সিরাজগঞ্জ , বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬
সংবাদ শিরোনাম ::
Logo পুলিশের ৭৮ পরিদর্শক পদোন্নতি পেয়ে হলেন এএসপি Logo চার অভিযোগ তুলে এনসিপি ছাড়লেন সামান্তা শারমিন Logo সেনবাগে ৬২ হাজার ইয়াবাসহ ট্রাকচালক গ্রেপ্তার, জব্দ মিনি ট্রাক Logo দুই মাসের মধ্যে নতুন মজুরি নির্ধারণের ঘোষণা প্রধানমন্ত্রীর Logo ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি আবেদন শুরুর তারিখ ঘোষণা Logo ইসরায়েলের নতুন প্রধানমন্ত্রী কে, সিদ্ধান্ত নেবেন প্রেসিডেন্ট Logo ১২ দেশে কর্মী পাঠাতে লাগবে মন্ত্রণালয়ের অনুমতি Logo পর্তুগালের জার্সিতে রোনালদোর ২৩ বছরের অধ্যায়ের সমাপ্তি Logo স্বাস্থ্যসেবার উন্নয়নকে অগ্রাধিকার দিচ্ছেন চেয়ারম্যান প্রার্থী আজহার Logo জুলাই হত্যা মামলায় কারাগারে পাঠানো হলো ইকবাল সোবহান চৌধুরীকে

রায়গঞ্জের হাট-বাজারে প্রকাশ্যে বিক্রি হচ্ছে নিষিদ্ধ পিরানহা মাছ

সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলার বিভিন্ন হাট-বাজারে অবাধে বিক্রি হচ্ছে নিষিদ্ধ পিরানহা মাছ। উপজেলার চান্দাইকোনা, ব্রহ্মগাছা, পাঙ্গাসী, ঘুড়কা, ভুইয়াগাতী, নিমগাছি ও সলঙ্গা বাজারসহ বিভিন্ন স্থানে প্রকাশ্যেই এসব মাছ বিক্রি করা হচ্ছে বলে অভিযোগ উঠেছে।

স্থানীয়দের অভিযোগ, দীর্ঘদিন ধরে বাজারগুলোতে নিষিদ্ধ পিরানহা মাছ বিক্রি হলেও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের পক্ষ থেকে কার্যকর কোনো পদক্ষেপ দেখা যাচ্ছে না। ফলে অনেকটা নির্বিঘ্নেই এসব মাছ বিক্রি করে যাচ্ছেন ব্যবসায়ীরা।

স্থানীয়দের ভাষ্য, পিরানহা মাছ দেখতে অনেকটা পাঙাশ মাছের মতো হওয়ায় অনেক ক্রেতা না জেনেই তা কিনে নিয়ে যাচ্ছেন। বিশেষ করে তুলনামূলক কম দামে মাছ পাওয়ায় নিম্নআয়ের মানুষের মধ্যে এসব মাছের চাহিদা তৈরি হচ্ছে।

অভিযোগ রয়েছে, উপজেলার বিভিন্ন বাজারে পিরানহা মাছ বিক্রির বিষয়টি উপজেলা মৎস্য কার্যালয়ের কর্মকর্তাদের জানানো হলেও কার্যকর ব্যবস্থা নেওয়া হচ্ছে না। এ নিয়ে স্থানীয়দের মধ্যে ক্ষোভ ও নানা প্রশ্নের সৃষ্টি হয়েছে।

কয়েকজন স্থানীয় বাসিন্দা জানান, নিষিদ্ধ মাছ বিক্রির বিরুদ্ধে নিয়মিত বাজার তদারকি ও অভিযান পরিচালনা করা হলে এভাবে প্রকাশ্যে পিরানহা বিক্রি সম্ভব হতো না। কেউ কেউ সংশ্লিষ্ট মৎস্য কর্মকর্তাদের নিষ্ক্রিয়তা ও দায়িত্ব পালনে গাফিলতির অভিযোগও তুলেছেন। তবে এ অভিযোগের পক্ষে তারা কোনো সুনির্দিষ্ট প্রমাণ দিতে পারেননি।

এদিকে, পিরানহা মাছের বিক্রি ও বাজারজাতকরণ বন্ধে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দ্রুত হস্তক্ষেপ কামনা করেছেন স্থানীয়রা। পাশাপাশি বাজারগুলোতে নিয়মিত অভিযান পরিচালনা এবং নিষিদ্ধ মাছ বিক্রির সঙ্গে জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন তারা।

এ বিষয়ে রায়গঞ্জ উপজেলা সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা শরিফুল ইসলাম বলেন, ‘ইতিমধ্যে আমরা বিভিন্ন অভিযান পরিচালনা করেছি। তথ্য পেলে সব জায়গায় অভিযান পরিচালনা করা হবে।’

জনতার কণ্ঠ/পিআর

কমেন্ট লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার তথ্য গুলো সংরক্ষণ করে রাখুন

লেখক সম্পর্কে তথ্য

জনপ্রিয় সংবাদ

পুলিশের ৭৮ পরিদর্শক পদোন্নতি পেয়ে হলেন এএসপি

রায়গঞ্জের হাট-বাজারে প্রকাশ্যে বিক্রি হচ্ছে নিষিদ্ধ পিরানহা মাছ

আপডেট টাইম : ০৪:৪৪:২৬ অপরাহ্ন, বুধবার, ৪ নভেম্বর ২০২৬