সিরাজগঞ্জ , বুধবার, ০৪ নভেম্বর ২০২৬
সংবাদ শিরোনাম ::
Logo সুবিধা নিয়ে পণ্য ছাড়েন সহকারী কমিশনার সাকিব Logo মজুরি বোর্ডের চেয়ারম্যান পদ থেকে অপসারণ করা হলো আশফাকুর রহমানকে Logo হেমায়েতপুরে শ্রমিক বিক্ষোভে আহত ওসি, থমথমে পরিস্থিতি Logo জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে প্রধানমন্ত্রীর স্মারক ডাকটিকিট প্রকাশ Logo ডেমোক্র্যাটদের প্রশংসা করে ফক্স নিউজকে যা বললেন ট্রাম্প Logo ৫ কোটি ভিউয়ের মাইলফলক পেরোল ইমরান-তারেকের ‘বর্ষা চোখ’ Logo পোশাক শ্রমিকদের নতুন মজুরি নির্ধারণে প্রথম সভা Logo পর্নোগ্রাফি মামলায় গ্রেপ্তার কনটেন্ট ক্রিয়েটর মামুন Logo মাদ্রাসায় নিপীড়নের অভিযোগ কিছুটা সত্য, অধিকাংশই ভিত্তিহীন Logo এমবাপ্পের রেকর্ড ভেঙে চ্যাম্পিয়ন্স লিগে ইয়ামালের নতুন কীর্তি

নোয়াখালীতে গাঁজাসহ মনি গ্রেপ্তার

নোয়াখালীতে মাদকদ্রব্য  নিয়ন্ত্রণ অধিদপ্তরের অভিযানে সিএনজিচালিত অটোরিকশায় বহন করা ৩ কেজি গাঁজাসহ ফাতেমা আফরিন মনি (৩৫) নামে এক নারীকে তাঁর সহযোগীসহ গ্রেপ্তার করা হয়েছে। এ সময় মাদক পরিবহনে ব্যবহৃত একটি সিএনজিচালিত অটোরিকশা ও দুটি বাটন মোবাইল ফোন জব্দ করা হয়।
মঙ্গলবার (৩ নভেম্বর) রাত ৮টা থেকে ৯টার মধ্যে নোয়াখালী সদর উপজেলার সুধারাম মডেল থানাধীন অশ্বদিয়া ওয়াবদার পোল বাজার এলাকায় জিয়া ফার্মেসির সামনে সড়কে অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃত ফাতেমা আফরিন মনি নোয়াখালী পৌরসভার ৬ নম্বর ওয়ার্ডের সাহাপুর এলাকার গনি মিয়ার বাড়ির নূর মোহাম্মদের স্ত্রী। অপর আসামি মো. সুমন (৩৪) বেগমগঞ্জ উপজেলার রাজগঞ্জ ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের মাধবসিংহ এলাকার রেজাউল করিমের বাড়ির বাসিন্দা।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, নোয়াখালী জেলা কার্যালয়ের উপপরিচালক সুব্রত সরকার শুভ জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করা হয়। এ সময় তাঁদের কাছ থেকে ৩ কেজি গাঁজা, দুটি বাটন মোবাইল ফোন ও একটি সিএনজিচালিত অটোরিকশা জব্দ করা হয়েছে।
গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর ৩৬(১) সারণির ১৯(ক)/৪১ ধারায় সুধারাম মডেল থানায় নিয়মিত মামলা দায়েরের প্রস্তুতি চলছে। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপপরিদর্শক মো. হাবিবুর রহমান বাদী হয়ে মামলাটি দায়ের করবেন বলে জানানো হয়েছে।
জনতার কন্ঠ/এস এ

কমেন্ট লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার তথ্য গুলো সংরক্ষণ করে রাখুন

লেখক সম্পর্কে তথ্য

জনপ্রিয় সংবাদ

সুবিধা নিয়ে পণ্য ছাড়েন সহকারী কমিশনার সাকিব

নোয়াখালীতে গাঁজাসহ মনি গ্রেপ্তার

আপডেট টাইম : ১০:২৩:৩২ পূর্বাহ্ন, বুধবার, ৪ নভেম্বর ২০২৬