সিরাজগঞ্জ , রবিবার, ২২ নভেম্বর ২০২৬

রাষ্ট্রবিরোধী কর্মকাণ্ডে জড়ালে কঠোর ব্যবস্থা: সিএমপি কমিশনার

সংবাদ সম্মেলনে কথা বলছেন সিএমপি কমিশনার হাসান মো. শওকত আলী। ছবি: সংগৃহীত

রাষ্ট্রবিরোধী কর্মকাণ্ডে জড়িত থাকলে কাউকেই ছাড় দেওয়া হবে না বলে চট্টগ্রাম মহানগর পুলিশ (সিএমপি) কমিশনার হাসান মো. শওকত আলী। এছাড়া রাষ্ট্রদ্রোহের অভিযোগে গ্রেপ্তার চট্টগ্রাম রেঞ্জ রিজার্ভ ফোর্সের (আরআরএফ) পুলিশ সুপার (এসপি) মোহাম্মদ জাহাঙ্গীরের কোনো কর্মকাণ্ডের দায় পুলিশ বাহিনী নেবে না বলে স্পষ্ট জানিয়ে দিয়েছেন তিনি।

রোববার (১৫ নভেম্বর) সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ বার্তা দেন সিএমপি কমিশনার।

সিএমপি কমিশনার জানান, গ্রেপ্তার এসপি জাহাঙ্গীর আলম বর্তমানে সিএমপির স্পেশাল রেসপন্স ইউনিটের (এসআরইউ) হেফাজতে রয়েছেন এবং চাঞ্চল্যকর এই মামলাটির তদন্তও এই ইউনিটই পরিচালনা করবে। এছাড়া রাষ্ট্রদ্রোহের অভিযোগে মামলা দায়ের করার আগে সরকারের যথাযথ পূর্বানুমোদন নেওয়া হয়েছে। ওই অনুমোদন পাওয়ার পরেই নগরের পাঁচলাইশ থানায় মামলা রেকর্ড করা হয় এবং পরবর্তীতে এসপি জাহাঙ্গীর আলমকে গ্রেপ্তার করা হয়।

তিনি বলেছেন, এ ধরনের অপরাধমূলক কর্মকাণ্ডের সঙ্গে যিনি বা যারাই জড়িত হোন না কেন, তার দায় কোনোভাবেই পুরো বাহিনী নেবে না।

এর আগে, কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সঙ্গে যোগাযোগ ও তথ্য পাচারের অভিযোগে চট্টগ্রাম রেঞ্জ রিজার্ভ ফোর্সের পুলিশ সুপার (এসপি) জাহাঙ্গীর আলমকে গ্রেপ্তার করা হয়েছে। তার বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহের মামলা হওয়ার পর শনিবার (১৪ নভেম্বর) দিনগত রাতে তাকে গ্রেপ্তার করে স্পেশাল রেসপন্স ইউনিট (এসআরইউ) ও কাউন্টার টেররিজম ইউনিটের সদস্যরা এবং পাঁচলাইশ থানা পুলিশ।

শনিবার রাত সাড়ে ১০টার দিকে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অনুমোদন সাপেক্ষে মামলাটি নথিভুক্ত করা হয়। আরআরএফের সহকারী পুলিশ সুপার (এএসপি) আবুল কাশেম চৌধুরী পাঁচলাইশ থানায় জাহাঙ্গীর আলমের বিরুদ্ধে মামলাটি করেন।

জনতার কণ্ঠ/জেডএইচ

কমেন্ট লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার তথ্য গুলো সংরক্ষণ করে রাখুন

লেখক সম্পর্কে তথ্য

জনপ্রিয় সংবাদ

রাষ্ট্রবিরোধী কর্মকাণ্ডে জড়ালে কঠোর ব্যবস্থা: সিএমপি কমিশনার

আপডেট টাইম : ০৭:০১:১৩ অপরাহ্ন, রবিবার, ১৫ নভেম্বর ২০২৬