রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের Economics Excellence Center (EEC)-এর উদ্যোগে ‘Story Behind 2026 Nobel Prize in Economics’ শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (৯ নভেম্বর ২০২৬) বিকেল ৪টায় বিশ্ববিদ্যালয়ের একাডেমিক ভবন-৩-এর অডিটোরিয়ামে এ সেমিনার অনুষ্ঠিত হয়।
সেমিনারে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের প্রো-ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. মো. আব্দুস সোবহান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার প্রফেসর ড. মো. জাহাঙ্গীর হোসাইন, অর্থনীতি বিভাগের চেয়ারম্যান নজরুল ইসলাম এবং Economics Excellence Center-এর মডারেটর হাসানুর রহমান।
সেমিনারে কিনোট স্পিকার হিসেবে বক্তব্য দেন অর্থনীতি বিভাগের সহকারী অধ্যাপক বিজন কুমার। তিনি ২০২৬ সালে অর্থনীতিতে নোবেল পুরস্কারের পেছনের গবেষণা ও এর তাৎপর্য তুলে ধরেন।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন Economics Excellence Center-এর সভাপতি মো. আবু সাঈদ।
সেমিনার শেষে অতিথিদের হাতে সম্মাননা স্মারক তুলে দেওয়া হয়। এ সময় অর্থনীতি বিভাগের শিক্ষক ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
জনতার কণ্ঠ/এসএ

সিরাজগঞ্জ প্রতিনিধি। জনতার কণ্ঠ.কম 



















