুট Logo ৫০ কোটি মানুষকে দারিদ্র্যমুক্ত করল ভারত, পেছনে কী কৌশল? Logo ভারতের সঙ্গে বাণিজ্য বন্ধ, ৪০ বিলিয়ন ডলারের ক্ষতি পাকিস্তানের Logo গাজীপুর মেট্রোপলিটন পুলিশের নতুন কমিশনার আশিক সাঈদ Logo এআইইউবিকে ৩-০ গোলে হারিয়ে এবিজি ইউনিভার্সিটি কাপ জয় ড্যাফোডিলের

যুবদল নেতার ওপর অতর্কিত হামলা, পেছন থেকে গুলি

খুলনার তেরখাদায় ভ্যানে বসে থাকা যুবদল নেতা রামীম বিশ্বাসকে পেছন থেকে গুলি করেছে মোটরসাইকেলে আসা দুর্বৃত্তরা। শনিবার (২৪ অক্টোবর) বেলা ১১টা ১০ মিনিটের দিকে মধুপুর ইউনিয়নের পারহাজীগ্রামে সেনেরবাজার-মধুপুর সড়কে খান ব্রিকসের কাছে এ ঘটনা ঘটে। আশঙ্কাজনক অবস্থায় তাকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

গুলিবিদ্ধ রামীম বিশ্বাস (৩২) মধুপুর ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ড যুবদলের সভাপতি। তিনি পারহাজীগ্রামের বাসিন্দা। তার বাবার নাম হাবিবুর রহমান।

স্থানীয় সূত্রে জানা যায়, ঘটনার সময় রামীম একটি ভ্যানে বসে ছিলেন। এ সময় মোটরসাইকেলে করে আসা দুর্বৃত্তরা পেছন থেকে তাকে লক্ষ্য করে গুলি ছুড়ে পালিয়ে যায়। এতে তিনি গুরুতর আহত হন। পরে স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান।

খবর পেয়ে তেরখাদা থানা পুলিশের একটি দল ঘটনাস্থল পরিদর্শন করে। পুলিশ সেখান থেকে আলামত সংগ্রহ করেছে। হামলার কারণ উদ্‌ঘাটন, জড়িত ব্যক্তিদের শনাক্ত ও গ্রেপ্তারে কাজ চলছে বলে জানিয়েছে পুলিশ। এ ঘটনায় আইনি ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়াও চলছে। পাশাপাশি সংশ্লিষ্ট এলাকায় পুলিশের নজরদারি বাড়ানো হয়েছে।

এদিকে, এ ঘটনার পর খুলনার আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে উদ্বেগ জানিয়েছেন বিএনপির মধুপুর ইউনিয়ন শাখার সাধারণ সম্পাদক মো. বিলাল মোল্লা। তিনি বলেন, সাম্প্রতিক সময়ে খুলনায় একের পর এক হত্যাকাণ্ড ও বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ডে সাধারণ মানুষের মধ্যে নিরাপত্তাহীনতা তৈরি হয়েছে। রাজনৈতিক কর্মী থেকে শুরু করে সাধারণ মানুষও নিজেদের নিরাপত্তা নিয়ে উদ্বিগ্ন।

কমেন্ট লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার তথ্য গুলো সংরক্ষণ করে রাখুন

লেখক সম্পর্কে তথ্য

জনপ্রিয় সংবাদ

শীর্ষ ৭ পুলিশ কর্মকর্তার বদলি-পদায়ন, নতুন দায়িত্বে যারা

যুবদল নেতার ওপর অতর্কিত হামলা, পেছন থেকে গুলি

আপডেট টাইম : ০৫:১৯:০৪ অপরাহ্ন, শনিবার, ২৪ অক্টোবর ২০২৬