সিরাজগঞ্জ , রবিবার, ২২ নভেম্বর ২০২৬
সংবাদ শিরোনাম ::

নতুন বেতনস্কেলে শ্রান্তি ও বিনোদন ভাতা নিয়ে নির্দেশনা

নতুন বেতনস্কেল কার্যকরের সময় সরকারি কর্মচারীদের শ্রান্তি ও বিনোদন ভাতা কীভাবে নির্ধারিত হবে, সে বিষয়ে নির্দেশনা জারি করেছে অর্থ মন্ত্রণালয়। বুধবার (১১ নভেম্বর) অর্থ মন্ত্রণালয়ের অর্থ বিভাগ থেকে এ-সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়।

প্রজ্ঞাপনে বলা হয়েছে, অর্থ বিভাগের ১৯৮৯ সালের ২০ মার্চের এক স্মারক অনুযায়ী, কোনো সরকারি কর্মচারী যে মাসে শ্রান্তি ও বিনোদন ছুটিতে যাবেন, ওই মাসে তিনি যে পরিমাণ মূল বেতন আহরণ করবেন, তার সমপরিমাণ অর্থ শ্রান্তি ও বিনোদন ভাতা হিসেবে প্রাপ্য হবেন।

এতে বলা হয়েছে, ২০২৬ সালের ১ জুলাই থেকে ২০২৭ সালের ৩০ জুন পর্যন্ত শ্রান্তি ও বিনোদন ছুটিতে যাওয়া কর্মচারীরা ছুটিতে যাওয়ার মাসে যে পরিমাণ মূল বেতন আহরণ করবেন, সেই পরিমাণ অর্থই ভাতা হিসেবে পাবেন। তবে একবার ভাতা উত্তোলনের পর বেতন নির্ধারণের কারণে আর কোনো বকেয়া পাওয়া যাবে না।

প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়, সরকার চাকরি (বেতন ও ভাতাদি) আদেশ, ২০২৬ অনুযায়ী ধাপভিত্তিক বেতনস্কেল কার্যকর হওয়ার সময়কালের জন্য এ নির্দেশনা দেওয়া হয়েছে।

রাষ্ট্রপতির আদেশক্রমে অর্থ বিভাগের যুগ্মসচিব ড. মো. ফেরদৌস আলম প্রজ্ঞাপনটিতে সই করেন। নির্দেশনাটি অবিলম্বে কার্যকর হবে।

জনতার কণ্ঠ / কেএম

কমেন্ট লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার তথ্য গুলো সংরক্ষণ করে রাখুন

লেখক সম্পর্কে তথ্য

জনপ্রিয় সংবাদ

নিলামে ৪ লাখ টাকার বেশি দামে বিক্রি হলো প্রথম মার্কিন প্রেসিডেন্টের চুল

নতুন বেতনস্কেলে শ্রান্তি ও বিনোদন ভাতা নিয়ে নির্দেশনা

আপডেট টাইম : ০৯:১৮:০৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬