সিরাজগঞ্জ , মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬
সংবাদ শিরোনাম ::
Logo শীর্ষ ৭ পুলিশ কর্মকর্তার বদলি-পদায়ন, নতুন দায়িত্বে যারা Logo বড়দিনের জন্য ২ কোটি টাকা চেয়েছিল অনুদান, প্রধানমন্ত্রী দিলেন ৩ কোটি Logo শ্রমিকদের কাজে ফেরার আহ্বান পোশাকশিল্প মালিকদের Logo শ্রমিক আন্দোলনের লক্ষ্য সরকারকে বেকায়দায় ফেলা: হাতেম Logo বিপ্লব ও সংহতি দিবসের পোস্টার ছেঁড়ার অভিযোগে যুবক আটক Logo ঢাকা-দাম্মাম ফ্লাইট চালুর সময় ঘোষণা, স্থগিতই থাকছে রিয়াদ রুট Logo ৫০ কোটি মানুষকে দারিদ্র্যমুক্ত করল ভারত, পেছনে কী কৌশল? Logo ভারতের সঙ্গে বাণিজ্য বন্ধ, ৪০ বিলিয়ন ডলারের ক্ষতি পাকিস্তানের Logo গাজীপুর মেট্রোপলিটন পুলিশের নতুন কমিশনার আশিক সাঈদ Logo এআইইউবিকে ৩-০ গোলে হারিয়ে এবিজি ইউনিভার্সিটি কাপ জয় ড্যাফোডিলের

হিলিতে নানা আয়োজনে জাতীয় যুব দিবস পালিত

‘দক্ষ যুব গড়বে দেশ, সবার আগে বাংলাদেশ’ প্রতিপাদ্যকে সামনে রেখে দিনাজপুরের হাকিমপুরের হিলিতে বর্ণাঢ্য র‍্যালি, আলোচনা সভা ও যুব ঋণের চেক বিতরণসহ নানা আয়োজনে জাতীয় যুব দিবস-২০২৬ পালিত হয়েছে।

রোববার (১ নভেম্বর) সকাল ১১টায় উপজেলা প্রশাসন ও যুব উন্নয়ন অধিদপ্তরের আয়োজনে উপজেলা পরিষদ চত্বর থেকে একটি বর্ণাঢ্য র‍্যালি বের করা হয়। র‍্যালিটি উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে একই স্থানে এসে শেষ হয়।

পরে উপজেলা পরিষদের হলরুমে উপজেলা নির্বাহী কর্মকর্তা জর্জ মিত্র চাকমার সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

সভায় বেকার যুবকদের কর্মসংস্থান সৃষ্টি, বিভিন্ন কারিগরি ও কর্মমুখী প্রশিক্ষণ, স্বল্প সুদে ঋণ প্রদান এবং যুবসমাজকে স্বাবলম্বী করে গড়ে তুলতে সরকারের বিভিন্ন কার্যক্রম নিয়ে আলোচনা করা হয়। বক্তারা যুবকদের দক্ষতা উন্নয়নের পাশাপাশি আত্মকর্মসংস্থান ও উদ্যোক্তা হওয়ার ওপর গুরুত্বারোপ করেন।

আলোচনা সভা শেষে যুব উন্নয়ন অধিদপ্তরের প্রশিক্ষণপ্রাপ্ত যুবকদের মধ্যে ঋণের চেক বিতরণ করেন অতিথিরা।

এ সময় উপস্থিত ছিলেন হাকিমপুর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মাহাদি ইমাম, উপজেলা বিএনপির সভাপতি মো. ফেরদৌস রহমান, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মো. শাহ আলম, কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মো. মেজবাহুর রহমান, সহকারী প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো. রেজাউল ইসলাম, একাডেমিক সুপারভাইজার সাখাওয়াত হোসেন, হাকিমপুর পৌর বিএনপির সভাপতি মোতালেব হোসেন মিঠু, উপজেলা সহকারী যুব উন্নয়ন কর্মকর্তা মো. রবিউল ইসলাম, উপজেলা যুবদলের আহ্বায়ক শাহ আলম, সদস্যসচিব এনামুল হক তাজ এবং পৌর যুবদলের যুগ্ম আহ্বায়ক রাহুল কবিরসহ বিভিন্ন পর্যায়ের ব্যক্তিরা।

জনতার কণ্ঠ/জেডএইচ

কমেন্ট লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার তথ্য গুলো সংরক্ষণ করে রাখুন

লেখক সম্পর্কে তথ্য

জনপ্রিয় সংবাদ

শীর্ষ ৭ পুলিশ কর্মকর্তার বদলি-পদায়ন, নতুন দায়িত্বে যারা

হিলিতে নানা আয়োজনে জাতীয় যুব দিবস পালিত

আপডেট টাইম : ০৬:৪২:৫৯ অপরাহ্ন, রবিবার, ১ নভেম্বর ২০২৬