সিরাজগঞ্জ , মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬
সংবাদ শিরোনাম ::
Logo হালুয়াঘাট দিয়ে আবারও শুরু হলো ভারতীয় কয়লা আমদানি Logo জ্বালানি আমদানিতে পুরনো বলয়ের প্রভাব, সিঙ্গাপুরের বৈঠক ঘিরে প্রশ্ন Logo হরমুজ প্রণালিতে নৌমাইনের আঘাত, আগুনে জ্বলছে তিন তেলবাহী জাহাজ Logo পূজা-অর্চনায় মুখর আলোরকোল, পুণ্যস্নানে শেষ হলো আয়োজন Logo থাইল্যান্ড যাওয়ার পথে বিমানবন্দরে আটক যুবলীগ নেতা বাসের আলম Logo শ্রমিকদের ২২ হাজার, মালিকপক্ষের প্রস্তাব ১৫ হাজার ৮০০ টাকা Logo বেলকুচিতে আ.লীগ নেতা হত্যায় বিএনপির ২৪ নেতাকর্মীর নামে মামলা Logo ১৬ ডিসেম্বর দেশে ফেরার ইচ্ছা শেখ হাসিনার: রয়টার্স Logo ২২ দিনে রেমিট্যান্স এলো প্রায় ২৯ হাজার কোটি টাকা Logo তিন বাহিনীর যৌথ সামরিক মহড়া দেখতে স্বর্ণদ্বীপ যাচ্ছেন প্রধানমন্ত্রী

পোশাক শ্রমিকদের সর্বনিম্ন মজুরি ৩২ হাজার টাকা করার প্রস্তাব

সর্বনিম্ন মজুরি ৩২ হাজার করার প্রস্তাব পোশাক শ্রমিকদের

তৈরি পোশাকশিল্পের শ্রমিকদের জন্য সর্বনিম্ন মাসিক মজুরি ৩২ হাজার টাকা নির্ধারণের প্রস্তাব দিয়েছে শ্রমিকপক্ষ। গতকাল সোমবার রাজধানীর সেগুনবাগিচায় নিম্নতম মজুরি বোর্ডের কার্যালয়ে অনুষ্ঠিত বোর্ডের দ্বিতীয় সভায় এ প্রস্তাব দেওয়া হয়। সভা শেষে আয়োজিত এক যৌথ ব্রিফিংয়ে শ্রমিকপক্ষের প্রতিনিধিরা প্রস্তাবের বিষয়টি জানান।

সভায় সভাপতিত্ব করেন নিম্নতম মজুরি বোর্ডের চেয়ারম্যান সৈয়দ আজাদ সুবহানী। এতে বোর্ডের নিরপেক্ষ সদস্য ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক মোসলেহ উদ্দিন আহমদ, মালিকপক্ষের প্রতিনিধি বিজিএমইএর পরিচালক এ বি এম সামছুদ্দিন, শ্রমিকপক্ষের প্রতিনিধি বাংলাদেশ গার্মেন্টস অ্যান্ড ইন্ডাস্ট্রিয়াল শ্রমিক ফেডারেশনের সাধারণ সম্পাদক বাবুল আখতারসহ বোর্ডের অন্য সদস্যরা উপস্থিত ছিলেন।

ব্রিফিংয়ে শ্রমিকপক্ষের প্রতিনিধি বাবুল আখতার বলেন, শ্রমিকদের জন্য ১ নম্বর গ্রেডে আমরা ৪৮ হাজার টাকা, ২ নম্বর গ্রেডের জন্য ৪৩ হাজার, ৩ নম্বর গ্রেডের জন্য ৩৮ হাজার, ৪ নম্বর গ্রেডের জন্য আমরা মজুরি চেয়েছি ৩২ হাজার টাকা। আর শিক্ষানবিশকাল, একবারে নতুন ওয়ার্কার যারা আসবে, আমরা তাদের জন্য ৩০ হাজার টাকা মজুরির দাবি করেছি।

তিনি বলেন, চার সদস্যের একটি পরিবারের পুষ্টি, ক্যালরি, বাড়িভাড়া, চিকিৎসা ও শিক্ষার ব্যয় বিবেচনায় একজন শ্রমিকের স্বাভাবিক জীবনযাপনের জন্য মাসে ৪৫ থেকে ৬০ হাজার টাকা প্রয়োজন। তবে শিল্পের সক্ষমতা ও দেশের সার্বিক পরিস্থিতি বিবেচনায় তারা চতুর্থ গ্রেডে সর্বনিম্ন মজুরি ৩২ হাজার টাকা নির্ধারণের প্রস্তাব দিয়েছেন। নতুন ও শিক্ষানবিশ শ্রমিকদের জন্য প্রস্তাবিত মজুরি ৩০ হাজার টাকা।

এদিকে সভায় মালিকপক্ষের লিখিত মজুরি প্রস্তাব জমা দেওয়ার কথা থাকলেও তা দিতে পারেনি তারা। এজন্য তারা আরও সময় চেয়েছেন।

পরবর্তী বৈঠক ১৬ নভেম্বর অনুষ্ঠিত হবে জানিয়ে বোর্ড চেয়ারম্যান সৈয়দ আজাদ সুবহানী বলেন, সোমবার মালিক-শ্রমিক উভয়পক্ষেরই প্রস্তাব দেওয়ার কথা ছিল। মালিকপক্ষ সাত কার্যদিবস সময় চেয়েছে। চার কার্যদিবস সময় দিয়েছি। ব্যর্থ হলে আমরা তাদের প্রস্তাবের অপেক্ষা করব না।

মালিকপক্ষের প্রতিনিধি এ বি এম সামছুদ্দিন বলেন, ঢাকার আশপাশের শিল্পাঞ্চলে চলমান বিশৃঙ্খল পরিস্থিতির কারণে মালিকদের কারখানার কার্যক্রম সামলাতে বেশি সময় দিতে হচ্ছে। ফলে মজুরি প্রস্তাব চূড়ান্ত করতে তাদের আরও সময় প্রয়োজন। এজন্য সাত কার্যদিবস সময় চাওয়া হলেও বোর্ডের সম্মতিতে চার কার্যদিবস সময় দেওয়া হয়েছে। এ সময়ের মধ্যেই প্রস্তাব জমা দেওয়া হবে।

সভায় শ্রমিকদের প্রকৃত অবস্থা ও প্রত্যাশা জানতে চলতি সপ্তাহের মধ্যে বিভিন্ন শ্রমঘন শিল্পাঞ্চলের সব শ্রেণির পোশাক কারখানা পরিদর্শনের সিদ্ধান্ত হয়েছে। এ ছাড়া, মজুরি নির্ধারণের আন্তর্জাতিক সূচক পর্যালোচনার দায়িত্ব দেওয়া হয়েছে বোর্ডের নিরপেক্ষ সদস্য অধ্যাপক মোসলেহ উদ্দিন আহমদকে। প্রয়োজনে তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ব্যবসায় প্রশাসন ইনস্টিটিউট (আইবিএ), অর্থনীতিবিদ ও সংশ্লিষ্ট বিশেষজ্ঞদের মতামত নিতে পারবেন।

ব্রিফিংয়ে বোর্ডের চেয়ারম্যান ও উভয়পক্ষের প্রতিনিধিরা জানান, আগামী ডিসেম্বরের মধ্যেই নতুন মজুরি কাঠামো নির্ধারণের কাজ শেষ করা হবে। ডিসেম্বর থেকেই নতুন মজুরি কার্যকর করার পরিকল্পনা রয়েছে।

এর আগে বেতন বৃদ্ধির দাবিতে তৈরি পোশাক খাতে শ্রমিক অসন্তোষের মধ্যে গত ১ নভেম্বর ন্যূনতম মজুরি বোর্ড পুনর্গঠনের পাশাপাশি পোশাকশিল্পের জন্য বোর্ড গঠন করে সরকার। এরপরও ঢাকার মিরপুর, সাভার, গাজীপুর ও নারায়ণগঞ্জে বিক্ষোভ ও সংঘর্ষ চলতে থাকে। এমন পরিস্থিতিতে গত ৪ নভেম্বর নিম্নতম মজুরি বোর্ডের প্রথম সভা হয়। সভায় পোশাক খাতের শ্রমিকদের নতুন ন্যূনতম মজুরি নির্ধারণে শ্রমিক ও মালিকপক্ষের প্রতিনিধিরা ডিসেম্বর থেকে নতুন মজুরি কার্যকরের বিষয়ে একমত হন।

সভায় শ্রমিক ও মালিকপক্ষের প্রতিনিধিদের নিজ নিজ প্রস্তাবিত মজুরি কাঠামো প্রস্তুত করে পরবর্তী সভায় জমা দেওয়ার নির্দেশনা দেওয়া হয়। একই সঙ্গে নতুন মজুরি নির্ধারণের প্রক্রিয়া দ্রুত এগিয়ে নেওয়ার বিষয়ে আলোচনা হয়।

জনতার কণ্ঠ/এসএ

কমেন্ট লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার তথ্য গুলো সংরক্ষণ করে রাখুন

লেখক সম্পর্কে তথ্য

জনপ্রিয় সংবাদ

হালুয়াঘাট দিয়ে আবারও শুরু হলো ভারতীয় কয়লা আমদানি

পোশাক শ্রমিকদের সর্বনিম্ন মজুরি ৩২ হাজার টাকা করার প্রস্তাব

আপডেট টাইম : ১১:১৭:৫৯ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬