সিরাজগঞ্জ , সোমবার, ০২ নভেম্বর ২০২৬

সিরাজগঞ্জে কালিয়া হরিপুর ইউনিয়নে চেয়ারম্যান পদপ্রার্থী একাব্বর আলী আকবরের মতবিনিময় সভা

আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে সিরাজগঞ্জ সদর উপজেলার ৯ নম্বর কালিয়া হরিপুর ইউনিয়নে চেয়ারম্যান পদপ্রার্থী আলহাজ্ব মো. একাব্বর আলী আকবরের সঙ্গে এলাকাবাসীর মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় এলাকার বিভিন্ন সমস্যা, উন্নয়ন পরিকল্পনা ও জনসাধারণের প্রত্যাশা নিয়ে আলোচনা হয়। এ সময় তিনি এলাকাবাসীর দোয়া, সহযোগিতা ও পরামর্শ কামনা করেন।

শনিবার (২৪ অক্টোবর) সন্ধ্যায় ইউনিয়নের কালিয়া দক্ষিণপাড়ায় আব্দুল সালামের সভাপতিত্বে এ সভা অনুষ্ঠিত হয়। এতে স্থানীয় বিএনপির নেতাকর্মী, গণ্যমান্য ব্যক্তিবর্গ, বয়োজ্যেষ্ঠ মুরুব্বি, নারীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন।

সভায় চেয়ারম্যান পদপ্রার্থী আলহাজ্ব মো. একাব্বর আলী আকবর উপস্থিত এলাকাবাসীর সঙ্গে কুশল বিনিময় করেন এবং তাদের বিভিন্ন সমস্যা ও প্রত্যাশার কথা শোনেন। আলোচনায় এলাকার বিদ্যমান সমস্যা চিহ্নিত করা, উন্নয়ন সম্ভাবনা খুঁজে বের করা এবং সম্মিলিত উদ্যোগে সেসব সমস্যা সমাধানের বিষয়টি গুরুত্ব পায়।

এ সময় একাব্বর আলী আকবর বলেন, এলাকার মানুষের সুখ-দুঃখ, সমস্যা ও প্রত্যাশার কথা জানা এবং তাদের মতামত শোনার উদ্দেশ্যেই এ মতবিনিময় সভার আয়োজন করা হয়েছে। এলাকার উন্নয়ন ও জনকল্যাণে সবার মতামত ও পরামর্শ গুরুত্বপূর্ণ। বিশেষ করে বয়োজ্যেষ্ঠ মুরুব্বিদের অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে স্থানীয় সমস্যা সমাধানে সবাইকে সঙ্গে নিয়ে কাজ করতে চান তিনি।

তিনি আরও বলেন, এলাকাবাসীর প্রত্যাশা ও পরামর্শকে গুরুত্ব দিয়ে এলাকার বিভিন্ন সমস্যা চিহ্নিত করে সমাধানের উদ্যোগ নেওয়া হবে। এ ক্ষেত্রে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গসহ সর্বস্তরের মানুষের সহযোগিতা প্রয়োজন। এ সময় তিনি সবার দোয়া ও সহযোগিতা কামনা করেন।

মতবিনিময় সভায় উপস্থিত স্থানীয় ব্যক্তিরা এলাকার বিভিন্ন সমস্যা, সম্ভাবনা ও উন্নয়ন নিয়ে নিজেদের মতামত ও পরামর্শ তুলে ধরেন। চেয়ারম্যান পদপ্রার্থী একাব্বর আলী আকবর তাদের বক্তব্য শোনেন এবং পারস্পরিক আলোচনা ও সহযোগিতার মাধ্যমে সমস্যাগুলো সমাধানে উদ্যোগ নেওয়ার প্রত্যয় ব্যক্ত করেন।

সভায় আরও উপস্থিত ছিলেন কালিয়া হরিপুর ইউনিয়ন বিএনপির সিনিয়র সাধারণ সম্পাদক মো. রেজাউল করিম, ১ নম্বর ওয়ার্ড বিএনপির সাবেক সভাপতি মিজান মোল্লা, ২ নম্বর ওয়ার্ড বিএনপির সাবেক সাধারণ সম্পাদক হামিদুল ইসলাম কিরণ, ২ নম্বর ওয়ার্ড বিএনপির সাবেক সভাপতি নাজমুল তালুকদার, ২ নম্বর ওয়ার্ড বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক রফিকুল ইসলাম, আব্দুল মজিদ শেখ, আব্দুল হাকিম, কাবেল শেখ, হান্নান শেখ, আব্দুল হালিমসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও এলাকাবাসী।

কমেন্ট লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার তথ্য গুলো সংরক্ষণ করে রাখুন

লেখক সম্পর্কে তথ্য

জনপ্রিয় সংবাদ

সিরাজগঞ্জে কালিয়া হরিপুর ইউনিয়নে চেয়ারম্যান পদপ্রার্থী একাব্বর আলী আকবরের মতবিনিময় সভা

আপডেট টাইম : ০৮:২১:৫২ অপরাহ্ন, শনিবার, ২৪ অক্টোবর ২০২৬