সিরাজগঞ্জ , বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬
সংবাদ শিরোনাম ::
Logo ইসরায়েলের নতুন প্রধানমন্ত্রী কে, সিদ্ধান্ত নেবেন প্রেসিডেন্ট Logo ১২ দেশে কর্মী পাঠাতে লাগবে মন্ত্রণালয়ের অনুমতি Logo পর্তুগালের জার্সিতে রোনালদোর ২৩ বছরের অধ্যায়ের সমাপ্তি Logo স্বাস্থ্যসেবার উন্নয়নকে অগ্রাধিকার দিচ্ছেন চেয়ারম্যান প্রার্থী আজহার Logo জুলাই হত্যা মামলায় কারাগারে পাঠানো হলো ইকবাল সোবহান চৌধুরীকে Logo জামায়াতের দ্বারে দ্বারে ঘুরেও চাকরি মেলেনি, পাশে দাঁড়ালেন শাহে আলম Logo পরীমনির আচরণে ক্ষুব্ধ সাংবাদিকরা Logo অনুমোদনহীন মৎস্য আড়তে মিললো ২৬ মণ নিষিদ্ধ পিরানহা Logo লংমার্চে গ্যাস-বিদ্যুতের সমস্যার সমাধান হলে আমরাই করতাম: মীর শাহে আলম Logo সিরাজগঞ্জে নিষিদ্ধ আওয়ামী লীগ ও ছাত্রলীগের ৬ নেতা গ্রেপ্তার

স্বাস্থ্যসেবার উন্নয়নকে অগ্রাধিকার দিচ্ছেন চেয়ারম্যান প্রার্থী আজহার

কিশোরগঞ্জের হোসেনপুর উপজেলার ১ নম্বর জিনারী ইউনিয়ন পরিষদের আসন্ন নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী আজহারুল ইসলাম আজহারের সমর্থনে নির্বাচনী মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (৪ নভেম্বর) সন্ধ্যায় বীর হাজীপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে আয়োজিত এ সভায় বিপুলসংখ্যক মানুষের সমাগম ঘটে।

আহসান উল্লাহর সভাপতিত্বে এবং জাহাঙ্গীর আলম খানের সঞ্চালনায় সভায় প্রধান অতিথির বক্তব্য দেন চেয়ারম্যান পদপ্রার্থী আজহারুল ইসলাম আজহার।

তিনি বলেন, ‘আমি আগামী পাঁচ বছর জিনারী ইউনিয়নবাসীর সেবক হয়ে থাকতে চাই। আমাকে একবার ভোট দিয়ে কাজ করার সুযোগ দিন।’

নির্বাচিত হলে ইউনিয়নের প্রতিটি বাজারে অজুখানা নির্মাণ, একটি আধুনিক মডেল ইউনিয়ন পরিষদ ভবন প্রতিষ্ঠা এবং একটি বেসরকারি হাসপাতাল নির্মাণের উদ্যোগ নেওয়ার প্রতিশ্রুতি দেন তিনি। এ ছাড়া নিজ অর্থায়নে ইউনিয়নবাসীর জন্য একটি অ্যাম্বুলেন্সের ব্যবস্থা করবেন, যা বিনা মূল্যে ব্যবহার করা যাবে। এর মাধ্যমে অসুস্থ রোগীদের দ্রুত জেলা হাসপাতালে নেওয়া সম্ভব হবে বলে জানান তিনি।

আজহার আরও বলেন, সৌদি আরবে প্রবাসে থাকাকালীনও তিনি নিয়মিত এলাকার মানুষের খোঁজখবর রেখেছেন। শ্রমিক হিসেবে কাজ করে উপার্জিত অর্থ থেকে এলাকার বিভিন্ন স্কুল-কলেজ, মসজিদ ও মাদ্রাসায় সহযোগিতা করেছেন।

প্রতিপক্ষের সমালোচনার জবাবে তিনি বলেন, ‘আমাকে বলা হচ্ছে আমি অশিক্ষিত এবং বিচার-সালিশ করতে জানি না। আমি অশিক্ষিত হতে পারি, কিন্তু বিচার-সালিশের নামে মানুষের টাকা আত্মসাৎ করার অভ্যাস আমার নেই।’

এ সময় তিনি অভিযোগ করেন, গত ২৫ অক্টোবর তাঁর বাড়িতে হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটেছে। এতে তাঁর দুই ভাই আহত হয়ে চিকিৎসাধীন রয়েছেন। এ ঘটনার জন্য তিনি প্রতিপক্ষ চেয়ারম্যান প্রার্থীর লোকজনকে দায়ী করেন।

সভায় বিশেষ অতিথির বক্তব্যে বিশিষ্ট সমাজসেবক মোস্তাফিজুর রহমান কাজল বলেন, আজহারুল ইসলাম আজহার এলাকার মানুষের বিপদে-আপদে সবসময় পাশে থাকেন। তাঁর এক ভাতিজার অস্ত্রোপচারের জন্য আজহার তিন লাখ টাকা সহায়তা করেছেন। এ ছাড়া দুর্ঘটনায় নিহত জিনারী ইউনিয়নের এক ব্যক্তির মরদেহ দেশে ফিরিয়ে আনতেও আর্থিক সহযোগিতা করেছেন।

আজহারকে ‘আদম ব্যবসায়ী’ বা ‘দালাল’ বলে সমালোচনার প্রসঙ্গে কাজল বলেন, আজহার প্রায় ৩০০ জনের বিদেশে কর্মসংস্থানের ব্যবস্থা করেছেন। তাঁরা বর্তমানে প্রবাসে ভালো আছেন এবং তাঁদের কাছ থেকে কোনো অভিযোগ পাওয়া যায়নি বলে তিনি দাবি করেন।

তিনি আরও বলেন, ‘এমন ব্যক্তির মাধ্যমে যদি ইউনিয়নবাসীর উপকার হয়, তাহলে আমরা তাঁকেই চেয়ারম্যান হিসেবে চাই। যিনি মানুষের বিপদে-আপদে পাশে থাকবেন এবং মসজিদ, মাদ্রাসা, স্কুল-কলেজসহ ইউনিয়নের উন্নয়নে কাজ করবেন, আমরা তাঁকেই নির্বাচিত করতে চাই।’

সভায় শহীদ মিয়া, আমিন মিয়া, বাবুল মিয়া, আমিরুল ইসলাম, মিলন শেখ ও নবী হোসেন আকন্দসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।

জনতার কণ্ঠ/জেডএইচ

কমেন্ট লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার তথ্য গুলো সংরক্ষণ করে রাখুন

লেখক সম্পর্কে তথ্য

জনপ্রিয় সংবাদ

ইসরায়েলের নতুন প্রধানমন্ত্রী কে, সিদ্ধান্ত নেবেন প্রেসিডেন্ট

স্বাস্থ্যসেবার উন্নয়নকে অগ্রাধিকার দিচ্ছেন চেয়ারম্যান প্রার্থী আজহার

আপডেট টাইম : ০৫:৩৮:০১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৫ নভেম্বর ২০২৬