সিরাজগঞ্জ , রবিবার, ২২ নভেম্বর ২০২৬
সংবাদ শিরোনাম ::

ইসলামিক ফাউন্ডেশনকে অধিদপ্তরে রূপান্তরের প্রস্তাবিত কাঠামো প্রস্তুত

ইসলামিক ফাউন্ডেশনের মহাপরিচালকের কাছে প্রস্তাবিত কাঠামো ও সাংগঠনিক রূপরেখা হস্তান্তর করছে অফিসার্স অ্যাসোসিয়েশন | ছবি: ইসলামিক ফাউন্ডেশনের সৌজন্যে

ইসলামিক ফাউন্ডেশনকে (ইফা) পূর্ণাঙ্গ অধিদপ্তরে রূপান্তরের উদ্যোগের অংশ হিসেবে প্রস্তাবিত কাঠামো ও সাংগঠনিক রূপরেখা প্রতিষ্ঠানটির মহাপরিচালকের কাছে হস্তান্তর করেছে অফিসার্স অ্যাসোসিয়েশন।সোমবার (১৬ নভেম্বর) সকালে ইফা মহাপরিচালক মুফতি মুহাম্মদ মুহিবুল্লাহিল বাকী নদভীর কাছে এ প্রস্তাব হস্তান্তর করা হয়।

ইসলামিক ফাউন্ডেশনের জনসংযোগ কর্মকর্তা বিল্লাল বিন কাশেম স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, সরকারের নির্বাচনী ইশতেহারে ঘোষিত অঙ্গীকার বাস্তবায়নের অংশ হিসেবে ইসলামিক ফাউন্ডেশনকে অধিদপ্তরে রূপান্তরের উদ্যোগ নেওয়া হয়েছে। এ লক্ষ্যে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে ধর্মবিষয়ক মন্ত্রণালয় ইসলামিক ফাউন্ডেশনকে চিঠি দিয়েছে। একই সঙ্গে প্রস্তাবিত রূপান্তর কাঠামো ও পূর্ণাঙ্গ সাংগঠনিক কাঠামো (অর্গানোগ্রাম) প্রস্তুত করে মন্ত্রণালয়ে পাঠানোর নির্দেশনা দেওয়া হয়েছে।

অফিসার্স অ্যাসোসিয়েশনের তৈরি করা প্রস্তাবিত কাঠামোতে ইসলামিক ফাউন্ডেশনের বিদ্যমান কার্যক্রম, জনবল, প্রশাসনিক ব্যবস্থাপনা, সাংগঠনিক সক্ষমতা ও ভবিষ্যৎ কর্মপরিধি বিবেচনায় নিয়ে অধিদপ্তরে রূপান্তরের একটি রূপরেখা তুলে ধরা হয়েছে। পাশাপাশি পূর্ণাঙ্গ ও যুগোপযোগী অর্গানোগ্রাম প্রণয়নের বিষয়টিও এতে গুরুত্ব পেয়েছে।

ইসলামিক ফাউন্ডেশন দেশের ধর্মীয়, সামাজিক, শিক্ষা ও সাংস্কৃতিক অঙ্গনে দীর্ঘদিন ধরে বিভিন্ন কার্যক্রম পরিচালনা করছে। এর মধ্যে রয়েছে মসজিদভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রম, ইমাম প্রশিক্ষণ, ইসলামী গবেষণা ও প্রকাশনা, পবিত্র কোরআন ও হাদিসবিষয়ক গবেষণা, ধর্মীয় সম্প্রীতি ও মূল্যবোধের বিকাশ এবং হজ ব্যবস্থাপনায় সহযোগিতা।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, ইসলামিক ফাউন্ডেশনকে অধিদপ্তরে রূপান্তর করা হলে প্রতিষ্ঠানটির প্রশাসনিক সক্ষমতা, সাংগঠনিক গতিশীলতা, মাঠপর্যায়ের কার্যক্রমের সমন্বয় ও সেবার মান বাড়তে পারে। বিশেষ করে বিভাগ, জেলা ও উপজেলা পর্যায়ে কার্যক্রমের সমন্বয়, জনবল ব্যবস্থাপনা এবং প্রশাসনিক সিদ্ধান্ত গ্রহণে কার্যকারিতা বৃদ্ধির সুযোগ তৈরি হবে বলে সংশ্লিষ্টরা মনে করছেন।

প্রস্তাবিত কাঠামো পর্যালোচনা ও প্রয়োজনীয় সংশোধনের পর পূর্ণাঙ্গ অর্গানোগ্রাম প্রস্তুত করে ধর্মবিষয়ক মন্ত্রণালয়ে পাঠানোর উদ্যোগ নেওয়া হবে।

জনতার কণ্ঠ/এসএ

কমেন্ট লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার তথ্য গুলো সংরক্ষণ করে রাখুন

লেখক সম্পর্কে তথ্য

জনপ্রিয় সংবাদ

নিলামে ৪ লাখ টাকার বেশি দামে বিক্রি হলো প্রথম মার্কিন প্রেসিডেন্টের চুল

ইসলামিক ফাউন্ডেশনকে অধিদপ্তরে রূপান্তরের প্রস্তাবিত কাঠামো প্রস্তুত

আপডেট টাইম : ১২:৫০:০৫ অপরাহ্ন, সোমবার, ১৬ নভেম্বর ২০২৬