সিরাজগঞ্জ , বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬
সংবাদ শিরোনাম ::
Logo ১০ বডিগার্ডের নিরাপত্তায় আদালতে পরীমনি Logo হকারমুক্ত ফুটপাত, নির্বিঘ্নে চলাচল করছেন পথচারীরা Logo বিতর্কিত মন্তব্যের পর ডিটিসিএর দায়িত্ব থেকে প্রত্যাহার মসিউর রহমান Logo হামের টিকা কেনা ও বিতরণে ব্যর্থতা: ইউনূস সরকারের দায়ের তদন্ত শুরু Logo খুলনায় পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান Logo ল্যাব সংকটে কম্পিউটার শিক্ষা থেকে বঞ্চিত জলঢাকার সাত শতাধিক শিক্ষার্থী Logo বনসাই বিশ্ববিদ্যালয়কে বটবৃক্ষে রূপান্তর করাই লক্ষ্য’: উপাচার্য তাহ্‌মিনা আখতার Logo বিক্ষোভ-সংঘাতের পর কর্মস্থলে ফিরছেন গাজীপুরের শ্রমিকরা Logo সিলেট টেস্টে টসে হেরে ফিল্ডিংয়ে বাংলাদেশ, একাদশে দুই পরিবর্তন Logo ১০ দিনে চার নির্বাচনের ফলাফলে দুর্বল হয়ে পড়েছে ইসরায়েল

শেষ উইকেটের লড়াইয়ে চট্টগ্রামের জয়, শীর্ষস্থান ধরে রাখল খুলনা

জাতীয় ক্রিকেট লিগের পঞ্চম রাউন্ডে রোমাঞ্চকর এক ম্যাচে সিলেটকে ১ উইকেটে হারিয়েছে চট্টগ্রাম। শেষ দিনে ১০১ রানের লক্ষ্য তাড়া করতে নেমে এক সময় ৯ উইকেটে জয় থেকে ১৭ রান দূরে ছিল দলটি। তবে ওপেনার সাদিকুর রহমানের দুর্দান্ত সেঞ্চুরি এবং শেষদিকে আশরাফুল হাসান রোহানের দৃঢ়তায় জয় নিশ্চিত হয় চট্টগ্রামের। এদিকে ময়মনসিংহকে ৮ উইকেটে হারিয়ে পয়েন্ট তালিকার শীর্ষস্থান ধরে রেখেছে খুলনা। রাজশাহীকে হারিয়ে আসরে প্রথম জয়ের দেখা পেয়েছে রংপুর। চট্টগ্রামের জয়ের পথে বড় বাধা হয়ে দাঁড়ান সিলেটের দুই স্পিনার নাসুম আহমেদ ও শাহানুর রহমান। ৩ উইকেটে ১৮৭ রান থেকে মাত্র ১৩ ওভারের ব্যবধানে ৬ উইকেট হারিয়ে চাপে পড়ে চট্টগ্রাম। নাসুম ৭৬ রানে ৪টি এবং শাহানুর ৭৬ রানে ৩টি উইকেট নেন। অন্য প্রান্তে অবিচল থাকা সাদিকুর ১০০ রান করে নবম ব্যাটসম্যান হিসেবে আউট হন। তখনো জয়ের জন্য প্রয়োজন ছিল ১৭ রান। শেষ পর্যন্ত শাহানুরকে চার মেরে দলকে জেতান রোহান। পাঁচ ম্যাচে এটি চট্টগ্রামের দ্বিতীয় জয়। ২১ পয়েন্ট নিয়ে তালিকার দ্বিতীয় স্থানে উঠেছে তারা।

অন্যদিকে ময়মনসিংহের বিপক্ষে খুলনার জয় পেতে খুব বেশি বেগ পেতে হয়নি। ফলো অনে পড়া ময়মনসিংহ শেষ দিনে আগের ৩১৫ রানের সঙ্গে মাত্র ৪ রান যোগ করে অলআউট হয়। ১৪০ রানের লক্ষ্য তাড়া করতে নেমে এনামুল হক বিজয়ের অপরাজিত ৮০ রানে ৮ উইকেটের জয় পায় খুলনা। পাঁচ ম্যাচে তিন জয়ে তাদের পয়েন্ট ২৯। রাজশাহীর বিপক্ষে ৬১ রান করে টানা পাঁচ ম্যাচে ফিফটি করার কীর্তি গড়েছেন রংপুরের মিম মোসাদ্দেক। তার ব্যাটিংয়ে ১৬০ রানের লক্ষ্য ৬ উইকেট হাতে রেখেই পেরিয়ে যায় বর্তমান চ্যাম্পিয়নরা। এটি এবারের আসরে রংপুরের প্রথম জয়। এদিকে ঢাকা ও বরিশালের ম্যাচটি ড্র হয়েছে। তবে ব্যক্তিগত আক্ষেপ নিয়ে মাঠ ছাড়তে হয়েছে দুই ব্যাটসম্যানকে। বরিশালের মোহাম্মদ আবদুল্লাহ ১৪৩ বলে ৯৪ রান করে সেঞ্চুরি থেকে ছয় রান দূরে থামেন।

জনতার কন্ঠ/এস এ

কমেন্ট লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার তথ্য গুলো সংরক্ষণ করে রাখুন

লেখক সম্পর্কে তথ্য

জনপ্রিয় সংবাদ

১০ বডিগার্ডের নিরাপত্তায় আদালতে পরীমনি

শেষ উইকেটের লড়াইয়ে চট্টগ্রামের জয়, শীর্ষস্থান ধরে রাখল খুলনা

আপডেট টাইম : ১০:৫১:১২ পূর্বাহ্ন, বুধবার, ৪ নভেম্বর ২০২৬