সিরাজগঞ্জ , রবিবার, ০১ নভেম্বর ২০২৬
জি-২০ সম্মেলন ঘিরে কূটনৈতিক তৎপরতা

ল্যাভরভের সঙ্গে ছবি তুলতে নারাজ ইইউ কূটনীতিকরা, ফটোসেশন বাতিল যুক্তরাষ্ট্রের

জি-২০ বৈঠকে বিভিন্ন দেশের পররাষ্ট্রমন্ত্রীদের দেখা যাচ্ছে। ছবি: ইউরো নিউজ

রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভের সঙ্গে একই ফ্রেমে ছবি তুলতে আপত্তি জানিয়েছেন কয়েকজন ইউরোপীয় কূটনীতিক। এ নিয়ে ওয়াকআউটের হুমকি দেওয়ার পর শুক্রবার (৩০ অক্টোবর) বিশ্বের ২০টি বৃহৎ অর্থনীতির জোট জি-২০-এর পররাষ্ট্রমন্ত্রীদের পরিকল্পিত যৌথ আলোকচিত্রের আয়োজন বাতিল করেছে যুক্তরাষ্ট্র।

বিষয়টি সম্পর্কে অবগত দুই মার্কিন কর্মকর্তা জানিয়েছেন, ইউরোপীয় কূটনীতিকদের আপত্তি ও সম্ভাব্য বিতর্ক এড়াতে যৌথ ছবি তোলার সিদ্ধান্ত বাতিল করেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও। সংবেদনশীল বিষয় হওয়ায় নাম প্রকাশ না করার শর্তে তারা এ তথ্য জানান।

বৈঠকের উদ্বোধনী বক্তব্যে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও সামনে এগিয়ে যাওয়ার ওপর গুরুত্ব দেন। তিনি আশা প্রকাশ করেন, আলোচনা ফলপ্রসূ হবে।

রুবিও বলেন, ‘আমরা একটি গুরুত্বপূর্ণ সময়ের মধ্য দিয়ে যাচ্ছি। আমি একে সিদ্ধান্ত নেওয়ার মুহূর্ত বলব। আর এটি শুধু আমার দেশ যুক্তরাষ্ট্রের জন্য নয়, বরং পুরো বিশ্বের জন্যই গুরুত্বপূর্ণ।’

লাভরভকে ঘিরে ইউরোপীয় কূটনীতিকদের আপত্তি এবং ছবি তোলার আয়োজন বাতিলের ঘটনা জি-২০ বৈঠকে রাশিয়াকে নিয়ে পশ্চিমা দেশগুলোর কূটনৈতিক অবস্থানের টানাপোড়েনের বিষয়টি সামনে এনেছে।

জনতার কন্ঠ. এস এ

কমেন্ট লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার তথ্য গুলো সংরক্ষণ করে রাখুন

লেখক সম্পর্কে তথ্য

জি-২০ সম্মেলন ঘিরে কূটনৈতিক তৎপরতা

ল্যাভরভের সঙ্গে ছবি তুলতে নারাজ ইইউ কূটনীতিকরা, ফটোসেশন বাতিল যুক্তরাষ্ট্রের

আপডেট টাইম : ১১:০৮:২৪ পূর্বাহ্ন, শনিবার, ৩১ অক্টোবর ২০২৬