সিরাজগঞ্জ , রবিবার, ২২ নভেম্বর ২০২৬
সংবাদ শিরোনাম ::

বিএনপি নেতা ছোট ভাই বকুলের নির্বাচনী জনসভায় কবি মোহন রায়হান

বিএনপি নেতা ছোট ভাই বকুলের নির্বাচনী জনসভায় কবি মোহন রায়হান। ছবি: জনতার কণ্ঠ গ্রাফিক্স

আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে সিরাজগঞ্জে বিভিন্ন এলাকায় চেয়ারম্যান প্রার্থীদের জনসভা ও গণসংযোগ চলছে। দলীয় মনোনয়ন পেতেও জোর তদবিরের পাশাপাশি নিজেদের জনপ্রিয়তা প্রমাণ করতে ব্যস্ত রয়েছেন প্রার্থীরা।

‎এরই ধারাবাহিকতায় নির্বাচনী মাঠে নেমেছেন জাতীয় কবিতা পরিষদের সভাপতি দেশের আলোচিত কবি মোহন রায়হান। তিনি নিজের ছোট ভাই খোকশাবাড়ী ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মনজুর রহমান বকুলের সমর্থনে বিশাল নির্বাচনী জনসভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন।

এ সময় তাঁর বাবা ৩০ বছরের চেয়ারম্যানের দায়িত্ব পালন করা ফরহাদ হোসেনের স্মৃতিচারণ করে বলেন, আমাদের পরিবার সম্পর্কে এলাকাবাসী জানেন। আমার বাবা ৪৭ এর পাকিস্তান আন্দোলনের নেতা, ১৯৭১-এ মহান মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক ৩০ বছর চেয়ারম্যান থেকে এলাকার মানুষের সেবা করেছেন। তাঁর কনিষ্ঠ ছেলে আমার ছোট ভাই আজ প্রার্থী হয়েছেন। আপনারা আমার ভাই বকুলকে ভোট দিয়ে নির্বাচিত করুন, তিনি আপনাদের পাশে সবসময় থাকবে।

‎সোমবার (১৬ নভেম্বর) সন্ধ্যায় সদর উপজেলার দিয়ার পাঁচিলের ব্রাহ্মণ-বয়ড়া ঈদগাহ মাঠে আয়োজিত সভায় সভাপতিত্ব করেন ৩নং ওয়ার্ড বিএনপির সাবেক সভাপতি আব্দুল কুদ্দুস তালুকদার। সঞ্চালনায় ছিলেন ইউনিয়ন কৃষকদলের সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম জুয়েল। জনসভায় বক্তব্য রাখেন চেয়ারম্যান প্রার্থী সিরাজগঞ্জ সরকারি কলেজের সাবেক ভিপি মনজুর রহমান বকুল, সদর উপজেলা বিএনপির কমিটির সাবেক সহ সাধারণ সম্পাদক মিলন সরকার, ইউপি সদস্য শাহাদত হোসেন, খোকশাবাড়ি ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব মেহেদী হাসান হৃদয়সহ প্রমুখ।

‎এ সময় বক্তারা মনজুর রহমান বকুলের প্রতি পূর্ণ সমর্থন জানিয়ে বলেন, তাঁর সৎ ইমেজ ও দীর্ঘদিনের জনসেবামূলক কর্মকাণ্ডের কারণে সাধারণ মানুষের মাঝে তাঁর ব্যাপক গ্রহণযোগ্যতা রয়েছে। এলাকার ব্যাপক উন্নয়ন ও অগ্রগতির স্বার্থে তাঁকে পুনরায় চেয়ারম্যান হিসেবে বিজয়ী করতে দলমত নির্বিশেষে ঐক্যবদ্ধভাবে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।

জনতার কণ্ঠ/জেডএইচ

কমেন্ট লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার তথ্য গুলো সংরক্ষণ করে রাখুন

লেখক সম্পর্কে তথ্য

জনপ্রিয় সংবাদ

নিলামে ৪ লাখ টাকার বেশি দামে বিক্রি হলো প্রথম মার্কিন প্রেসিডেন্টের চুল

বিএনপি নেতা ছোট ভাই বকুলের নির্বাচনী জনসভায় কবি মোহন রায়হান

আপডেট টাইম : ০৭:২৮:৫৮ অপরাহ্ন, সোমবার, ১৬ নভেম্বর ২০২৬