সিরাজগঞ্জ , রবিবার, ২২ নভেম্বর ২০২৬
সংবাদ শিরোনাম ::

জাতীয় চাঁদ দেখা কমিটির সভা বসছে মঙ্গলবার

প্রতীকী ছবি

১৪৪৮ হিজরি সনের পবিত্র জুমাদাল আখিরাহ মাসের চাঁদ দেখার সংবাদ পর্যালোচনা ও মাসের তারিখ নির্ধারণে জাতীয় চাঁদ দেখা কমিটির সভা অনুষ্ঠিত হবে আগামীকাল মঙ্গলবার (১০ নভেম্বর)। সন্ধ্যা ৫টা ৪৫ মিনিটে রাজধানীর বায়তুল মোকাররমে ইসলামিক ফাউন্ডেশনের সভাকক্ষে এ সভা অনুষ্ঠিত হবে।

সোমবার (৯ নভেম্বর) ইসলামিক ফাউন্ডেশনের জনসংযোগ বিভাগের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

এতে বলা হয়, সভায় সভাপতিত্ব করবেন ধর্মবিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী কাজী শাহ মোফাজ্জাল হোসাইন (কায়কোবাদ)।

বাংলাদেশের আকাশে কোথাও পবিত্র জুমাদাল আখিরাহ মাসের চাঁদ দেখা গেলে তা নির্ধারিত টেলিফোন নম্বরে অথবা সংশ্লিষ্ট জেলার জেলা প্রশাসক কিংবা উপজেলা নির্বাহী কর্মকর্তাকে জানানোর জন্য অনুরোধ করা হয়েছে।

চাঁদ দেখার সংবাদ জানাতে ইসলামিক ফাউন্ডেশনের পক্ষ থেকে ০২-৪১০৫০৩২৯৪, ০২-২২৬৬৪০৫১০ ও ০২-২২৩০৮৩০৯৭ নম্বরে যোগাযোগ করতে বলা হয়েছে।

সংবাদ বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, চাঁদ দেখার সংবাদ সংগ্রহ ও সম্প্রচারের প্রয়োজনীয় ব্যবস্থা নিতে বাংলাদেশ টেলিভিশন, বাংলাদেশ বেতার, সংবাদ সংস্থা বাসস এবং প্রিন্ট, অনলাইন ও ইলেকট্রনিক গণমাধ্যমের সংশ্লিষ্টদের অনুরোধ জানানো হয়েছে।

জনতার কণ্ঠ/এসএ

ট্যাগ :

কমেন্ট লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার তথ্য গুলো সংরক্ষণ করে রাখুন

লেখক সম্পর্কে তথ্য

জনপ্রিয় সংবাদ

নিলামে ৪ লাখ টাকার বেশি দামে বিক্রি হলো প্রথম মার্কিন প্রেসিডেন্টের চুল

জাতীয় চাঁদ দেখা কমিটির সভা বসছে মঙ্গলবার

আপডেট টাইম : ১২:৫৭:২১ অপরাহ্ন, সোমবার, ৯ নভেম্বর ২০২৬